বাংলাখবর
যুক্তরাষ্ট্রে নেহাল মোদি গ্রেপ্তার, নেপথ্যে ২ বিলিয়ন ডলার কেলেঙ্কারি
বাংলা খবর ডেস্ক : পলাতক ব্যবসায়ী নীরব মোদির ছোট ভাই নেহাল দীপক মোদিকে ভারতীয় কর্তৃপক্ষের অনুরোধের ভিত্তিতে গ্রেপ্তার করেছে যুক্তরাষ্ট্র। তার বিরুদ্ধে প্রায় ১৩ হাজার ৫০০ কোটি রুপি বা ২ বিলিয়ন ডলার কেলেঙ্কারিতে যুক্ত থাকার অভিযোগ রয়েছে।
শনিবার (৫ জুলাই) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়, ভারতের কেন্দ্রীয় তদন্ত ব্যুরো (সিবিআই) এবং এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি) অনুরোধে ইন্টারপোলের জারি করা রেড কর্নার নোটিশের ভিত্তিতে ৪ জুলাই যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার করা হয় নেহাল মোদিকে।
এই গ্রেপ্তারের ফলে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক (পিএনবি) কেলেঙ্কারি মামলার তদন্তে নতুন গতি আসবে বলে ধারণা করা হচ্ছে। নেহালকে গ্রেপ্তারের আগে দীর্ঘ আইনি ও কূটনৈতিক প্রক্রিয়ার মধ্যে যেতে হয়েছে ভারতকে। অভিযুক্ত নেহাল ভারতের জারি করা রেড কর্নার নোটিশকে চ্যালেঞ্জও করেছিলেন, কিন্তু তা বাতিল হলে শেষ পর্যন্ত তার গ্রেপ্তার এড়ানো যায়নি।
নেহাল মোদির বিরুদ্ধে অভিযোগ, তিনি পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক কেলেঙ্কারিতে (পিএনবি) জড়িত ছিলেন। এই ব্যাংকিং জালিয়াতি প্রথম ২০১৮ সালের শুরুর দিকে ফাঁস হয়, যার প্রধান অভিযুক্ত ছিলেন তার বড় ভাই নীরব মোদি। ভারতীয় কর্তৃপক্ষ অভিযোগ করেছে, কেলেঙ্কারি ফাঁস হওয়ার পর তদন্তে বাধা দেয়া, সাক্ষীদের ভয় দেখানো এবং গুরুত্বপূর্ণ প্রমাণ ধ্বংস করতে নীরবকে সহায়তা করেছিলেন নেহাল।
নেহাল মোদির বিরুদ্ধে তার ভাইয়ের সহায়তায় কেলেঙ্কারি থেকে অর্জিত হাজার হাজার কোটি রুপি পাচারের অভিযোগও রয়েছে। তদন্তে জানা গেছে, নেহাল এই অর্থ শেল কোম্পানি এবং বিদেশে লেনদেনের মাধ্যমে বিতরণ করেছেন।
প্রত্যর্পণ মামলার পরবর্তী শুনানি হবে আগামী ১৭ জুলাই। এই সময়ের মধ্যে নেহাল মোদির পক্ষে জামিনের আবেদন করা যেতে পারে, তবে মার্কিন প্রসিকিউশন ইতোমধ্যেই স্পষ্ট করে দিয়েছে যে তারা জামিনের বিরোধিতা করবে।
পিএনবি কেলেঙ্কারি ভারতীয় ব্যাংকিং ব্যবস্থায় ১৩ হাজার ৫০০ কোটি রুপির (প্রায় ২ বিলিয়ন মার্কিন ডলার) ক্ষতি করেছে বলে অনুমান করা হচ্ছে। এর মধ্যে নীরব মোদির বিরুদ্ধে ৬ হাজার ৪৯৮ কোটি রুপি পাচারের অভিযোগ রয়েছে। অন্যদিকে তার চাচা মেহুল চোকসির বিরুদ্ধে অভিযোগ রয়েছে ৭ হাজার ৮০ কোটি রুপি পাচারের।
যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার নেহাল মোদির ভাই নীরব মোদি ও পিএনবি কেলেঙ্কারির অন্যতম মাস্টারমাইন্ড ২০১৯ সালের মার্চ মাসে যুক্তরাজ্যে গ্রেপ্তার হন। তবে তিনি ভারতে প্রত্যর্পণের বিরুদ্ধে আপিল করে বর্তমানে লন্ডনের একটি কারাগারে বন্দী রয়েছেন এবং তার চাচা মেহুল চোকসি বর্তমানে অ্যান্টিগার একটি কারাগারে রয়েছেন।
পিএনবি আইন প্রয়োগকারী সংস্থাগুলোকে অনিয়মের কথা জানানোর কয়েক সপ্তাহ আগে, ২০১৮ সালের জানুয়ারিতে নীরব মোদি এবং মেহুল চোকসি উভয়ই ভারত থেকে পালিয়ে যান। ওইসময় অভিযোগ ওঠে, ব্যাংকের কিছু কর্মীর সহায়তায় কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছেন নীরব মোদি ও তার মামা মেহুল চোকসি। মুম্বাই কোর্টে অবস্থিত পিএনবির ব্র্যাডি হাউস শাখায় প্রথম এ বিষয়টি সামনে আসে।
এই বিভাগের আরও খবর
গাজায় ১২ ঘণ্টায় প্লাবিত ৭০ হাজার তাঁবু, বিপর্যস্ত জনজীবন
গাজায় ১২ ঘণ্টায় প্লাবিত ৭০ হাজার তাঁবু, বিপর্যস্ত জনজীবন
এআইয়ে লাগাম টানতে চায় ডেমোক্র্যাটরা
এআইয়ে লাগাম টানতে চায় ডেমোক্র্যাটরা
ব্যাংকিং কেলেঙ্কারির জেরে ক্ষমতাচ্যুত হয়ে কারাবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট পেনা
ব্যাংকিং কেলেঙ্কারির জেরে ক্ষমতাচ্যুত হয়ে কারাবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট পেনা
১০৫ বছরের ইতিহাসে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে প্রথম নারী ভিপি
১০৫ বছরের ইতিহাসে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে প্রথম নারী ভিপি
যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে ভয়াবহ ধস, একদিনেই উধাও লাখ লাখ কোটি ডলার
যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে ভয়াবহ ধস, একদিনেই উধাও লাখ লাখ কোটি ডলার
ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের
ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের
যুক্তরাষ্ট্র নির্ভরতা কমানোর বাজেট ঘোষণা করছে কানাডা
যুক্তরাষ্ট্র নির্ভরতা কমানোর বাজেট ঘোষণা করছে কানাডা
বিক্ষোভের ঢেউয়ে টালমাটাল ফ্রান্স, পরিস্থিতি নিয়ন্ত্রণে মরিয়া ম্যাখোঁ
বিক্ষোভের ঢেউয়ে টালমাটাল ফ্রান্স, পরিস্থিতি নিয়ন্ত্রণে মরিয়া ম্যাখোঁ
আমাদের পরাজয়ের কারণ হলো যুদ্ধ, বললেন জেডি ভ্যান্স
আমাদের পরাজয়ের কারণ হলো যুদ্ধ, বললেন জেডি ভ্যান্স
যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর কেইশা ল্যান্স
যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর কেইশা ল্যান্স
বাংলাদেশে পোশাক শিল্পে অসন্তোষের দিকে নজর রাখছে ভারত: জয়সোয়াল
বাংলাদেশে পোশাক শিল্পে অসন্তোষের দিকে নজর রাখছে ভারত: জয়সোয়াল
ইউরোপজুড়ে সুপারমার্কেটের ফ্রিজ হ্যাক, ভয়াবহ খাদ্য সঙ্কটের শঙ্কা
ইউরোপজুড়ে সুপারমার্কেটের ফ্রিজ হ্যাক, ভয়াবহ খাদ্য সঙ্কটের শঙ্কা
