বাংলাখবর
মোদিকে হুঁশিয়ারি অভিনেতা থালাপতি বিজয়ের
বাংলা খবর ডেস্ক : ভারতের ক্ষমতাসীন দল বিজেপি-কে ‘আদর্শিক শত্রু’ আখ্যা দিয়ে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে হুঁশিয়ারি দিয়েছেন দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেতা থালাপতি বিজয়।
২০২৬ সালের তামিলনাড়ু বিধানসভা নির্বাচনের আগে মাদুরাই শহরে এক হাই-ভোল্টেজ সমাবেশে, ‘তামিলাগা ভেত্রি কাজাগাম (টিভিকে)- এর প্রধান অভিনেতা বিজয় এই হুঁশিয়ারি দেন।
এ সময় রাজ্যের ক্ষমতাসীন দল ডিএমকে-কে কেন্দ্রীয় সরকারের সঙ্গে গোপন সম্পর্ক রাখার অভিযোগ করেন তিনি।
ইতিহাসের সমান্তরাল চিত্র তুলে ধরে এবং আঞ্চলিক গর্বকে জাগিয়ে তুলে, নিজের দলকে তামিলনাড়ুর রাজনৈতিক বিকল্প হিসেবে উপস্থাপন করেন বিজয়।
স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুসারে, দলের দ্বিতীয় রাজ্য সম্মেলনে বক্তৃতা দেওয়ার সময়, অভিনেতা ও রাজনীতিবিদ থালাপতি বিজয় টিভিকে-র প্রতি সমর্থন আদায়ে প্রতীকবাদ, তীক্ষ্ণ রাজনৈতিক বার্তা এবং আবেগপূর্ণ আবেদন ব্যবহার করেন। ২০২৬ সালে প্রথমবারের মতো নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে দলটি।
অনুষ্ঠানে বিজয় বলেন, একটি সিংহ ভিড়ের মধ্যে থাকতে জানে এবং সে একা থাকতেও জানে। এটি অনন্য। সিংহ কেবল শিকারের জন্য বেরিয়ে আসে, বিনোদনের জন্য নয়।
তিনি আরও বলেন, গুজব রটেছে যে, টিভিকে বিজেপির সাথে হাত মেলাচ্ছে। আমরা বিজেপির সাথে জোট করছি না। আমাদের দল কোনও ধর্মের বিরুদ্ধে নয়। আমাদের দল জনগণের দল। তামিলনাড়ুর মানুষ বিজেপিকে প্রত্যাখ্যান করবে।
জনসেবা এবং নৈতিক স্পষ্টতার উপর ভিত্তি করে, ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের আগে টিভিকে-কে একটি ‘বিঘ্নকারী শক্তি’ হিসেবে চিত্রিত করেছেন বিজয়। বিশাল জনসভায় দেওয়া তার ভাষণকে টিভিকে-র ‘মোড় ঘুরিয়ে দেওয়া’ ভাষণ হিসেবেই দেখছেন অনেকে।
বিজেপিকে দ্ব্যর্থহীনভাবে নিজ দলের ‘একমাত্র আদর্শিক শত্রু’ হিসেবে চিহ্নিত করেছেন থালাপতি বিজয়। আর টিভিকে-র প্ল্যাটফর্মকে অভিহিত করেছেন বিজেপির ‘জনবিরোধী নীতি’ এবং ‘কেন্দ্রীভূত শাসন মডেল’ বলে।
বিজেপির বিরুদ্ধে তামিলনাড়ুর নির্দিষ্ট সাংস্কৃতিক ও আর্থ-সামাজিক বাস্তবতা উপেক্ষা করারও অভিযোগ করেছেন বিজয়।
এছাড়াও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে সরাসরি চ্যালেঞ্জ জানিয়ে তিনি বলেন, ‘এনইইটি বাতিল করুণ! আপনি কি এটা করতে পারবেন নরেন্দ্র মোদি আগরওয়াল?’
‘একগুঁয়েমির কারণে আপনি এই পরীক্ষা চাপিয়ে দেওয়া অব্যাহত রেখেছেন… এনইইটি বাতিল করতে হবে’, যোগ করেন বিজয়।
তামিলনাড়ুর শিক্ষার্থীদের কষ্টের প্রতি কেন্দ্র বধির বলে অভিযোগ করে থালাপতি বিজয় সতর্ক করে বলেন, আঞ্চলিক উদ্বেগ উপেক্ষা করলে ‘রাজনৈতিক মূল্য’ দিতে হবে।
সূত্র: ওয়ান ইন্ডিয়া
এই বিভাগের আরও খবর
গাজায় ১২ ঘণ্টায় প্লাবিত ৭০ হাজার তাঁবু, বিপর্যস্ত জনজীবন
গাজায় ১২ ঘণ্টায় প্লাবিত ৭০ হাজার তাঁবু, বিপর্যস্ত জনজীবন
এআইয়ে লাগাম টানতে চায় ডেমোক্র্যাটরা
এআইয়ে লাগাম টানতে চায় ডেমোক্র্যাটরা
ব্যাংকিং কেলেঙ্কারির জেরে ক্ষমতাচ্যুত হয়ে কারাবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট পেনা
ব্যাংকিং কেলেঙ্কারির জেরে ক্ষমতাচ্যুত হয়ে কারাবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট পেনা
১০৫ বছরের ইতিহাসে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে প্রথম নারী ভিপি
১০৫ বছরের ইতিহাসে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে প্রথম নারী ভিপি
যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে ভয়াবহ ধস, একদিনেই উধাও লাখ লাখ কোটি ডলার
যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে ভয়াবহ ধস, একদিনেই উধাও লাখ লাখ কোটি ডলার
ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের
ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের
যুক্তরাষ্ট্র নির্ভরতা কমানোর বাজেট ঘোষণা করছে কানাডা
যুক্তরাষ্ট্র নির্ভরতা কমানোর বাজেট ঘোষণা করছে কানাডা
বিক্ষোভের ঢেউয়ে টালমাটাল ফ্রান্স, পরিস্থিতি নিয়ন্ত্রণে মরিয়া ম্যাখোঁ
বিক্ষোভের ঢেউয়ে টালমাটাল ফ্রান্স, পরিস্থিতি নিয়ন্ত্রণে মরিয়া ম্যাখোঁ
আমাদের পরাজয়ের কারণ হলো যুদ্ধ, বললেন জেডি ভ্যান্স
আমাদের পরাজয়ের কারণ হলো যুদ্ধ, বললেন জেডি ভ্যান্স
যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর কেইশা ল্যান্স
যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর কেইশা ল্যান্স
বাংলাদেশে পোশাক শিল্পে অসন্তোষের দিকে নজর রাখছে ভারত: জয়সোয়াল
বাংলাদেশে পোশাক শিল্পে অসন্তোষের দিকে নজর রাখছে ভারত: জয়সোয়াল
ইউরোপজুড়ে সুপারমার্কেটের ফ্রিজ হ্যাক, ভয়াবহ খাদ্য সঙ্কটের শঙ্কা
ইউরোপজুড়ে সুপারমার্কেটের ফ্রিজ হ্যাক, ভয়াবহ খাদ্য সঙ্কটের শঙ্কা
