বাংলাখবর

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তিতে বিপাকে ভারত

বাংলা খবর ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ব্যাপক শুল্ক আরোপের প্রভাব মোকাবেলায় বিভিন্ন দেশ যখন নতুন বাস্তবতায় পথ খুঁজছে, ঠিক তখন যুক্তরাষ্ট্রের সঙ্গে ঘোষিত নতুন বাণিজ্য চুক্তি নিয়ে তীব্র সমালোচনার মুখে পড়েছে ভারত। সমালোচকদের অভিযোগ, চুক্তিটি ওয়াশিংটনের কাছে আত্মসমর্পণের শামিল। এমন পরিস্থিতিতে নয়াদিল্লি তা জোরালোভাবে সমর্থনের চেষ্টা করছে।

এ মাসে ঘোষিত চুক্তিটি ভারতের শক্তিশালী কৃষক ইউনিয়নগুলোর মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে।

তাদের আশঙ্কা, সস্তা মার্কিন পণ্যের আমদানি স্থানীয় উৎপাদকদের কঠিন প্রতিযোগিতার মুখে ফেলবে। যে দেশটিতে ৭০ কোটিরও বেশি মানুষ কৃষির ওপর নির্ভরশীল।

চুক্তির বিস্তারিত এখনো স্পষ্ট নয়। একটি যৌথ বিবৃতি ও হোয়াইট হাউসের তথ্যপত্র ছাড়া তেমন কিছু প্রকাশ করা হয়নি।

তবে নয়াদিল্লি জানিয়েছে, মার্চের শেষ নাগাদ একটি অন্তর্বর্তী সমঝোতা চূড়ান্ত করার লক্ষ্য রয়েছে।

বিশ্লেষকদের মতে, চুক্তির অন্যান্য ধারাও ভবিষ্যতে অস্থিতিশীল পরিস্থিতির জন্ম দিতে পারে।

বাণিজ্য বিশেষজ্ঞ অভিজিৎ দাস এএফপিকে বলেন, ‘ট্রাম্পের যুগে নিশ্চিত বলে কিছু নেই।’

তিনি আরো বলেন, কয়েক সপ্তাহের মধ্যে চুক্তি স্বাক্ষরিত হলেও তা কেবল তত দিন কার্যকর থাকবে, যত দিন না ট্রাম্প ‘যেকোনো ধারণাগত অসামঞ্জস্যতার অজুহাতে আরো শুল্ক আরোপের সিদ্ধান্ত নেন।

সবচেয়ে বিতর্কিত অঙ্গীকার হলো পাঁচ বছরে যুক্তরাষ্ট্র থেকে ৫০০ বিলিয়ন ডলারের পণ্য কেনার ভারতের ঘোষিত পরিকল্পনা। অথচ গত অর্থবছরে যুক্তরাষ্ট্র থেকে ভারতের মোট আমদানি ছিল প্রায় ৪৫ বিলিয়ন ডলার।

নিউদিল্লিভিত্তিক থিংক ট্যাঙ্ক গ্লোবাল ট্রেড রিসার্চ ইনিশিয়েটিভের অজয় শ্রীবাস্তবের ভাষায়, বার্ষিক আমদানি ১০০ বিলিয়ন ডলারে উন্নীত করা ‘অবাস্তব’।

এই বিভাগের আরও খবর

গাজায় ১২ ঘণ্টায় প্লাবিত ৭০ হাজার তাঁবু, বিপর্যস্ত জনজীবন

এআইয়ে লাগাম টানতে চায় ডেমোক্র্যাটরা
এআইয়ে লাগাম টানতে চায় ডেমোক্র্যাটরা

এআইয়ে লাগাম টানতে চায় ডেমোক্র্যাটরা

ব্যাংকিং কেলেঙ্কারির জেরে ক্ষমতাচ্যুত হয়ে কারাবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট পেনা

১০৫ বছরের ইতিহাসে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে প্রথম নারী ভিপি

যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে ভয়াবহ ধস, একদিনেই উধাও লাখ লাখ কোটি ডলার

ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের
ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের

ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের

যুক্তরাষ্ট্র নির্ভরতা কমানোর বাজেট ঘোষণা করছে কানাডা

বিক্ষোভের ঢেউয়ে টালমাটাল ফ্রান্স, পরিস্থিতি নিয়ন্ত্রণে মরিয়া ম্যাখোঁ

আমাদের পরাজয়ের কারণ হলো যুদ্ধ, বললেন জেডি ভ্যান্স

যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর কেইশা ল্যান্স

বাংলাদেশে পোশাক শিল্পে অসন্তোষের দিকে নজর রাখছে ভারত: জয়সোয়াল

ইউরোপজুড়ে সুপারমার্কেটের ফ্রিজ হ্যাক, ভয়াবহ খাদ্য সঙ্কটের শঙ্কা