বাংলাখবর

যুক্তরাষ্ট্রের সঙ্গে ডাক পরিষেবা স্থগিত করলো ভারত

বাংলা খবর ডেস্ক : যুক্তরাষ্ট্রের সঙ্গে বিরোধের মধ্যেই ভারত ডাক পরিষেবা সাময়িকভাবে স্থগিতের ঘোষণা দিয়েছে। সোমবার (২৫ আগস্ট) থেকে কার্যকর হবে এই সিদ্ধান্ত। ফলে আপাতত যুক্তরাষ্ট্র ও ভারতের মধ্যে ডাকযোগে পণ্য আদানপ্রদান বন্ধ হয়ে যাচ্ছে।

ভারতের বাণিজ্য মন্ত্রণালয় জানিয়েছে, এই স্থগিতাদেশ স্থায়ী নয়। যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান আলোচনায় সমাধান পাওয়া গেলে দ্রুতই ডাক পরিষেবা পুনরায় চালু করতে চায় নয়াদিল্লি।

প্রসঙ্গত, যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ক্ষমতায় আসার আগে ভারতীয় পণ্যের ওপর শুল্ক ছিল ১৫ শতাংশ। পাশাপাশি, ৮০০ ডলার পর্যন্ত মূল্যের পণ্যে শুল্ক ছাড় কার্যকর ছিল। ডাকযোগে পণ্য প্রেরণের ক্ষেত্রেও বড় ধরনের ছাড় উপভোগ করত ভারত।তবে ২০২৫ সালের জানুয়ারিতে দ্বিতীয়বার ট্রাম্প প্রেসিডেন্টের দায়িত্ব নেওয়ার পর মার্চেই ভারতীয় পণ্যে শুল্ক বাড়িয়ে ২৫ শতাংশে উন্নীত করেন তিনি। যদিও তখন পর্যন্ত ডাকযোগে পণ্য পাঠানোর ক্ষেত্রে শুল্ক ছাড় বহাল ছিল।

পরবর্তীতে রাশিয়া থেকে ভারতের অপরিশোধিত তেল আমদানি এবং গত মে মাসে পাকিস্তানের সঙ্গে সীমান্ত উত্তেজনা প্রশমনে ট্রাম্পের ভূমিকা স্বীকার না করায় দুই দেশের সম্পর্কে টানাপোড়েন শুরু হয়। এর ধারাবাহিকতায় গত ৬ আগস্ট ট্রাম্প ভারতীয় পণ্যের ওপর আরও ২৫ শতাংশ শুল্ক আরোপ করেন। ফলে মোট শুল্ক বেড়ে দাঁড়ায় ৫০ শতাংশে। একই সঙ্গে ডাক পরিষেবার সুবিধাও ব্যাপকভাবে সীমিত করা হয়।

এ ছাড়া যুক্তরাষ্ট্রের কাস্টমস কর্তৃপক্ষ নির্দেশনা দেয় যে শুধুমাত্র যেসব ভারতীয় ডাক–বিমান পরিবহন প্রতিষ্ঠানের নাম তাদের নথিভুক্ত তালিকায় আছে, তারাই মালবাহী উড়োজাহাজ নিয়ে যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে পারবে। এর ফলে ভারতের একাধিক ডাক–বিমান পরিষেবা প্রতিষ্ঠান জটিলতায় পড়ে এবং কেন্দ্রীয় সরকারকে জানায়, এ পরিস্থিতি সমাধান না হলে তারা আর যুক্তরাষ্ট্রগামী অপারেশন চালাতে পারবে না।

এই বিভাগের আরও খবর

গাজায় ১২ ঘণ্টায় প্লাবিত ৭০ হাজার তাঁবু, বিপর্যস্ত জনজীবন

এআইয়ে লাগাম টানতে চায় ডেমোক্র্যাটরা
এআইয়ে লাগাম টানতে চায় ডেমোক্র্যাটরা

এআইয়ে লাগাম টানতে চায় ডেমোক্র্যাটরা

ব্যাংকিং কেলেঙ্কারির জেরে ক্ষমতাচ্যুত হয়ে কারাবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট পেনা

১০৫ বছরের ইতিহাসে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে প্রথম নারী ভিপি

যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে ভয়াবহ ধস, একদিনেই উধাও লাখ লাখ কোটি ডলার

ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের
ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের

ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের

যুক্তরাষ্ট্র নির্ভরতা কমানোর বাজেট ঘোষণা করছে কানাডা

বিক্ষোভের ঢেউয়ে টালমাটাল ফ্রান্স, পরিস্থিতি নিয়ন্ত্রণে মরিয়া ম্যাখোঁ

আমাদের পরাজয়ের কারণ হলো যুদ্ধ, বললেন জেডি ভ্যান্স

যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর কেইশা ল্যান্স

বাংলাদেশে পোশাক শিল্পে অসন্তোষের দিকে নজর রাখছে ভারত: জয়সোয়াল

ইউরোপজুড়ে সুপারমার্কেটের ফ্রিজ হ্যাক, ভয়াবহ খাদ্য সঙ্কটের শঙ্কা