বাংলাখবর
মার্কিন চাপের মুখেও ট্রিলিয়ন ডলারের রপ্তানির আশা ভারতের
বাংলা খবর ডেস্ক : যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত ২৫ শতাংশ শুল্ক সত্ত্বেও ২০২৭ সালের মার্চের মধ্যে ভারতের মোট রপ্তানি ১ ট্রিলিয়ন (১ লাখ কোটি) ডলার ছাড়াবে বলে আশা প্রকাশ করেছে দেশটির শিল্প ও বাণিজ্য মহল। ইকোনমিক টাইমসের খবরে বলা হয়েছে, রপ্তানি প্রবৃদ্ধির ধারাবাহিকতা এবং বিভিন্ন দেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তির (এফটিএ) কারণে এ লক্ষ্য অর্জন সম্ভব হবে বলে মনে করছে ভারতের শিল্প ও বাণিজ্য সংস্থাগুলোর ফেডারেশন অ্যাসোচ্যাম।
সংস্থাটির মহাসচিব সৌরভ সান্যাল বলেছেন, যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত শুল্ক ভারতের রপ্তানিতে বড় ধরনের প্রভাব ফেলবে না। বর্তমানে ভারতের রপ্তানির পরিমাণ ৫০০ বিলিয়ন ডলার ছাড়িয়েছে এবং প্রবৃদ্ধির হার ১৫ শতাংশ।
২০২৬ সালের ইন্ডিয়া এনার্জি সভরেনটি সামিটের ফাঁকে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সান্যাল বলেন, যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি দপ্তরের (ইউএসটিআর) ২৫ শতাংশ শুল্ক আরোপের ঘোষণায় ভারতের রপ্তানি ক্ষতিগ্রস্ত হবে না। ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান বাণিজ্য আলোচনা সফল হলে প্রস্তাবিত শুল্ক ২৫ শতাংশ থেকে কমে ১৭ শতাংশে নেমে আসতে পারে বলেও জানান তিনি।
যুক্তরাষ্ট্রের সঙ্গে ভারতের পণ্য বাণিজ্যের পরিমাণ তুলে ধরে সান্যাল বলেন, বর্তমানে দুই দেশের পণ্য বাণিজ্যের পরিমাণ ৫৯ বিলিয়ন ডলার। প্রতি মাসে গড়ে প্রায় ৮ দশমিক ৫ বিলিয়ন ডলারের বাণিজ্য হচ্ছে। চলতি অর্থবছর শেষ হতে এখনো পাঁচ মাস বাকি রয়েছে।
বর্তমান প্রবৃদ্ধির ধারা অব্যাহত থাকলে বাকি সময়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে ভারতের পণ্য বাণিজ্যে আরও ৪১ বিলিয়ন ডলার যুক্ত হতে পারে বলে আশা প্রকাশ করেন তিনি।
সান্যাল বলেন, ‘বর্তমান গতিতে রপ্তানি অব্যাহত থাকলে ২০২৭ সালের ৩১ মার্চের মধ্যে ভারতের রপ্তানি ১ লাখ কোটি ডলারের সীমা অতিক্রম করবে বলে আমরা অত্যন্ত আশাবাদী।’
বিশ্ববাজারে বাণিজ্য অনিশ্চয়তার মধ্যে রপ্তানির নতুন বাজার তৈরিতে ভারতের উদ্যোগের কথাও তুলে ধরেন অ্যাসোচ্যামের মহাসচিব। তিনি জানান, ইতিমধ্যে ৩৭টি দেশের সঙ্গে আটটি মুক্ত বাণিজ্য চুক্তি করেছে ভারত। এসব চুক্তির ফলে দেশটির রপ্তানিকারকেরা বিকল্প বাজারে পণ্য ও সেবা সরবরাহের সুযোগ পাচ্ছেন।
তিনি বলেন, ভারত ইতিমধ্যে এমন অনেক পণ্য ও সেবা উৎপাদন করছে, যেগুলো অন্যান্য দেশে রপ্তানি করা সম্ভব।
যুক্তরাষ্ট্রের শুল্কসংক্রান্ত চ্যালেঞ্জ সত্ত্বেও ভারতের রপ্তানি লক্ষ্যমাত্রা অর্জনে কোনো বড় সমস্যা দেখছেন না বলে জানান সান্যাল।
এই বিভাগের আরও খবর
মিয়ানমারে স্কুলে বিমান হামলা, শিশুসহ নিহত অন্তত ৩০
মিয়ানমারে স্কুলে বিমান হামলা, শিশুসহ নিহত অন্তত ৩০
মার্কিন চাপের মুখেও ট্রিলিয়ন ডলারের রপ্তানির আশা ভারতের
মার্কিন চাপের মুখেও ট্রিলিয়ন ডলারের রপ্তানির আশা ভারতের
বিশ্ব অর্থনীতিতে বড় সংকটের আশঙ্কা, বাড়তে পারে নিত্যপণ্যের দাম
বিশ্ব অর্থনীতিতে বড় সংকটের আশঙ্কা, বাড়তে পারে নিত্যপণ্যের দাম
সার্বক্ষণিক চীন-পাকিস্তানের নজরদারিতে ভারত
সার্বক্ষণিক চীন-পাকিস্তানের নজরদারিতে ভারত
সরকারি চাকরিজীবীদের জন্য পিতৃত্বকালীন ছুটি ঘোষণা থালাপতি বিজয়ের
সরকারি চাকরিজীবীদের জন্য পিতৃত্বকালীন ছুটি ঘোষণা থালাপতি বিজয়ের
নেতানিয়াহুর বিরুদ্ধে দুর্নীতির মামলা প্রত্যাহারের পরামর্শ ইসরায়েলি বিচারকদের
নেতানিয়াহুর বিরুদ্ধে দুর্নীতির মামলা প্রত্যাহারের পরামর্শ ইসরায়েলি বিচারকদের
বিশ্ববাজারে বাড়ল তেলের দাম
বিশ্ববাজারে বাড়ল তেলের দাম
মিশরের সড়কে তেলবাহী গাড়ি উল্টে আগুন, নিহত ৩০
মিশরের সড়কে তেলবাহী গাড়ি উল্টে আগুন, নিহত ৩০
যুক্তরাষ্ট্রে দোষী সাব্যস্ত হুয়াওয়ে, বিশ্বজুড়ে চাপে
যুক্তরাষ্ট্রে দোষী সাব্যস্ত হুয়াওয়ে, বিশ্বজুড়ে চাপে
আরব আমিরাতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, নিহত ১১
আরব আমিরাতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, নিহত ১১
আগামী অর্থবছরের জন্য ৩৭০ বিলিয়ন ডলারের বাজেট পাস করল সউদী আরব
আগামী অর্থবছরের জন্য ৩৭০ বিলিয়ন ডলারের বাজেট পাস করল সউদী আরব
স্বর্ণের দামে বড় উত্থানের পূর্বাভাস, রাজত্ব চলতে পারে ২৪ মাস
স্বর্ণের দামে বড় উত্থানের পূর্বাভাস, রাজত্ব চলতে পারে ২৪ মাস
