বাংলাখবর
মার্চে ভারতের খুচরা মূল্যস্ফীতি ছয় বছরে সর্বনিম্ন
বাংলা খবর ডেস্ক : মার্চ মাসে ভারতে খুচরা মূল্যস্ফীতির হার কমেছে। দেশটিতে ৬ বছরে মধ্যে সর্বনিম্ন খুচরা মূল্যস্ফীতি হয়েছে গত মাসে।
মঙ্গলবার (১৫ এপ্রিল) ভারতের কেন্দ্রীয় পরিসংখ্যান মন্ত্রণালয় জানিয়েছে, মার্চ মাসে মূল্যস্ফীতির হার ৩.৩৪ শতাংশে নেমেছে, যা প্রায় ছয় বছরের মধ্যে সর্বনিম্ন। এর মধ্যে খাদ্যে মূল্যস্ফীতি হয়েছে ২.৬৯ শতাংশ।
কারণ হিসেবে বলা হয়েছে, শাক-সবজি ও প্রোটিনসমৃদ্ধ খাদ্যপণ্যের দাম কমে যাওয়ায় মূল্যস্ফীতির হার কমেছে। আগের মাস ফেব্রুয়ারিতে ছিল ৩.৬১ শতাংশ। গত বছরের মার্চ মাসে মূল্যস্ফীতি ৪.৮৫ শতাংশ ছিল।
পরিসংখ্যান মন্ত্রণালয় বলছে, ২০১৯ সালের আগস্ট মাসে সর্বনিম্ন খুচরা মূল্যস্ফীতি ছিল ৩.২৮ শতাংশ।
তারপর মার্চ মাসেই মূল্যস্ফীতির হার ৩.৩৪ শতাংশে নেমেছে।
পরিসংখ্যান মন্ত্রণালয় জানিয়েছে, ভারতের বাজারে মার্চ মাসে নারকেল তেলের মূল্যস্ফীতি হয়েছে ৫৬.৮১ শতাংশ, নারকেলে ৪২.০৫ শতাংশ, সোনায় ৩৪.০৯ শতাংশ, রুপায় ৩১.৫৭ শতাংশ এবং আঙুরে ২৫.৫৫ শতাংশ।
অন্যদিকে আদায় -৩৮.১১ শতাংশ, টমেটোতে -৩৪.৯৬ শতাংশ, ফুলকপিতে -২৫.৯৯ শতাংশ, জিরায় -২৫.৮৬ শতাংশ ও রসুনে -২৫.২২ শতাংশ।
পরিসংখ্যান মন্ত্রণালয়ের তথ্যানুযায়ী, গ্রামীণ মূল্যস্ফীতি মার্চ মাসে ৩.২৫ শতাংশে নেমে এসেছে, যা ফেব্রুয়ারিতে ৩.৭৯ শতাংশ ছিল।
এই বিভাগের আরও খবর
গাজায় ১২ ঘণ্টায় প্লাবিত ৭০ হাজার তাঁবু, বিপর্যস্ত জনজীবন
গাজায় ১২ ঘণ্টায় প্লাবিত ৭০ হাজার তাঁবু, বিপর্যস্ত জনজীবন
এআইয়ে লাগাম টানতে চায় ডেমোক্র্যাটরা
এআইয়ে লাগাম টানতে চায় ডেমোক্র্যাটরা
ব্যাংকিং কেলেঙ্কারির জেরে ক্ষমতাচ্যুত হয়ে কারাবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট পেনা
ব্যাংকিং কেলেঙ্কারির জেরে ক্ষমতাচ্যুত হয়ে কারাবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট পেনা
১০৫ বছরের ইতিহাসে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে প্রথম নারী ভিপি
১০৫ বছরের ইতিহাসে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে প্রথম নারী ভিপি
যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে ভয়াবহ ধস, একদিনেই উধাও লাখ লাখ কোটি ডলার
যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে ভয়াবহ ধস, একদিনেই উধাও লাখ লাখ কোটি ডলার
ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের
ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের
যুক্তরাষ্ট্র নির্ভরতা কমানোর বাজেট ঘোষণা করছে কানাডা
যুক্তরাষ্ট্র নির্ভরতা কমানোর বাজেট ঘোষণা করছে কানাডা
বিক্ষোভের ঢেউয়ে টালমাটাল ফ্রান্স, পরিস্থিতি নিয়ন্ত্রণে মরিয়া ম্যাখোঁ
বিক্ষোভের ঢেউয়ে টালমাটাল ফ্রান্স, পরিস্থিতি নিয়ন্ত্রণে মরিয়া ম্যাখোঁ
আমাদের পরাজয়ের কারণ হলো যুদ্ধ, বললেন জেডি ভ্যান্স
আমাদের পরাজয়ের কারণ হলো যুদ্ধ, বললেন জেডি ভ্যান্স
যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর কেইশা ল্যান্স
যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর কেইশা ল্যান্স
বাংলাদেশে পোশাক শিল্পে অসন্তোষের দিকে নজর রাখছে ভারত: জয়সোয়াল
বাংলাদেশে পোশাক শিল্পে অসন্তোষের দিকে নজর রাখছে ভারত: জয়সোয়াল
ইউরোপজুড়ে সুপারমার্কেটের ফ্রিজ হ্যাক, ভয়াবহ খাদ্য সঙ্কটের শঙ্কা
ইউরোপজুড়ে সুপারমার্কেটের ফ্রিজ হ্যাক, ভয়াবহ খাদ্য সঙ্কটের শঙ্কা
