বাংলাখবর

যুক্তরাষ্ট্রে মুসলিম বিদ্বেষ রেকর্ড সংখ্যক বেড়েছে

বাংলা খবর ডেস্ক : যুক্তরাষ্ট্রে মুসলিম এবং আরবদের বিরুদ্ধে বৈষম্য ও হামলা ২০২৪ সালে রেকর্ড সংখ্যক বেড়েছে। অ্যাডভোকেসি গ্রুপ কাউন্সিল অন আমেরিকান-ইসলামিক রিলেশন্স (সিএআইআর) মঙ্গলবার (১১ মার্চ) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

সংস্থাটি বলেছে, গত বছর যুক্তরাষ্ট্রে মুসলিম ও আরব বিদ্বেষ বিষয়ক ৮ হাজার ৬৫৮টি অভিযোগ দায়ের করা হয়। যা গত বছরের তুলনায় ৭ দশমিক ৪ শতাংশ বেশি। গাজায় দখলদার ইসরায়েলের বর্বর যুদ্ধের মধ্যে যুক্তরাষ্ট্রে বেড়েছে মুসলিম ও আরবদের ওপর হামলা ও বৈষম্য।

মুসলিমদের অধিকার বিষয়ক সংস্থাটি জানিয়েছে, ১৯৯৬ সাল থেকে তারা বিদ্বেষমূলক অভিযোগের তথ্য রাখা শুরু করে। গত বছর যে পরিমাণ বিদ্বেষের অভিযোগ লিপিবদ্ধ হয়েছে তা তাদের ইতিহাসে সর্বোচ্চ।

এরমধ্যে সবচেয়ে বেশ ১৫ দশমিক ৪ শতাংশ অভিযোগ ছিল কর্মক্ষেত্রে বৈষম্যের শিকার হওয়ার। অভিবাসন ও আশ্রয় সংক্রান্ত অভিযোগ ছিল ১৪ দশমিক ৮ শতাংশ, শিক্ষাবিষয়ক অভিযোগ ছিল ৯ দশমিক ৮ শতাংশ। আর ঘৃণা বিষয়ক অভিযোগ ছিল ৭ দশমিক ৫ শতাংশ।

সিএআইআর বলেছে, “টানা দ্বিতীয় বছরের মতো, যুক্তরাষ্ট্র সমর্থিত গাজার গণহত্যা যুক্তরাষ্ট্রে ব্যাপক ইসলাম বিদ্বেষ নিয়ে এসেছে।”

এদিকে ১৮ মাস আগে ছয় বছর বয়সী এক ফিলিস্তিনি আমেরিকান শিশুকে ছুরিকাঘাত করেছিল এক ব্যক্তি। গত মাসে তাকে ঘৃণামূলক অপরাধ সংঘঠিত করার জন্য দায়ী করা হয়েছে। ২০২৩ সালের শেষ দিক থেকে যুক্তরাষ্ট্রে মুসলিম বিদ্বেষী আরেকটি আলোচিত ঘটনা হলো টেক্সাসে তিন বছর বয়সী এক ফিলিস্তিনি মেয়ে শিশুকে পানিতে ডুবিয়ে হত্যার চেষ্টা। এছাড়া ফ্লোরিডায় ফিলিস্তিনি ভেবে দুইজনকে গুলি করার ঘটনা আলোড়ন তৈরি করেছিল। হামলাকারী তাদের ফিলিস্তিনি ভাবলেও ওই দুইজন মূলত ইসরায়েলি ছিলেন।

সূত্র: আলজাজিরা

এই বিভাগের আরও খবর

গাজায় ১২ ঘণ্টায় প্লাবিত ৭০ হাজার তাঁবু, বিপর্যস্ত জনজীবন

এআইয়ে লাগাম টানতে চায় ডেমোক্র্যাটরা
এআইয়ে লাগাম টানতে চায় ডেমোক্র্যাটরা

এআইয়ে লাগাম টানতে চায় ডেমোক্র্যাটরা

ব্যাংকিং কেলেঙ্কারির জেরে ক্ষমতাচ্যুত হয়ে কারাবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট পেনা

১০৫ বছরের ইতিহাসে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে প্রথম নারী ভিপি

যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে ভয়াবহ ধস, একদিনেই উধাও লাখ লাখ কোটি ডলার

ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের
ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের

ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের

যুক্তরাষ্ট্র নির্ভরতা কমানোর বাজেট ঘোষণা করছে কানাডা

বিক্ষোভের ঢেউয়ে টালমাটাল ফ্রান্স, পরিস্থিতি নিয়ন্ত্রণে মরিয়া ম্যাখোঁ

আমাদের পরাজয়ের কারণ হলো যুদ্ধ, বললেন জেডি ভ্যান্স

যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর কেইশা ল্যান্স

বাংলাদেশে পোশাক শিল্পে অসন্তোষের দিকে নজর রাখছে ভারত: জয়সোয়াল

ইউরোপজুড়ে সুপারমার্কেটের ফ্রিজ হ্যাক, ভয়াবহ খাদ্য সঙ্কটের শঙ্কা