বাংলাখবর
মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবিতে রাস্তায় নেমেছে হাজারো মানুষ
বাংলা খবর ডেস্ক : হাজার হাজার মানুষ মালয়েশিয়ার রাজধানীতে জড়ো হয়ে শনিবার (২৬ জুলাই) প্রধানমন্ত্রী ইব্রাহিম আনোয়ারের প্রদত্যাগ দাবি করেন। জীবনযাত্রার খরচ কমানো এবং প্রতিশ্রুতি সংস্কার পূরণে ব্যর্থতার অভিযোগে তার বিরুদ্ধে পদত্যাদের দাবি উঠেছে। খবর রয়টার্স
বিক্ষোভকারীরা কালো টি-শার্ট পরে প্রধানমন্ত্রী ইব্রাহিম আনোয়ারের বিরুদ্ধে শ্লোগান দিচ্ছিলেন। ‘তুরান আনোয়ার বা আনোয়ারকে সরিয়ে দিন’ এমন স্লোগান দেন তারা। বিক্ষোভের আগে কুয়ালামপুরে অবস্থিত স্বাধীনতা স্কয়ারে বক্তব্য প্রধান করেন বিরোধী দলের শীর্ষ নেতা। পুলিশের ধারণা- প্রায় ১৮ হাজার বিক্ষোভকারী এতে অংশ নেয়।
২০২২ সালের নভেম্বরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্বগ্রহণ করেন আনোয়ার ইব্রাহিম। তার মেয়াদকালে দেশটিতে নজিরবিহীন অর্থনৈতিক সঙ্কট সৃষ্টি হয়েছে। জীবনযাত্রার ব্যয় বেড়ে যাওয়ায় দেশজুড়ে সাধারণ জনগণের মাঝে তীব্র অসন্তোষ দেখা দিয়েছে।
এ অবস্থায় চলতি সপ্তাহে প্রধানমন্ত্রী নগদ সহায়তা, দরিদ্র পরিবারগুলোর জন্য বাড়তি সাহায্য এবং জ্বালানির দাম কমানোর প্রতিশ্রুতি ঘোষণা দিয়েছেন। যাতে ক্রমবর্ধমান খরচ নিয়ে জনমনে সৃষ্টি হওয়া উদ্বেগ প্রশমিত করা যায়।
বিক্ষোভে অংশ নেয়া ২৩ বছর বয়সী ইসলামিক ছাত্র সংগঠনের সদস্য নূর শাহিরাহ লেমান বলেন, তিনি উদ্বিগ্ন যে নতুন কর এবং বড় ব্যবসা প্রতিষ্ঠানের ওপর আরোপিত বাড়তি বিদ্যুৎ শুল্ক শেষ পর্যন্ত ভোক্তাদের ওপরই বর্তাবে। এই করগুলো মূলত উৎপাদনকারীদের ওপর চাপানো হয়েছে, ফলে তা সরাসরি খাদ্যের দামের ওপর প্রভাব ফেলবে।
বিক্ষোভে অংশ নেন দুই সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ ও মুহিউদ্দিন ইয়াসিন। এছাড়াও পার্টি ইসলাম মালয়েশিয়ার (পিএএস) প্রেসিডেন্ট আব্দুল হাদি আওয়াং।
এদিকে বিচার ব্যবস্থায় হস্তক্ষেপ এবং দুর্নীতিবিরোধী কার্যক্রমে ইব্রাহিম আনোয়ার যে প্রতিশ্রুতি দিয়েছেন তা নিয়ে তাকে সন্দেহের মুখে পড়তে হয়েছে। বিশেষ করে সরকারপন্থি কয়েকজন ব্যক্তির বিরুদ্ধে ঘুষের অভিযোগ প্রত্যাহার এবং দেশের শীর্ষ বিচারপতিদের নিয়োগে বিলম্ব। যদি আনোয়ার ইব্রাহিম বারবার আদালতে হস্তক্ষেপের অভিযোগ অস্বীকার করেছেন।
এই বিভাগের আরও খবর
গাজায় ১২ ঘণ্টায় প্লাবিত ৭০ হাজার তাঁবু, বিপর্যস্ত জনজীবন
গাজায় ১২ ঘণ্টায় প্লাবিত ৭০ হাজার তাঁবু, বিপর্যস্ত জনজীবন
এআইয়ে লাগাম টানতে চায় ডেমোক্র্যাটরা
এআইয়ে লাগাম টানতে চায় ডেমোক্র্যাটরা
ব্যাংকিং কেলেঙ্কারির জেরে ক্ষমতাচ্যুত হয়ে কারাবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট পেনা
ব্যাংকিং কেলেঙ্কারির জেরে ক্ষমতাচ্যুত হয়ে কারাবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট পেনা
১০৫ বছরের ইতিহাসে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে প্রথম নারী ভিপি
১০৫ বছরের ইতিহাসে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে প্রথম নারী ভিপি
যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে ভয়াবহ ধস, একদিনেই উধাও লাখ লাখ কোটি ডলার
যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে ভয়াবহ ধস, একদিনেই উধাও লাখ লাখ কোটি ডলার
ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের
ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের
যুক্তরাষ্ট্র নির্ভরতা কমানোর বাজেট ঘোষণা করছে কানাডা
যুক্তরাষ্ট্র নির্ভরতা কমানোর বাজেট ঘোষণা করছে কানাডা
বিক্ষোভের ঢেউয়ে টালমাটাল ফ্রান্স, পরিস্থিতি নিয়ন্ত্রণে মরিয়া ম্যাখোঁ
বিক্ষোভের ঢেউয়ে টালমাটাল ফ্রান্স, পরিস্থিতি নিয়ন্ত্রণে মরিয়া ম্যাখোঁ
আমাদের পরাজয়ের কারণ হলো যুদ্ধ, বললেন জেডি ভ্যান্স
আমাদের পরাজয়ের কারণ হলো যুদ্ধ, বললেন জেডি ভ্যান্স
যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর কেইশা ল্যান্স
যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর কেইশা ল্যান্স
বাংলাদেশে পোশাক শিল্পে অসন্তোষের দিকে নজর রাখছে ভারত: জয়সোয়াল
বাংলাদেশে পোশাক শিল্পে অসন্তোষের দিকে নজর রাখছে ভারত: জয়সোয়াল
ইউরোপজুড়ে সুপারমার্কেটের ফ্রিজ হ্যাক, ভয়াবহ খাদ্য সঙ্কটের শঙ্কা
ইউরোপজুড়ে সুপারমার্কেটের ফ্রিজ হ্যাক, ভয়াবহ খাদ্য সঙ্কটের শঙ্কা
