বাংলাখবর
মেক্সিকোর সংসদে চুলোচুলি
বাংলা খবর ডেস্ক : মেক্সিকোর কংগ্রেসের অধিবেশনকক্ষে আইনপ্রণেতাদের মধ্যে হাতাহাতি ও চুলোচুলির ঘটনা ঘটেছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে ভাইরাল ভিডিওতে দেখা যায়, একাধিক নারী সংসদ সদস্য একে অপরকে ধাক্কাধাক্কি ও চুলোচুলি করছেন।
কক্ষের ভেতরে ধারণ করা ভিডিও ফুটেজে ডানপন্থী ন্যাশনাল অ্যাকশন পার্টি (পিএএন) এবং ক্ষমতাসীন বামঘেঁষা মোরেনা পার্টির নারী আইনপ্রণেতাদের মধ্যে এই ঘটনা ঘটে। পিএএনের প্রতিনিধিরা অধিবেশনকক্ষের পোডিয়াম থেকে সরে যেতে অস্বীকৃতি জানালে ঘটনার সূত্রপাত হয়।
এ সময় মোরেনা পার্টির সদস্যরা তাদের সেখান জোরপূর্বক সরিয়ে দেওয়ার চেষ্টা করেন। ভিডিওতে দেখা যায়, এক নারী আইনপ্রণেতা অপর এক সংসদ সদস্যের হাত ধরে টান দেন। এতে দ্বিতীয় নারী দ্রুত হাত ছাড়িয়ে নিয়ে তার পেটে কনুই দিয়ে আঘাত করেন। এর জবাবে প্রথম নারী পেছন থেকে আঘাত করেন এবং পরে তার চুল ধরে টানেন, ফলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে।
একজন পুরুষ আইনপ্রণেতা পরিস্থিতি শান্ত করতে এগিয়ে আসেন। তবে এর মধ্যেই আরও কয়েকজন সংসদ সদস্য আক্রমনাত্মক ভঙ্গিতে পোডিয়ামের দিকে ছুটে আসেন। পরে একাধিক নারী আইনপ্রণেতাকে ধাক্কাধাক্কি ও কুস্তিতে জড়াতে দেখা যায়। অন্য সংসদ সদস্যরা নজিরবিহীন এই হট্টগোল মোবাইল ফোনের ক্যামেরায় ধারণ করেন।
সংবাদমাধ্যমের প্রতিবেদন থেকে জানা গেছে, প্রস্তাবিত একটি আইনের প্রতিবাদে বিরোধী দল ন্যাশনাল অ্যাকশন পার্টির (পিএএন) আইনপ্রণেতারা পোডিয়াম দখল করলে এই বিশৃঙ্খলার সৃষ্টি হয়। পরে একে অপরের প্রতি চিৎকার-চেঁচামেচির মধ্যে উভয় পক্ষের আইনপ্রণেতারা অধিবেশনকক্ষেই হাতাহাতিতে জড়িয়ে পড়েন।
ঘটনার পর উভয় দলই সহিংসতার জন্য পরস্পরকে দায়ী করে নিন্দা জানিয়েছে। পিএএনের মুখপাত্র আন্দ্রেস আতায়দে বলেন, তার দল শান্তিপূর্ণভাবে পোডিয়াম অবস্থান করছিল এবং কাউকে স্পর্শও করেনি। তিনি অভিযোগ করেন, ক্ষমতাসীন দল ও তাদের মিত্ররা বলপ্রয়োগের মাধ্যমে পোডিয়াম দখলে নেওয়ার চেষ্টা করেছে।
অন্যদিকে, মোরেনা দলের মুখপাত্র পাওলো গার্সিয়া পিএএনের বিরুদ্ধে আলোচনা এড়িয়ে মারামারির পথ বেছে নেওয়ার অভিযোগ করেন। তিনি বলেন, উদ্বেগের বিষয় হলো, বিরোধী দল ক্রমাগতভাবে যুক্তির বদলে সহিংসতার পথ বেছে নিচ্ছে। সূত্র: ফক্সনিউজ, এনডিটিভি
এই বিভাগের আরও খবর
গাজায় ১২ ঘণ্টায় প্লাবিত ৭০ হাজার তাঁবু, বিপর্যস্ত জনজীবন
গাজায় ১২ ঘণ্টায় প্লাবিত ৭০ হাজার তাঁবু, বিপর্যস্ত জনজীবন
এআইয়ে লাগাম টানতে চায় ডেমোক্র্যাটরা
এআইয়ে লাগাম টানতে চায় ডেমোক্র্যাটরা
ব্যাংকিং কেলেঙ্কারির জেরে ক্ষমতাচ্যুত হয়ে কারাবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট পেনা
ব্যাংকিং কেলেঙ্কারির জেরে ক্ষমতাচ্যুত হয়ে কারাবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট পেনা
১০৫ বছরের ইতিহাসে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে প্রথম নারী ভিপি
১০৫ বছরের ইতিহাসে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে প্রথম নারী ভিপি
যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে ভয়াবহ ধস, একদিনেই উধাও লাখ লাখ কোটি ডলার
যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে ভয়াবহ ধস, একদিনেই উধাও লাখ লাখ কোটি ডলার
ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের
ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের
যুক্তরাষ্ট্র নির্ভরতা কমানোর বাজেট ঘোষণা করছে কানাডা
যুক্তরাষ্ট্র নির্ভরতা কমানোর বাজেট ঘোষণা করছে কানাডা
বিক্ষোভের ঢেউয়ে টালমাটাল ফ্রান্স, পরিস্থিতি নিয়ন্ত্রণে মরিয়া ম্যাখোঁ
বিক্ষোভের ঢেউয়ে টালমাটাল ফ্রান্স, পরিস্থিতি নিয়ন্ত্রণে মরিয়া ম্যাখোঁ
আমাদের পরাজয়ের কারণ হলো যুদ্ধ, বললেন জেডি ভ্যান্স
আমাদের পরাজয়ের কারণ হলো যুদ্ধ, বললেন জেডি ভ্যান্স
যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর কেইশা ল্যান্স
যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর কেইশা ল্যান্স
বাংলাদেশে পোশাক শিল্পে অসন্তোষের দিকে নজর রাখছে ভারত: জয়সোয়াল
বাংলাদেশে পোশাক শিল্পে অসন্তোষের দিকে নজর রাখছে ভারত: জয়সোয়াল
ইউরোপজুড়ে সুপারমার্কেটের ফ্রিজ হ্যাক, ভয়াবহ খাদ্য সঙ্কটের শঙ্কা
ইউরোপজুড়ে সুপারমার্কেটের ফ্রিজ হ্যাক, ভয়াবহ খাদ্য সঙ্কটের শঙ্কা
