বাংলাখবর

সীমান্তের ওপারে কে কী করছে জানি না, এপারে অপতৎপরতা চালাতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলা খবর ঢাকা : স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সীমান্তের ওপারে কে কী করছে, তা জানি না। তবে সীমান্তের এপারে বাংলাদেশের অভ্যন্তরে কেউ কোনো ধরনের অপতৎপরতা চালাতে পারবে না।

শনিবার দুপুর সোয়া ১২টার দিকে রাজধানীর কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে সম্প্রতি গোপালগঞ্জ, গাজীপুরসহ বিভিন্ন স্থানে সহিংসতায় আহত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের দেখতে গিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, যারা সীমান্তের ওপার থেকে জ্বালাও-পোড়াওয়ের ঘোষণা দিচ্ছে, দেশের দুই-একটি জায়গায় ইউনিয়ন পর্যায়ে কোথাও কোথাও মশাল মিছিল করেছে বলে তিনি শুনেছেন ও দেখেছেন। এগুলো খুবই বিচ্ছিন্ন ঘটনা।

বাংলাদেশ দখল নিয়ে ভারতের কয়েকজনের বক্তব্যের বিষয়ে সরকারের অবস্থান জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিষয়টি পররাষ্ট্র মন্ত্রণালয় দেখবে। কারও অপ্রাসঙ্গিক, অপাঙ্‌ক্তেয় ও অরাজনৈতিক কথাবার্তার জবাব তিনি দেবেন না।

এ সময় দেশের যেকোনো ধরনের অস্থিরতা সৃষ্টির পাঁয়তারা নস্যাৎ করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রস্তুত রয়েছে বলেও জানিয়েছেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সাম্প্রতিক কিছু সহিংসতায় পুলিশ, র‍্যাব, আর্মড পুলিশ ব্যাটালিয়ন, বিজিবি ও আনসার ব্যাটালিয়নের বেশ কয়েকজন সদস্য আহত হয়েছেন। তাদের মধ্যে কেউ গুরুতর আহত হয়েছেন। কারও মাথায় আঘাত রয়েছে, কারও হাড় ভেঙেছে। ইতিমধ্যে অনেকে চিকিৎসা নিয়েছেন। তবে বেশ কয়েকজন সদস্যকে দীর্ঘদিন চিকিৎসা নিতে হবে এবং বিশেষায়িত চিকিৎসার প্রয়োজন হবে।

আহত সদস্যদের প্রশংসা করে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, তাদের পুলিশ পদকসহ অন্যান্যভাবে পুরস্কৃত করা হবে।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা চাকরিতে যোগ দেওয়ার সময় জনগণের জানমালের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষার শপথ নেন উল্লেখ করে তিনি বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এখন শৃঙ্খলায় ফিরেছে এবং জন আস্থা অর্জন করেছে। তারা অত্যন্ত ধৈর্যের সঙ্গে সব পরিস্থিতি মোকাবিলা করেছে।

শ্রমিক অসন্তোষের সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা নিজেরা আহত হলেও কোনো শ্রমিকের গায়ে হাত দেননি বলে দাবি করেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, কোনো শ্রমিক আহত হননি, কোনো প্রাণহানিও ঘটেনি। বিষয়টি দেশে-বিদেশে প্রশংসিত হয়েছে।

দেশে আবারও অস্থিরতা সৃষ্টির আশঙ্কা রয়েছে কিনা এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এসব মোকাবিলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সব সময় প্রস্তুত থাকে। তাদের কাজই এটি। সব সময় কিছু অস্থিরতা সৃষ্টি হতে পারে এমনটা ধরেই নেওয়া হয়। সে জন্যই পুলিশ, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় রয়েছে।

জ্বালাও-পোড়াও এবং কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের কর্মসূচির বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, শ্রমিক ভাই-বোনেরা অত্যন্ত সন্তুষ্ট। মজুরি বোর্ডের ন্যূনতম মজুরি ঘোষণাকে তারা স্বাগত জানিয়েছেন এবং শৃঙ্খলা বজায় রেখেছেন। কিছু শ্রমিক নামধারী ব্যক্তি শ্রমিকদের মধ্যে অসন্তোষ সৃষ্টির অসৎ পাঁয়তারা করছেন। তবে তারা সফল হবেন না।

কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে পরিদর্শনকালে উপস্থিত ছিলেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির।

এই বিভাগের আরও খবর

সীমান্তের ওপারে কে কী করছে জানি না, এপারে অপতৎপরতা চালাতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
সীমান্তের ওপারে কে কী করছে জানি না, এপারে অপতৎপরতা চালাতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

সীমান্তের ওপারে কে কী করছে জানি না, এপারে অপতৎপরতা চালাতে পারবে না: স্বরাষ্ট্রমন...

