বাংলাখবর

যুক্তরাষ্ট্রের ‘আয়রন ডোমে’র নেতৃত্বে বাংলাদেশি বংশোদ্ভূত শরীফুল

বাংলা খবর ডেস্ক : যুক্তরাষ্ট্রের ‘গোল্ডেন ডোম ফর আমেরিকা’ প্রকল্পে ডিরেক্টর অব স্টাফ হিসেবে দায়িত্বগ্রহণ করেছেন বাংলাদেশি বংশোদ্ভূত শরীফুল এম. খান।তিনি সম্প্রতি ব্রিগেডিয়ার জেনারেল পদে পদোন্নতি পেয়েছেন। এরপরই তাকে এই দায়িত্ব দেওয়া হয়। মার্কিন বিমানবাহিনীর অফিসিয়াল ওয়েবসাইটে তার এই সংযুক্তির খবর নিশ্চিত করা হয়েছে।

‘গোল্ডেন ডোম’ হলো যুক্তরাষ্ট্রের সর্বাধুনিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা, অনেকে একে যুক্তরাষ্ট্রের ‘আয়রন ডোম’ হিসেবে আখ্যা দিয়েছেন। তবে এই ব্যবস্থা ইসরায়েলের আয়রন ডোমের চেয়েও শক্তিশালী বলে বিবেচিত। এই প্রকল্পের স্টাফ ডিরেক্টর হিসেবে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা কৌশল, নীতি ও পরিকল্পনা বাস্তবায়নের পাশাপাশি বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে সমন্বয় সাধনের দায়িত্বে আছেন শরীফুল ।  

ব্রিগেডিয়ার জেনারেল শরীফুল খান ১৯৯৭ সালে ইউনাইটেড স্টেটস এয়ার ফোর্স একাডেমি থেকে পলিটিক্যাল সায়েন্সে স্নাতক ডিগ্রি অর্জন করেন। এর পরবর্তী সময়ে তিনি ওয়েবস্টার ইউনিভার্সিটি, ন্যাশনাল ডিফেন্স ইন্টেলিজেন্স কলেজ, স্কুল অব অ্যাডভান্সড এয়ার অ্যান্ড স্পেস স্টাডিজ, নেভাল ওয়ার কলেজ, এমআইটি ও জর্জটাউন বিশ্ববিদ্যালয়সহ মার্কিন সামরিক ও বেসামরিক শিক্ষা প্রতিষ্ঠানে একাধিক উচ্চতর ডিগ্রি সম্পন্ন করেন।

কর্মজীবনে শরীফুল খান মহাকাশ নিয়ন্ত্রণ, স্যাটেলাইট অপারেশন, স্পেস সিস্টেম, লঞ্চ এবং ন্যাশনাল রিকনাইসেন্স অফিসে স্যাটেলাইট অপারেটর হিসেবে কাজ করেছেন। ২০০১ সালে তিনি কুয়েতের আলি আল সালেম বিমান ঘাঁটিতে মোতায়েন হন এবং ২০০৭ সালে *অপারেশন সাইলেন্ট সেনট্রি*–র সময় ডিপ্লয়মেন্ট কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন।

এই বিভাগের আরও খবর

গাজায় ১২ ঘণ্টায় প্লাবিত ৭০ হাজার তাঁবু, বিপর্যস্ত জনজীবন

এআইয়ে লাগাম টানতে চায় ডেমোক্র্যাটরা
এআইয়ে লাগাম টানতে চায় ডেমোক্র্যাটরা

এআইয়ে লাগাম টানতে চায় ডেমোক্র্যাটরা

ব্যাংকিং কেলেঙ্কারির জেরে ক্ষমতাচ্যুত হয়ে কারাবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট পেনা

১০৫ বছরের ইতিহাসে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে প্রথম নারী ভিপি

যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে ভয়াবহ ধস, একদিনেই উধাও লাখ লাখ কোটি ডলার

ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের
ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের

ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের

যুক্তরাষ্ট্র নির্ভরতা কমানোর বাজেট ঘোষণা করছে কানাডা

বিক্ষোভের ঢেউয়ে টালমাটাল ফ্রান্স, পরিস্থিতি নিয়ন্ত্রণে মরিয়া ম্যাখোঁ

আমাদের পরাজয়ের কারণ হলো যুদ্ধ, বললেন জেডি ভ্যান্স

যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর কেইশা ল্যান্স

বাংলাদেশে পোশাক শিল্পে অসন্তোষের দিকে নজর রাখছে ভারত: জয়সোয়াল

ইউরোপজুড়ে সুপারমার্কেটের ফ্রিজ হ্যাক, ভয়াবহ খাদ্য সঙ্কটের শঙ্কা