বাংলাখবর
যুক্তরাষ্ট্রে সামরিক বিস্ফোরক কারখানায় ভয়াবহ বিস্ফোরণ
বাংলা খবর ডেস্ক : যুক্তরাষ্ট্রের টেনেসি অঙ্গরাজ্যের বাকসনট এলাকায় একটি সামরিক বিস্ফোরক তৈরির কারখানায় ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১৯ জনের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। এই ঘটনায় আরো অনেকে আহত হয়েছে। স্থানীয় সময় শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে ন্যাশভিল শহর থেকে প্রায় ৬০ মাইল দক্ষিণ-পশ্চিমে অবস্থিত অ্যাকিউরেট এনার্জেটিক সিস্টেমস কারখানায় এ বিস্ফোরণ ঘটে।
তবে কারখানায় শিফট পরিবর্তনের সময় বিস্ফোরণ ঘটায় ভবনের ভেতরে সাধারণ দিনের তুলনায় কম শ্রমিক উপস্থিত ছিলেন। তবুও এখনো অনেকের খোঁজ মেলেনি। স্থানীয়রা জানিয়েছেন, বিস্ফোরণের শব্দ কয়েক মাইল দূর থেকেও শোনা গেছে এবং আশপাশের ঘরবাড়ির কাচ কেঁপে ওঠে।
বিস্ফোরণে কারখানার একটি পুরো ভবন ধ্বংস হয়ে গেছে বলে কর্মকর্তারা জানিয়েছেন। ঘটনাস্থলের ভিডিওচিত্রে দেখা গেছে, পুড়ে যাওয়া ধ্বংসস্তূপ থেকে ধোঁয়া উড়ছে আকাশে, আশপাশের বেশ কিছু গাড়ি ও ভবনও ক্ষতিগ্রস্ত হয়েছে।
উদ্ধারকর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে এলাকা ঘিরে ফেলেন। আশঙ্কা করা হচ্ছে, সেখানে আরও 'সেকেন্ডারি' বিস্ফোরণ ঘটতে পারে।
এর আগে ২০১৪ সালের এপ্রিলে একই কারখানায় বিস্ফোরণে একজন নিহত ও তিনজন আহত হয়েছিলেন। সামরিক ও বাণিজ্যিক খাতে বিস্ফোরক তৈরির জন্য পরিচিত এই প্রতিষ্ঠানটি ১৯৮০ সালে প্রতিষ্ঠিত হয়। তারা মার্কিন সেনাবাহিনীর জন্য ডিনামাইট, ল্যান্ডমাইনসহ বড়-ক্যালিবার গোলার জন্য বিস্ফোরক সরবরাহ করে আসছে।
হিকম্যান কাউন্টি শেরিফের কার্যালয় স্থানীয় গণমাধ্যমকে জানান, উদ্ধারকর্মীরা এখনও ভেতরে প্রবেশ করতে পারছেন না কারণ ভেতরে একের পর এক বিস্ফোরণ হচ্ছে। হাম্প্রিস কাউন্টির শেরিফ ক্রিস ডেভিস বলেছেন, 'এখন আমাদের প্রধান কাজ হলো ভুক্তভোগী ও তাঁদের পরিবারের পাশে থাকা।' স্থানীয় বাসিন্দাদের ওই এলাকা এড়িয়ে চলার নির্দেশ দেওয়া হয়েছে।
বিস্ফোরণের শব্দ এতটাই তীব্র ছিল যে প্রায় ১৫ মাইল দূরের বাড়িগুলো কেঁপে ওঠে। এক নারী বলেন, "আমি ভেবেছিলাম যুদ্ধ শুরু হয়েছে। মনে হয়েছিল ঘর ভেঙে পড়বে।" অনেকে জানালার কাচ ভেঙে যাওয়ার আশঙ্কায় আতঙ্কিত হয়ে পড়েন। প্রত্যক্ষদর্শীরা বলেছেন, বিস্ফোরণের কারণ খতিয়ে দেখতে মদ্যপান, তামাক, আগ্নেয়াস্ত্র ও বিস্ফোরক ব্যুরো ঘটনাস্থলে তদন্ত শুরু করেছে।
সূত্র: সিএনএন, ডেইলি মেইল।
এই বিভাগের আরও খবর
গাজায় ১২ ঘণ্টায় প্লাবিত ৭০ হাজার তাঁবু, বিপর্যস্ত জনজীবন
গাজায় ১২ ঘণ্টায় প্লাবিত ৭০ হাজার তাঁবু, বিপর্যস্ত জনজীবন
এআইয়ে লাগাম টানতে চায় ডেমোক্র্যাটরা
এআইয়ে লাগাম টানতে চায় ডেমোক্র্যাটরা
ব্যাংকিং কেলেঙ্কারির জেরে ক্ষমতাচ্যুত হয়ে কারাবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট পেনা
ব্যাংকিং কেলেঙ্কারির জেরে ক্ষমতাচ্যুত হয়ে কারাবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট পেনা
১০৫ বছরের ইতিহাসে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে প্রথম নারী ভিপি
১০৫ বছরের ইতিহাসে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে প্রথম নারী ভিপি
যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে ভয়াবহ ধস, একদিনেই উধাও লাখ লাখ কোটি ডলার
যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে ভয়াবহ ধস, একদিনেই উধাও লাখ লাখ কোটি ডলার
ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের
ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের
যুক্তরাষ্ট্র নির্ভরতা কমানোর বাজেট ঘোষণা করছে কানাডা
যুক্তরাষ্ট্র নির্ভরতা কমানোর বাজেট ঘোষণা করছে কানাডা
বিক্ষোভের ঢেউয়ে টালমাটাল ফ্রান্স, পরিস্থিতি নিয়ন্ত্রণে মরিয়া ম্যাখোঁ
বিক্ষোভের ঢেউয়ে টালমাটাল ফ্রান্স, পরিস্থিতি নিয়ন্ত্রণে মরিয়া ম্যাখোঁ
আমাদের পরাজয়ের কারণ হলো যুদ্ধ, বললেন জেডি ভ্যান্স
আমাদের পরাজয়ের কারণ হলো যুদ্ধ, বললেন জেডি ভ্যান্স
যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর কেইশা ল্যান্স
যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর কেইশা ল্যান্স
বাংলাদেশে পোশাক শিল্পে অসন্তোষের দিকে নজর রাখছে ভারত: জয়সোয়াল
বাংলাদেশে পোশাক শিল্পে অসন্তোষের দিকে নজর রাখছে ভারত: জয়সোয়াল
ইউরোপজুড়ে সুপারমার্কেটের ফ্রিজ হ্যাক, ভয়াবহ খাদ্য সঙ্কটের শঙ্কা
ইউরোপজুড়ে সুপারমার্কেটের ফ্রিজ হ্যাক, ভয়াবহ খাদ্য সঙ্কটের শঙ্কা
