বাংলাখবর
মালয়েশিয়ায় তোপের মুখে ডোনাল্ড ট্রাম্প
বাংলা খবর ডেস্ক : ৪৭তম আসিয়ান সম্মেলনে যোগ দিতে মালয়েশিয়ায় গিয়ে তোপের মুখে পড়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গাজায় ইসরাইলের আগ্রাসনের পক্ষ নেওয়ায় ট্রাম্পের বিরুদ্ধে দেশটির রাজধানী কুয়ালামপুরের ইন্ডিপেন্ডেন্স স্কয়ার ও আমপাং পার্কের সামনে হাজারও বিক্ষোভকারী জড়ো হয়েছেন।
বিক্ষোভকারীরা ‘ফ্রি ফ্রি প্যালেস্টাইন’সহ নানা স্লোগান ও প্ল্যাকার্ড হাতে সেখানে অবস্থান করেছেন। একটি প্ল্যাকার্ডে লেখা ছিল- ‘আমাদের সময়ের হিটলার ডোনাল্ড ট্রাম্প।’ আরেকটি ব্যানারে লেখা ছিল- ‘ট্রাম্প, আপনি মালয়েশিয়ায় স্বাগত নন।’
আসমা হানিম মাহুদ নামের এক নারী দেশটির কেলানতান রাজ্য থেকে ৩০০ কিলেমিটার পাড়ি দিয়ে এই বিক্ষোভে অংশ নেওয়ার জন্য এসেছেন। শুক্রবার মার্কিন দূতাবাসের সামনে আরেকটি বিক্ষোভেও তিনি অংশ নেবেন।
আল-জাজিরাকে তিনি বলেন, ট্রাম্পের সহায়তায়ই গাজায় ইসরাইল এতো বেশি বর্বরতা ঘটিয়েছে। এটা খুব সহজেই বোধগম্য। এটা বুঝতে রকেট সায়েন্স পড়তে হয় না।
মালয়েশিয়ার বারনামা নিউজ এজেন্সি বলছে, পুলিশ জানিয়েছে- রোববার এক থেকে দেড় হাজার বিক্ষোভকারী এতে অংশ নিয়েছেন।
প্রসঙ্গত, ইসরাইলের হামলায় গাজায় এ পর্যন্ত ৬৮ হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন। এর মধ্যে বেশিরভাগই নারী ও শিশু। তবে এ মাসের শুরুতে ইসরাইল ও ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরিত ও কার্যকর হয়েছে। তবে এরপরও বেশ কয়েকবার ইসরাইল যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করেছে।
সূত্র: আল-জাজিরা
এই বিভাগের আরও খবর
গাজায় ১২ ঘণ্টায় প্লাবিত ৭০ হাজার তাঁবু, বিপর্যস্ত জনজীবন
গাজায় ১২ ঘণ্টায় প্লাবিত ৭০ হাজার তাঁবু, বিপর্যস্ত জনজীবন
এআইয়ে লাগাম টানতে চায় ডেমোক্র্যাটরা
এআইয়ে লাগাম টানতে চায় ডেমোক্র্যাটরা
ব্যাংকিং কেলেঙ্কারির জেরে ক্ষমতাচ্যুত হয়ে কারাবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট পেনা
ব্যাংকিং কেলেঙ্কারির জেরে ক্ষমতাচ্যুত হয়ে কারাবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট পেনা
১০৫ বছরের ইতিহাসে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে প্রথম নারী ভিপি
১০৫ বছরের ইতিহাসে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে প্রথম নারী ভিপি
যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে ভয়াবহ ধস, একদিনেই উধাও লাখ লাখ কোটি ডলার
যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে ভয়াবহ ধস, একদিনেই উধাও লাখ লাখ কোটি ডলার
ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের
ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের
যুক্তরাষ্ট্র নির্ভরতা কমানোর বাজেট ঘোষণা করছে কানাডা
যুক্তরাষ্ট্র নির্ভরতা কমানোর বাজেট ঘোষণা করছে কানাডা
বিক্ষোভের ঢেউয়ে টালমাটাল ফ্রান্স, পরিস্থিতি নিয়ন্ত্রণে মরিয়া ম্যাখোঁ
বিক্ষোভের ঢেউয়ে টালমাটাল ফ্রান্স, পরিস্থিতি নিয়ন্ত্রণে মরিয়া ম্যাখোঁ
আমাদের পরাজয়ের কারণ হলো যুদ্ধ, বললেন জেডি ভ্যান্স
আমাদের পরাজয়ের কারণ হলো যুদ্ধ, বললেন জেডি ভ্যান্স
যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর কেইশা ল্যান্স
যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর কেইশা ল্যান্স
বাংলাদেশে পোশাক শিল্পে অসন্তোষের দিকে নজর রাখছে ভারত: জয়সোয়াল
বাংলাদেশে পোশাক শিল্পে অসন্তোষের দিকে নজর রাখছে ভারত: জয়সোয়াল
ইউরোপজুড়ে সুপারমার্কেটের ফ্রিজ হ্যাক, ভয়াবহ খাদ্য সঙ্কটের শঙ্কা
ইউরোপজুড়ে সুপারমার্কেটের ফ্রিজ হ্যাক, ভয়াবহ খাদ্য সঙ্কটের শঙ্কা
