বাংলাখবর
স্বর্ণের দামে বড় উত্থানের পূর্বাভাস, রাজত্ব চলতে পারে ২৪ মাস
বাংলা খবর ডেস্ক : স্বর্ণের বাজারে সাময়িক দরপতন ও যুক্তরাষ্ট্রে সুদের হার বাড়ার আশঙ্কা থাকলেও আগামী দুই বছর মূল্যবান এই ধাতুর দাপট অব্যাহত থাকতে পারে। মার্কিন বিনিয়োগ ব্যাংক গোল্ডম্যান স্যাকসের পূর্বাভাস, ২০২৭ সালের শেষ নাগাদ প্রতি আউন্স (৩১.১০৩ গ্রাম) স্বর্ণের দাম ৪ হাজার ৬৫০ ডলারে পৌঁছাতে পারে। আর ২০২৮ সালের শেষ নাগাদ তা বেড়ে ৫ হাজার ৬০০ ডলার হতে পারে। কেন্দ্রীয় ব্যাংকগুলোর ধারাবাহিক স্বর্ণ কেনাকাটাকে সম্ভাব্য এই মূল্যবৃদ্ধির প্রধান চালিকাশক্তি হিসেবে দেখছে প্রতিষ্ঠানটি।
গোল্ডম্যান স্যাকসের হিসাব অনুযায়ী, ২০২৮ সাল পর্যন্ত বিশ্বজুড়ে কেন্দ্রীয় ব্যাংকগুলো প্রতি মাসে গড়ে ৬০ টন স্বর্ণ কিনতে পারে। ২০২২ সালের আগে মাসিক গড় কেনার পরিমাণ ছিল ১৭ টন। রাশিয়ার বৈদেশিক মুদ্রার রিজার্ভ জব্দ করার পর থেকে বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাংক স্বর্ণের মজুত বাড়ানোর দিকে ঝুঁকেছে। চীনের বৈদেশিক মুদ্রার রিজার্ভে বর্তমানে স্বর্ণের অংশ ১১ দশমিক ৮ শতাংশ। ভবিষ্যতে তা ২০ শতাংশে পৌঁছাতে পারে বলে ধারণা গোল্ডম্যান স্যাকসের। খবর লাইভমিন্টের।
প্রতিষ্ঠানটির মতে, স্বর্ণের তুলনায় রুপার বাজারে কেন্দ্রীয় ব্যাংকগুলোর সমর্থন নেই। ফলে বিনিয়োগের অর্থের প্রবাহ ও তারল্যের পরিবর্তনে রুপার দাম বেশি প্রভাবিত হতে পারে। চলতি বছরের শুরুর দিকে লন্ডনের বাজারে তারল্য সংকটের মধ্যে রুপার দাম আউন্সপ্রতি ১২০ ডলার ছাড়ালেও এমন উত্থান আবার হওয়ার সম্ভাবনা দেখছে না গোল্ডম্যান স্যাকস।
ব্যাংকটির পূর্বাভাস, যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ ২০২৬ সালের ডিসেম্বরে এবং ২০২৭ সালের মার্চে সুদের হার ২৫ ভিত্তি পয়েন্ট করে বাড়াতে পারে। তবে পরে সুদের হার কমানো শুরু হলে পশ্চিমা বাজারে স্বর্ণে বিনিয়োগের চাহিদা বাড়তে পারে। এতে ২০২৮ সালের শেষ নাগাদ স্বর্ণের দাম আউন্সপ্রতি ৫ হাজার ৬০০ ডলারে পৌঁছানোর সম্ভাবনা রয়েছে। অবশ্য এসব পূর্বাভাস, নিশ্চিত মূল্যগতির নিশ্চয়তা নয়।
এই বিভাগের আরও খবর
স্বর্ণের দামে বড় উত্থানের পূর্বাভাস, রাজত্ব চলতে পারে ২৪ মাস
স্বর্ণের দামে বড় উত্থানের পূর্বাভাস, রাজত্ব চলতে পারে ২৪ মাস
এনভিডিয়ার প্রধান হিসেবে জেনসেন হুয়াংয়ের প্রত্যাবর্তন, স্বাগত জানালেন ট্রাম্প
এনভিডিয়ার প্রধান হিসেবে জেনসেন হুয়াংয়ের প্রত্যাবর্তন, স্বাগত জানালেন ট্রাম্প
জীবাশ্ম জ্বালানি নিয়ে বিরোধ, চুক্তি ছাড়াই শেষ কপ৩১
জীবাশ্ম জ্বালানি নিয়ে বিরোধ, চুক্তি ছাড়াই শেষ কপ৩১
ভারতে স্বর্ণের দামে রেকর্ড ধস, ভরিতে কমলো ৯২ হাজার টাকা
ভারতে স্বর্ণের দামে রেকর্ড ধস, ভরিতে কমলো ৯২ হাজার টাকা
জলবায়ু সম্মেলনে নতুন খসড়া, মাত্রাতিরিক্ত তাপমাত্রা বৃদ্ধির বিষয় স্বীকৃতির পথে
জলবায়ু সম্মেলনে নতুন খসড়া, মাত্রাতিরিক্ত তাপমাত্রা বৃদ্ধির বিষয় স্বীকৃতির পথে
এআই খাতের মন্দা চীনের অর্থনীতির জন্য হুমকি, শি চিনপিংয়ের সামনে ‘বিপদের মুহূর্ত’
এআই খাতের মন্দা চীনের অর্থনীতির জন্য হুমকি, শি চিনপিংয়ের সামনে ‘বিপদের মুহূর্ত’
ভবিষ্যৎ নিয়ে শঙ্কা, ইউরোপজুড়ে রাজপথে তরুণেরা
ভবিষ্যৎ নিয়ে শঙ্কা, ইউরোপজুড়ে রাজপথে তরুণেরা
২০২৭ সালে জাতিসংঘের খাদ্যসহায়তা কমেছে, তীব্র সংকটের শঙ্কা
২০২৭ সালে জাতিসংঘের খাদ্যসহায়তা কমেছে, তীব্র সংকটের শঙ্কা
ব্রেক্সিটের এক দশক পর ইইউ-যুক্তরাজ্য সম্পর্ক পুনর্গঠনে চুক্তি চূড়ান্ত
ব্রেক্সিটের এক দশক পর ইইউ-যুক্তরাজ্য সম্পর্ক পুনর্গঠনে চুক্তি চূড়ান্ত
রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসন-ক্ষতিপূরণে মিয়ানমারকে আইসিজের নির্দেশ
রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসন-ক্ষতিপূরণে মিয়ানমারকে আইসিজের নির্দেশ
যুক্তরাষ্ট্রে প্রযুক্তিগত বিপর্যয়ের ঝড়; কাকতালীয় না কি বড় সংকটের পূর্বাভাস
যুক্তরাষ্ট্রে প্রযুক্তিগত বিপর্যয়ের ঝড়; কাকতালীয় না কি বড় সংকটের পূর্বাভাস
‘যুদ্ধের আগের তুলনায় ইরানের অস্ত্র উৎপাদন সক্ষমতা বেড়েছে আড়াই গুণ’
‘যুদ্ধের আগের তুলনায় ইরানের অস্ত্র উৎপাদন সক্ষমতা বেড়েছে আড়াই গুণ’
