বাংলাখবর

যুক্তরাষ্ট্রে ফের দুর্ঘটনা, শপিং মলের কাছে ভেঙে পড়ল বিমান

বাংলা খবর ডেস্ক : মার্কিন যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে ভয়াবহ বিমান দুর্ঘটনার রেশ কাটতে না কাটতেই আবার দুর্ঘটনা ঘটল দেশটিতে। আমেরিকার ফিলাডেলফিয়ায় একটি ছোট বিমান বিধ্বস্ত হয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। জানা গেছে, কমপক্ষে দুজন আরোহী নিয়ে বিমানটি একটি শপিং মলের কাছে ভেঙে পড়ে। এতে বেশ কয়েকজন হতাহত হয়ে থাকতে পারেন বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

এদিকে ফিলাডেলফিয়ার জরুরি ব্যবস্থাপনা কার্যালয় সামাজিক যোগাযোগ মাধ্যমে দুর্ঘটনাস্থলে 'বড় ধরনের ঘটনা' ঘটেছে বলে নিশ্চিত করলেও বিস্তারিত আর কিছু জানায়নি।

বিমান দুর্ঘটনা প্রসঙ্গে শহরের জরুরি ব্যবস্থাপনা অফিস এক্স-এ লিখেছে, 'রুজভেল্ট মলের বিপরীতে উত্তর-পূর্ব ফিলাডেলফিয়ার কটম্যান এবং বুস্টেলটন অ্যাভিনিউয়ের কাছে বড় ঘটনা ঘটেছে। রুজভেল্ট বুলেভার্ডের কিছু অংশসহ এলাকার রাস্তাগুলো বন্ধ হয়ে গেছে। আপতত সেই এলাকা এড়িয়ে চলুন।'

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, সারি সারি বাড়ির কাছে বিমানটি বিধ্বস্ত হয়ে পড়েছে। বেশ কয়েকজন দমকল কর্মী ও জরুরি বিভাগের কর্মীরা ঘটনাস্থলে রয়েছেন।

ফ্লাইট ডেটা অনুযায়ী, একটি ছোট বিমান স্থানীয় এয়ারপোর্ট থেকে সন্ধ্যা ৬টা ৬ মিনিটে উড়ে যায় এবং প্রায় ৩০ সেকেন্ড পর এক হাজার ৬০০ ফুট উচ্চতায় ওঠার পর রাডার থেকে সেটি অদৃশ্য হয়ে যায়। দুর্ঘটনাস্থলটি উত্তর-পূর্ব ফিলাডেলফিয়া বিমানবন্দর থেকে প্রায় ৪.৮ কিলোমিটার দূরে অবস্থিত।

এই দুর্ঘটনা প্রসঙ্গে এক স্থানীয় বাসিন্দা বার্তা সংস্থা এপিকে জানান, তিনি বিকট শব্দ শুনতে পান এবং তার বাড়ি কেঁপে ওঠে। তার কথায়, 'বড় ধরনের একটি বিস্ফোরণ ঘটেছিল, তাই এক সেকেন্ডের জন্য আমি ভেবেছিলাম যে কোনো হামলা হয়েছে কি না।'

এর আগে গত বুধবার (২৯ জানুয়ারি) ওয়াশিংটন ডিসির কাছে রোনাল্ড রেগান ন্যাশনাল এয়ারপোর্টের কাছে একটি যাত্রীবাহী বিমানের সঙ্গে সেনাবাহিনীর হেলিকপ্টারের সংঘর্ষ হয়। এতে বিমানে থাকা ৬৪ জন যাত্রীই প্রাণ হারান। মাঝআকাশে হেলিকপ্টারের সঙ্গে সংঘর্ষের পরে বিমানটি একটি নদীতে পড়ে যায়। সামরিক হেলিকপ্টারে থাকা তিনজনেরও মৃত্যু ঘটেছে।

এই বিভাগের আরও খবর

গাজায় ১২ ঘণ্টায় প্লাবিত ৭০ হাজার তাঁবু, বিপর্যস্ত জনজীবন

এআইয়ে লাগাম টানতে চায় ডেমোক্র্যাটরা
এআইয়ে লাগাম টানতে চায় ডেমোক্র্যাটরা

এআইয়ে লাগাম টানতে চায় ডেমোক্র্যাটরা

ব্যাংকিং কেলেঙ্কারির জেরে ক্ষমতাচ্যুত হয়ে কারাবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট পেনা

১০৫ বছরের ইতিহাসে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে প্রথম নারী ভিপি

যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে ভয়াবহ ধস, একদিনেই উধাও লাখ লাখ কোটি ডলার

ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের
ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের

ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের

যুক্তরাষ্ট্র নির্ভরতা কমানোর বাজেট ঘোষণা করছে কানাডা

বিক্ষোভের ঢেউয়ে টালমাটাল ফ্রান্স, পরিস্থিতি নিয়ন্ত্রণে মরিয়া ম্যাখোঁ

আমাদের পরাজয়ের কারণ হলো যুদ্ধ, বললেন জেডি ভ্যান্স

যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর কেইশা ল্যান্স

বাংলাদেশে পোশাক শিল্পে অসন্তোষের দিকে নজর রাখছে ভারত: জয়সোয়াল

ইউরোপজুড়ে সুপারমার্কেটের ফ্রিজ হ্যাক, ভয়াবহ খাদ্য সঙ্কটের শঙ্কা