বাংলাখবর

মার্কিন গোয়েন্দা প্রতিবেদনে ভারত-পাকিস্তান ও চীনকে নিয়ে উঠে এলো নতুন তথ্য

বাংলা খবর ডেস্ক : ভারতকে ‘অস্তিত্বের হুমকি’ হিসেবে দেখে পাকিস্তান। অন্যদিকে চীনকে ‘প্রধান প্রতিপক্ষ’ এবং পাকিস্তানকে ‘নিরাপত্তা সমস্যার’ অন্যতম সহায়ক হিসেবে দেখছে ভারত। মার্কিন প্রতিরক্ষা দপ্তরের গোয়েন্দা সংস্থার বিশ্বব্যাপী ২০২৫ সালের হুমকি মূল্যায়ন প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। খবর এনডিটিভি

ওই প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি চীনকে মোকাবিলা, সামরিক শক্তি বৃদ্ধি এবং বৈশ্বিক নেতৃত্বে ভারতের অবস্থানকে গুরুত্ব দিচ্ছে।

প্রতিবেদনে চলতি মাসে ভারত ও পাকিস্তানের মধ্যে সংঘাতের বিষয়টিও উল্লেখ করা হয়েছে। যেখানে পেহেলগামে বন্দুক হামলাকে কেন্দ্র করে নয়াদিল্লি পাকিস্তানে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায়। ভারত দাবি করে, তারা পাকিস্তানে সন্ত্রাসী স্থাপনা লক্ষ্য এই হামলা চালিয়ে। তবে হামলার পর ইসলামাবাদও বসে থাকেনি। তারাও পাল্টা হামলা চালিয়ে ভারতের ছয়টি যুদ্ধবিমান ভূপাতিত করে। এক পর্যায়ে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় দুই দেশ যুদ্ধবিরতি চুক্তিতে রাজি হয়।

প্রতিবেদনে বলা হয়েছে, ভারত চীনা প্রভাব মোকাবিলার পাশাপাশি বৈশ্বিক নেতৃত্বে তার ভূমিকা জোরদার করতে মহাসাগরীয় অঞ্চলে দ্বিপাক্ষিক প্রতিরক্ষা অংশীদারিত্বকে অগ্রাধিকার দিচ্ছে।

এছাড়াও প্রতিবেদনে ভারত-চীন সীমান্ত বিরোধের বিষয়টিও উল্লেখ করা হয়েছে। বলা হয়েছে, গত বছর ভারত ও চীন সীমান্ত অঞ্চল থেকে সেনা পিছিয়ে নিতে একমত হলেও সমস্যার সমাধান হয়নি।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, ভারত রাশিয়ার সঙ্গেও সম্পর্ক ধরে রেখেছে। তবে এটি চলতি বছর পর্যন্ত বজায় থাকতে পারে। চীনের সঙ্গে রাশিয়ার অর্থনৈতিক এবং প্রতিরক্ষাগত সম্পর্কের ব্যাপক গুরুত্ব রয়েছে। এ অবস্থায় মোদি রাশিয়ার কাছ থেকে ব্যাপক হারে সামরিক সরঞ্জাম ক্রয় কমিয়েছে। তবে পাকিস্তান ও চীনের হুমকি মোকাবিলায় ভারত রাশিয়ার তৈরি ট্যাঙ্ক এবং যুদ্ধবিমানেই ভরসা করছে।

প্রতিবেদনে পাকিস্তানের সামরিক সক্ষমতা বৃদ্ধির প্রসঙ্গটি উঠে এসেছে। বলা হয়েছে, পাকিস্তান তার পারমাণবিক অস্ত্রভাণ্ডার আধুনিকায়ন করছে এবং পারমাণকি কমান্ড ও নিয়ন্ত্রণ বজায় রাখছে। পাশাপাশি তারা চীনের সহযোগিতায় শক্তিশালী সামরিক সক্ষমতা গড়ে তুলছে।

এছাড়া পাকিস্তান তুরস্ক, আরব আমিরাত, হংকং এবং সিঙ্গাপুর থেকে সামরিক খাতে সহযোগিতা পাচ্ছে। একই সঙ্গে ইসলামাবাদ ইরানের সঙ্গেও ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তুলেছে। 

