বাংলাখবর
মেক্সিকোতে সড়ক দুর্ঘটনায় নিহত অন্তত ১৫
বাংলা খবর ডেস্ক : মেক্সিকোর দক্ষিণ-পূর্বাঞ্চলে এক সড়ক দুর্ঘটনায় অন্তত ১৫ জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও দুইজন।গতকাল শনিবার ইউকাতান অঙ্গরাজ্যে এই দুর্ঘটনা ঘটে।
ইউকাতান অঙ্গরাজ্যের সিকিউরিটি সেক্রেটারিয়েট জানিয়েছে ঘটনাস্থলেই ১৫ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ট্রাকচালকও রয়েছেন। এ ঘটনায় আরও দুজন আহত হয়েছেন।
কর্মকর্তারা জানান, মেরিদা ও কামপেচে শহরের মধ্যবর্তী মহাসড়কে একটি পণ্যবাহী ট্রাক উল্টে গিয়ে একটি গাড়ি ও নির্মাণ শ্রমিক বহনকারী একটি ট্রাকে আঘাত হানে।
মেক্সিকো সিটি কর্তৃপক্ষ জানায়, এক সপ্তাহেরও কম সময়ে দেশটিতে বড় ধরনের প্রাণহানীর এটি তৃতীয় সড়ক দুর্ঘটনা। গত সোমবার মধ্য মেক্সিকোতে একটি মালবাহী ট্রেনের সঙ্গে একটি ডাবল-ডেকার বাসের সংঘর্ষে ১০ জন নিহত ও ৪১ জন আহত হন।
দুই দিন পর, প্রায় ৫০ হাজার লিটার গ্যাস বহনকারী একটি ট্রাক মেক্সিকো সিটিতে উল্টে গিয়ে বিস্ফোরিত হয়। এ ঘটনায় ১৩ জন নিহত ও বহু মানুষ মারাত্মকভাবে দগ্ধ হন বলে শনিবার হালনাগাদ করা এক হিসাবে জানানো হয়েছে।
এই বিভাগের আরও খবর
গাজায় ১২ ঘণ্টায় প্লাবিত ৭০ হাজার তাঁবু, বিপর্যস্ত জনজীবন
গাজায় ১২ ঘণ্টায় প্লাবিত ৭০ হাজার তাঁবু, বিপর্যস্ত জনজীবন
এআইয়ে লাগাম টানতে চায় ডেমোক্র্যাটরা
এআইয়ে লাগাম টানতে চায় ডেমোক্র্যাটরা
ব্যাংকিং কেলেঙ্কারির জেরে ক্ষমতাচ্যুত হয়ে কারাবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট পেনা
ব্যাংকিং কেলেঙ্কারির জেরে ক্ষমতাচ্যুত হয়ে কারাবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট পেনা
১০৫ বছরের ইতিহাসে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে প্রথম নারী ভিপি
১০৫ বছরের ইতিহাসে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে প্রথম নারী ভিপি
যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে ভয়াবহ ধস, একদিনেই উধাও লাখ লাখ কোটি ডলার
যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে ভয়াবহ ধস, একদিনেই উধাও লাখ লাখ কোটি ডলার
ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের
ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের
যুক্তরাষ্ট্র নির্ভরতা কমানোর বাজেট ঘোষণা করছে কানাডা
যুক্তরাষ্ট্র নির্ভরতা কমানোর বাজেট ঘোষণা করছে কানাডা
বিক্ষোভের ঢেউয়ে টালমাটাল ফ্রান্স, পরিস্থিতি নিয়ন্ত্রণে মরিয়া ম্যাখোঁ
বিক্ষোভের ঢেউয়ে টালমাটাল ফ্রান্স, পরিস্থিতি নিয়ন্ত্রণে মরিয়া ম্যাখোঁ
আমাদের পরাজয়ের কারণ হলো যুদ্ধ, বললেন জেডি ভ্যান্স
আমাদের পরাজয়ের কারণ হলো যুদ্ধ, বললেন জেডি ভ্যান্স
যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর কেইশা ল্যান্স
যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর কেইশা ল্যান্স
বাংলাদেশে পোশাক শিল্পে অসন্তোষের দিকে নজর রাখছে ভারত: জয়সোয়াল
বাংলাদেশে পোশাক শিল্পে অসন্তোষের দিকে নজর রাখছে ভারত: জয়সোয়াল
ইউরোপজুড়ে সুপারমার্কেটের ফ্রিজ হ্যাক, ভয়াবহ খাদ্য সঙ্কটের শঙ্কা
ইউরোপজুড়ে সুপারমার্কেটের ফ্রিজ হ্যাক, ভয়াবহ খাদ্য সঙ্কটের শঙ্কা