২৫৪ মিলিয়ন ডলারের অর্ডার হাতছাড়া বাংলাদেশের, বড় অংশ গেছে ভারতে
২৫৪ মিলিয়ন ডলারের অর্ডার হাতছাড়া বাংলাদেশের, বড় অংশ গেছে ভারতে

২৫৪ মিলিয়ন ডলারের অর্ডার হাতছাড়া বাংলাদেশের, বড় অংশ গেছে ভারতে

৬ জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন
৬ জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন

৬ জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন

একনেকে ২৪ হাজার ১১০ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন
একনেকে ২৪ হাজার ১১০ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

একনেকে ২৪ হাজার ১১০ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

বাংলা‌দে‌শি শিক্ষার্থীদের ভিসা প্রক্রিয়া দ্রুত করতে কানাডাকে অনুরোধ
বাংলা‌দে‌শি শিক্ষার্থীদের ভিসা প্রক্রিয়া দ্রুত করতে কানাডাকে অনুরোধ

বাংলা‌দে‌শি শিক্ষার্থীদের ভিসা প্রক্রিয়া দ্রুত করতে কানাডাকে অনুরোধ

১৬ ডিসেম্বর রাষ্ট্রীয় বিমানে দেশে ফিরতে চান শেখ হাসিনা
১৬ ডিসেম্বর রাষ্ট্রীয় বিমানে দেশে ফিরতে চান শেখ হাসিনা

১৬ ডিসেম্বর রাষ্ট্রীয় বিমানে দেশে ফিরতে চান শেখ হাসিনা

দেশে ফিরলেই শেখ হাসিনাকে গ্রেফতার করা হবে, সরকারের ঘোষণা
দেশে ফিরলেই শেখ হাসিনাকে গ্রেফতার করা হবে, সরকারের ঘোষণা

দেশে ফিরলেই শেখ হাসিনাকে গ্রেফতার করা হবে, সরকারের ঘোষণা

যুক্তরাষ্ট্রের শিকাগোতে খালেদা জিয়ার নামে সড়কের নামকরণ
যুক্তরাষ্ট্রের শিকাগোতে খালেদা জিয়ার নামে সড়কের নামকরণ

যুক্তরাষ্ট্রের শিকাগোতে খালেদা জিয়ার নামে সড়কের নামকরণ

হাসিনার সমর্থকরা ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস
হাসিনার সমর্থকরা ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস

হাসিনার সমর্থকরা ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস

ঢাকায় আসছেন জাতিসংঘের শিক্ষাবিষয়ক বিশেষ দূত ফরিদা শহীদ
ঢাকায় আসছেন জাতিসংঘের শিক্ষাবিষয়ক বিশেষ দূত ফরিদা শহীদ

ঢাকায় আসছেন জাতিসংঘের শিক্ষাবিষয়ক বিশেষ দূত ফরিদা শহীদ

জাতিসংঘের ই-গভর্নমেন্ট সূচকে বাংলাদেশের উন্নতি
জাতিসংঘের ই-গভর্নমেন্ট সূচকে বাংলাদেশের উন্নতি

জাতিসংঘের ই-গভর্নমেন্ট সূচকে বাংলাদেশের উন্নতি

বিপুল ভোটে জাতিসংঘে রোহিঙ্গা সংক্রান্ত এক‌টি প্রস্তাব গৃহীত
বিপুল ভোটে জাতিসংঘে রোহিঙ্গা সংক্রান্ত এক‌টি প্রস্তাব গৃহীত

বিপুল ভোটে জাতিসংঘে রোহিঙ্গা সংক্রান্ত এক‌টি প্রস্তাব গৃহীত