বাংলাখবর
মিশরের সড়কে তেলবাহী গাড়ি উল্টে আগুন, নিহত ৩০
বাংলা খবর ডেস্ক : মিশরের রাজধানী কায়রোর একটি গুরুত্বপূর্ণ সড়কে জ্বালানি ও পেট্রোলিয়ামজাত পণ্যবাহী গাড়ি উল্টে আগুন ধরে যাওয়ার ঘটনায় অন্তত ৩০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২৫ জন।
বুধবার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এ সব তথ্য জানা যায়।
মিশরের গিজা গভর্নরেটের ইমবাবা এলাকার ওয়াররাক পাড়ায় একটি টানেলের ওপর রিং রোডে এ দুর্ঘটনা ঘটে। রিং রোডটি বৃহত্তর কায়রোর গুরুত্বপূর্ণ মহাসড়কগুলোকে যুক্ত করেছে এবং কায়রো, গিজা ও কালিউবিয়া গভর্নরেটের মধ্যে যোগাযোগ স্থাপন করেছে।
স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের মাঝের বিভাজকে ধাক্কা দেয়। এরপর ট্রাকটি উল্টে বিস্ফোরণ ঘটে এবং আগুন ছড়িয়ে পড়ে। পরে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
দুর্ঘটনার তদন্ত শুরু করেছে দেশটির পাবলিক প্রসিকিউটর। নিহতদের পরিচয় শনাক্ত করতে মরদেহ থেকে ডিএনএ নমুনা সংগ্রহের নির্দেশ দেওয়া হয়েছে। বিচার বিভাগীয় দপ্তরের তথ্য অনুযায়ী, দুর্ঘটনায় ২৭টি যানবাহন পুড়ে গেছে।
স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, দুর্ঘটনাস্থলে ৩৯টি অ্যাম্বুলেন্স পাঠানো হয়। আহতদের কাছাকাছি বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে।
মিশরের প্রেসিডেন্টের কার্যালয়ের মুখপাত্র জানিয়েছেন, প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি নিহতদের পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেছেন।
দেশটির মন্ত্রিসভার এক বিবৃতিতে বলা হয়েছে, প্রধানমন্ত্রী মোস্তফা মাদবুলি নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন এবং আহতদের চিকিৎসার ব্যয় রাষ্ট্রীয়ভাবে বহনের নির্দেশ দিয়েছেন।
স্বাস্থ্য ও জনসংখ্যা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, আহতদের প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।
এই বিভাগের আরও খবর
মিশরের সড়কে তেলবাহী গাড়ি উল্টে আগুন, নিহত ৩০
মিশরের সড়কে তেলবাহী গাড়ি উল্টে আগুন, নিহত ৩০
যুক্তরাষ্ট্রে দোষী সাব্যস্ত হুয়াওয়ে, বিশ্বজুড়ে চাপে
যুক্তরাষ্ট্রে দোষী সাব্যস্ত হুয়াওয়ে, বিশ্বজুড়ে চাপে
আরব আমিরাতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, নিহত ১১
আরব আমিরাতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, নিহত ১১
আগামী অর্থবছরের জন্য ৩৭০ বিলিয়ন ডলারের বাজেট পাস করল সউদী আরব
আগামী অর্থবছরের জন্য ৩৭০ বিলিয়ন ডলারের বাজেট পাস করল সউদী আরব
স্বর্ণের দামে বড় উত্থানের পূর্বাভাস, রাজত্ব চলতে পারে ২৪ মাস
স্বর্ণের দামে বড় উত্থানের পূর্বাভাস, রাজত্ব চলতে পারে ২৪ মাস
এনভিডিয়ার প্রধান হিসেবে জেনসেন হুয়াংয়ের প্রত্যাবর্তন, স্বাগত জানালেন ট্রাম্প
এনভিডিয়ার প্রধান হিসেবে জেনসেন হুয়াংয়ের প্রত্যাবর্তন, স্বাগত জানালেন ট্রাম্প
জীবাশ্ম জ্বালানি নিয়ে বিরোধ, চুক্তি ছাড়াই শেষ কপ৩১
জীবাশ্ম জ্বালানি নিয়ে বিরোধ, চুক্তি ছাড়াই শেষ কপ৩১
ভারতে স্বর্ণের দামে রেকর্ড ধস, ভরিতে কমলো ৯২ হাজার টাকা
ভারতে স্বর্ণের দামে রেকর্ড ধস, ভরিতে কমলো ৯২ হাজার টাকা
জলবায়ু সম্মেলনে নতুন খসড়া, মাত্রাতিরিক্ত তাপমাত্রা বৃদ্ধির বিষয় স্বীকৃতির পথে
জলবায়ু সম্মেলনে নতুন খসড়া, মাত্রাতিরিক্ত তাপমাত্রা বৃদ্ধির বিষয় স্বীকৃতির পথে
এআই খাতের মন্দা চীনের অর্থনীতির জন্য হুমকি, শি চিনপিংয়ের সামনে ‘বিপদের মুহূর্ত’
এআই খাতের মন্দা চীনের অর্থনীতির জন্য হুমকি, শি চিনপিংয়ের সামনে ‘বিপদের মুহূর্ত’
ভবিষ্যৎ নিয়ে শঙ্কা, ইউরোপজুড়ে রাজপথে তরুণেরা
ভবিষ্যৎ নিয়ে শঙ্কা, ইউরোপজুড়ে রাজপথে তরুণেরা
২০২৭ সালে জাতিসংঘের খাদ্যসহায়তা কমেছে, তীব্র সংকটের শঙ্কা
২০২৭ সালে জাতিসংঘের খাদ্যসহায়তা কমেছে, তীব্র সংকটের শঙ্কা
