বাংলাখবর

যুক্তরাষ্ট্রের কাছে ধাক্কা খেয়ে এবার চীনের ঘনিষ্ঠ হতে চাচ্ছেন মোদী

বাংলা খবর ডেস্ক : অতিরিক্ত শুল্ক চাপানো-সহ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একের পর ধাক্কা দিয়েছেন ভারতকে। চীন ও রাশিয়ার সঙ্গেও যুক্তরাষ্ট্রের দ্বন্দ্ব রয়েছে। এই আবহে চীনে সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন (এসসিও) সম্মেলনে তিন দেশের রাষ্ট্রনেতা মিলিত হচ্ছেন। আর চীনে যাওয়ার আগে জাপান থেকে ভারত-চীনের সম্পর্ক নিয়ে ইঙ্গিতপূর্ণ বার্তা দিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুক্রবার তিনি বলেন, আঞ্চলিক ও আন্তর্জাতিক শান্তি এবং আন্তর্জাতিক আর্থিক স্থিতিশীলতার জন্য ভারত ও চীনের মধ্যে স্থিতিশীল ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক দরকার।

চীনের তিয়ানজিনে ৩১ অগস্ট ও ১ সেপ্টেম্বর এসসিও সম্মেলন রয়েছে। মধ্য এশিয়া, মধ্য প্রাচ্য, দক্ষিণ এশিয়া এবং দক্ষিণ-পূর্ব এশিয়ার রাষ্ট্রনেতাদের সেই সম্মেলনে আমন্ত্রণ জানানো হয়েছে। এই সম্মেলনে যোগ দিতেই সাত বছর পর চীনে যাচ্ছেন প্রধানমন্ত্রী মোদী। চীনে আসছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকের কথা রয়েছে মোদীর।

তার আগে জাপান থেকে মোদী বার্তা দিলেন, ভারত ও চীনের মধ্যে স্থিতিশীল ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আন্তর্জাতিক শান্তিকে আরও গতি দেবে। জাপানের একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন মোদী। তিনি বলেন, ‘বিশ্বের দুটি সর্ববৃহৎ দেশ, দুই প্রতিবেশীর স্থিতিশীল ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আঞ্চলিক ও আন্তর্জাতিক শান্তি ও সমৃদ্ধিতে ইতিবাচক প্রভাব ফেলতে পারে।’

রাশিয়ার কাছ থেকে ভারত তেল কেনা বন্ধ না করায় আমেরিকায় ভারতীয় পণ্যে ৫০ শতাংশ শুল্ক চাপিয়েছেন ট্রাম্প। তা নিয়ে দুই দেশের কূটনৈতিক বিতর্ক বেড়েছে। ট্রাম্পের নাম না নিয়ে জাপানের ওই সংবাদমাধ্যমকে মোদী বলেন, ‘বিশ্ব অর্থনীতির বর্তমান অস্থির পরিস্থিতিতে বিশ্ব অর্থনৈতিক ব্যবস্থায় স্থিতিশীলতা আনতে ভারত ও চীনের একসঙ্গে কাজ করাও গুরুত্বপূর্ণ। পারস্পরিক শ্রদ্ধা, স্বার্থ এবং সংবেদনশীলতার ভিত্তিতে কৌশলগত এবং দীর্ঘমেয়াদী দৃষ্টিকোণ থেকে দ্বিপাক্ষিক সম্পর্ককে এগিয়ে নিতে ভারত প্রস্তুত।’

সূত্র: এসসিএমপি।

এই বিভাগের আরও খবর

গাজায় ১২ ঘণ্টায় প্লাবিত ৭০ হাজার তাঁবু, বিপর্যস্ত জনজীবন

এআইয়ে লাগাম টানতে চায় ডেমোক্র্যাটরা
এআইয়ে লাগাম টানতে চায় ডেমোক্র্যাটরা

এআইয়ে লাগাম টানতে চায় ডেমোক্র্যাটরা

ব্যাংকিং কেলেঙ্কারির জেরে ক্ষমতাচ্যুত হয়ে কারাবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট পেনা

১০৫ বছরের ইতিহাসে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে প্রথম নারী ভিপি

যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে ভয়াবহ ধস, একদিনেই উধাও লাখ লাখ কোটি ডলার

ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের
ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের

ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের

যুক্তরাষ্ট্র নির্ভরতা কমানোর বাজেট ঘোষণা করছে কানাডা

বিক্ষোভের ঢেউয়ে টালমাটাল ফ্রান্স, পরিস্থিতি নিয়ন্ত্রণে মরিয়া ম্যাখোঁ

আমাদের পরাজয়ের কারণ হলো যুদ্ধ, বললেন জেডি ভ্যান্স

যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর কেইশা ল্যান্স

বাংলাদেশে পোশাক শিল্পে অসন্তোষের দিকে নজর রাখছে ভারত: জয়সোয়াল

ইউরোপজুড়ে সুপারমার্কেটের ফ্রিজ হ্যাক, ভয়াবহ খাদ্য সঙ্কটের শঙ্কা