এই বিভাগের আরও খবর

গাজায় ১২ ঘণ্টায় প্লাবিত ৭০ হাজার তাঁবু, বিপর্যস্ত জনজীবন
গাজায় ১২ ঘণ্টায় প্লাবিত ৭০ হাজার তাঁবু, বিপর্যস্ত জনজীবন

গাজায় ১২ ঘণ্টায় প্লাবিত ৭০ হাজার তাঁবু, বিপর্যস্ত জনজীবন

এআইয়ে লাগাম টানতে চায় ডেমোক্র্যাটরা
এআইয়ে লাগাম টানতে চায় ডেমোক্র্যাটরা

এআইয়ে লাগাম টানতে চায় ডেমোক্র্যাটরা

ব্যাংকিং কেলেঙ্কারির জেরে ক্ষমতাচ্যুত হয়ে কারাবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট পেনা
ব্যাংকিং কেলেঙ্কারির জেরে ক্ষমতাচ্যুত হয়ে কারাবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট পেনা

ব্যাংকিং কেলেঙ্কারির জেরে ক্ষমতাচ্যুত হয়ে কারাবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট পেনা

১০৫ বছরের ইতিহাসে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে প্রথম নারী ভিপি
১০৫ বছরের ইতিহাসে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে প্রথম নারী ভিপি

১০৫ বছরের ইতিহাসে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে প্রথম নারী ভিপি

যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে ভয়াবহ ধস, একদিনেই উধাও লাখ লাখ কোটি ডলার
যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে ভয়াবহ ধস, একদিনেই উধাও লাখ লাখ কোটি ডলার

যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে ভয়াবহ ধস, একদিনেই উধাও লাখ লাখ কোটি ডলার

ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের
ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের

ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের

যুক্তরাষ্ট্র নির্ভরতা কমানোর বাজেট ঘোষণা করছে কানাডা
যুক্তরাষ্ট্র নির্ভরতা কমানোর বাজেট ঘোষণা করছে কানাডা

যুক্তরাষ্ট্র নির্ভরতা কমানোর বাজেট ঘোষণা করছে কানাডা

বিক্ষোভের ঢেউয়ে টালমাটাল ফ্রান্স, পরিস্থিতি নিয়ন্ত্রণে মরিয়া ম্যাখোঁ
বিক্ষোভের ঢেউয়ে টালমাটাল ফ্রান্স, পরিস্থিতি নিয়ন্ত্রণে মরিয়া ম্যাখোঁ

বিক্ষোভের ঢেউয়ে টালমাটাল ফ্রান্স, পরিস্থিতি নিয়ন্ত্রণে মরিয়া ম্যাখোঁ

আমাদের পরাজয়ের কারণ হলো যুদ্ধ, বললেন জেডি ভ্যান্স
আমাদের পরাজয়ের কারণ হলো যুদ্ধ, বললেন জেডি ভ্যান্স

আমাদের পরাজয়ের কারণ হলো যুদ্ধ, বললেন জেডি ভ্যান্স

যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর কেইশা ল্যান্স
যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর কেইশা ল্যান্স

যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর কেইশা ল্যান্স

বাংলাদেশে পোশাক শিল্পে অসন্তোষের দিকে নজর রাখছে ভারত: জয়সোয়াল
বাংলাদেশে পোশাক শিল্পে অসন্তোষের দিকে নজর রাখছে ভারত: জয়সোয়াল

বাংলাদেশে পোশাক শিল্পে অসন্তোষের দিকে নজর রাখছে ভারত: জয়সোয়াল

ইউরোপজুড়ে সুপারমার্কেটের ফ্রিজ হ্যাক, ভয়াবহ খাদ্য সঙ্কটের শঙ্কা
ইউরোপজুড়ে সুপারমার্কেটের ফ্রিজ হ্যাক, ভয়াবহ খাদ্য সঙ্কটের শঙ্কা

ইউরোপজুড়ে সুপারমার্কেটের ফ্রিজ হ্যাক, ভয়াবহ খাদ্য সঙ্কটের শঙ্কা