বাংলাখবর
টালমাটাল স্বর্ণের বাজার, ২০২৭ সালে কোথায় গিয়ে ঠেকবে দাম: রয়টার্সের জরিপ
বাংলা খবর ডেস্ক : বিশ্ববাজারে বড় দরপতনের পর আগামী বছর আবারও ঘুরে দাঁড়াতে পারে স্বর্ণের বাজার। ২০২৬ সালের জন্য স্বর্ণের গড় দাম নিয়ে পূর্বাভাস কিছুটা কমানো হলেও ২০২৭ সালের ক্ষেত্রে তা বাড়িয়েছেন বিশ্লেষকেরা। বার্তা সংস্থা রয়টার্সের এক জরিপে এ তথ্য উঠে এসেছে।
তিন সপ্তাহ ধরে ৩০ জন বিশ্লেষক ও ট্রেডারের অংশগ্রহণে এ জরিপ চালায় রয়টার্স। এতে বলা হয়েছে, ২০২৭ সালে প্রতি ট্রয় আউন্স স্বর্ণের গড় দাম দাঁড়াতে পারে ৪ হাজার ৬৫০ ডলারে। এর আগে এ দাম ৪ হাজার ৬১০ ডলার হতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছিল।
অন্যদিকে, ২০২৬ সালের জন্য স্বর্ণের গড় দামের পূর্বাভাস কমিয়ে ৪ হাজার ৪৯৫ ডলার নির্ধারণ করা হয়েছে। তিন মাস আগে এ পূর্বাভাস ছিল ৪ হাজার ৫০৯ ডলার। বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্রের ট্রেজারি বন্ডের উচ্চ মুনাফা, শক্তিশালী ডলার এবং দীর্ঘ সময় সুদের হার বেশি থাকার প্রত্যাশা স্বর্ণের দামের ওপর চাপ তৈরি করছে।
চলতি বছরের জানুয়ারিতে বিশ্ববাজারে প্রতি ট্রয় আউন্স স্বর্ণের দাম রেকর্ড ৫ হাজার ৫৯৫ ডলারে পৌঁছেছিল। তবে ইরান যুদ্ধের প্রভাবে জ্বালানি তেলের দাম ও মার্কিন ট্রেজারি বন্ডের মুনাফা বেড়ে যাওয়া এবং ডলারের শক্তিশালী অবস্থানের কারণে পরবর্তী সময়ে স্বর্ণের বাজারে বড় দরপতন হয়। বর্তমানে প্রতি আউন্স স্বর্ণের দাম প্রায় ৪ হাজার ডলারের কাছাকাছি।
তবে আগামী কয়েক মাসের মধ্যে স্বর্ণের দাম স্থিতিশীল হয়ে আবার বাড়তে পারে বলে ধারণা করছেন বিশ্লেষকেরা। স্ট্যান্ডার্ড চার্টার্ডের বিশ্লেষক সুকি কুপার বলেন, ডলারের ওপর নির্ভরতা কমানো এবং মুদ্রার ক্রয়ক্ষমতা হ্রাসের বিষয়টি বাজারের আলোচনায় গুরুত্ব পেলে স্বর্ণের দাম পুনরুদ্ধারের সুযোগ তৈরি হতে পারে।
এই বিভাগের আরও খবর
টালমাটাল স্বর্ণের বাজার, ২০২৭ সালে কোথায় গিয়ে ঠেকবে দাম: রয়টার্সের জরিপ
টালমাটাল স্বর্ণের বাজার, ২০২৭ সালে কোথায় গিয়ে ঠেকবে দাম: রয়টার্সের জরিপ
দুই দেশ থেকে বিপুল টাকার সার কিনবে সরকার
দুই দেশ থেকে বিপুল টাকার সার কিনবে সরকার
তৈরি পোশাকশ্রমিকদের সর্বনিম্ন মজুরি ১৭ হাজার টাকা নির্ধারণ
তৈরি পোশাকশ্রমিকদের সর্বনিম্ন মজুরি ১৭ হাজার টাকা নির্ধারণ
৫ দফায় কত কমল স্বর্ণের দাম
৫ দফায় কত কমল স্বর্ণের দাম
জ্বালানি সংকটে পোশাক খাতের উৎপাদন কমেছে ৩০ শতাংশ
জ্বালানি সংকটে পোশাক খাতের উৎপাদন কমেছে ৩০ শতাংশ
১০ বছরে বাংলাদেশের বিদেশি ঋণ বেড়েছে তিন গুণ
১০ বছরে বাংলাদেশের বিদেশি ঋণ বেড়েছে তিন গুণ
আর্থিক খাত সংস্কারে বিশ্বব্যাংকের সঙ্গে ৪৫০ মিলিয়ন ডলারের ঋণ চুক্তি স্বাক্ষর
আর্থিক খাত সংস্কারে বিশ্বব্যাংকের সঙ্গে ৪৫০ মিলিয়ন ডলারের ঋণ চুক্তি স্বাক্ষর
জাপানের বাজারে বাড়ছে বাংলাদেশের পোশাকের সম্ভাবনা
জাপানের বাজারে বাড়ছে বাংলাদেশের পোশাকের সম্ভাবনা
চার মাসের মধ্যে সবচেয়ে বড় সাপ্তাহিক পতনের পথে স্বর্ণ
চার মাসের মধ্যে সবচেয়ে বড় সাপ্তাহিক পতনের পথে স্বর্ণ
বাংলাদেশের প্রবৃদ্ধি ৩.২ শতাংশ, মূল্যস্ফীতি ১০.৯ শতাংশ হতে পারে
বাংলাদেশের প্রবৃদ্ধি ৩.২ শতাংশ, মূল্যস্ফীতি ১০.৯ শতাংশ হতে পারে
ইউরোপের বাজারে চীনের দাপট, বাণিজ্য ঘাটতি দিনে ১০০ কোটি ইউরো
ইউরোপের বাজারে চীনের দাপট, বাণিজ্য ঘাটতি দিনে ১০০ কোটি ইউরো
দ্বিতীয় প্রান্তিকে যুক্তরাষ্ট্রের অর্থনীতিতে ২.২% প্রবৃদ্ধি
দ্বিতীয় প্রান্তিকে যুক্তরাষ্ট্রের অর্থনীতিতে ২.২% প্রবৃদ্ধি
