বাংলাখবর
ভয়াবহ তথ্য, গাজায় ৩৬টি হামলায় নিহত হয়েছে শুধু নারী-শিশু
বাংলা খবর ডেস্ক : ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় দেড় বছরের বেশি সময় ধরে গণহত্যা চালিয়ে আসছে দখলদার ইসরায়েল। গাজায় এ সময়ে ৫০ হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন। যাদের বেশিরভাগই নিরীহ বেসামরিক মানুষ, নারী ও শিশু। তবে দখলদাররা দাবি করে থাকে তারা হামাস ও ইসলামিক জিহাদের সশস্ত্র যোদ্ধাদের লক্ষ্য করে হামলা চালায়।
ইসরায়েলের এ মিথ্যাচারের বিরুদ্ধে ভয়াবহ তথ্য জানিয়েছে জাতিসংঘ। তারা বলেছে, দখলদাররা গত ১৮ মার্চ থেকে ৯ এপ্রিল পর্যন্ত গাজায় ২২৪ বার আবাসিক ভবন ও অস্থায়ী মানুষের তাঁবু লক্ষ্য হামলা চালিয়েছে। এরমধ্যে ৩৬টি হামলায় শুধুমাত্র নারী ও শিশু নিহত হয়েছেন। সেসব হামলায় কোনো সশস্ত্র যোদ্ধা তো নয়-ই, কোনো পুরুষও নিহত হননি। আর এ বিষয়টি নিশ্চিত করেছে মানবাধিকার অফিস।
ইসরায়েলি হামলায় গাজায় লাখ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়ে পড়েছেন। যারা এখন অস্থায়ী তাঁবুতে বসবাস করছেন। এই তাঁবুগুলোতে পর্যন্ত হামলা চালাচ্ছে দখলদার সেনারা।
গত জানুয়ারিতে স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি হয়। যা প্রায় ৫০ দিন পর্যন্ত বিদ্যমান ছিল। কিন্তু দখলদাররা চুক্তি লঙ্ঘন করে পবিত্র রমজান মাসের শুরুর দিকে আবারও গণহত্যা চালানো শুরু করে। ওই সময় একদিনের হামলায় গাজায় প্রায় ৪০০ মানুষ নিহত হয়েছিলেন। যা এখনো অব্যাহত আছে। গত দেড় মাসের বেশি সময় ধরে গাজায় কোনো ত্রাণ পৌঁছাতে দেয়নি দখলদাররা। এ কারণে উপত্যকাটিতে দুর্ভিক্ষ দেখা দেওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।
সূত্র: আলজাজিরা
এই বিভাগের আরও খবর
গাজায় ১২ ঘণ্টায় প্লাবিত ৭০ হাজার তাঁবু, বিপর্যস্ত জনজীবন
গাজায় ১২ ঘণ্টায় প্লাবিত ৭০ হাজার তাঁবু, বিপর্যস্ত জনজীবন
এআইয়ে লাগাম টানতে চায় ডেমোক্র্যাটরা
এআইয়ে লাগাম টানতে চায় ডেমোক্র্যাটরা
ব্যাংকিং কেলেঙ্কারির জেরে ক্ষমতাচ্যুত হয়ে কারাবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট পেনা
ব্যাংকিং কেলেঙ্কারির জেরে ক্ষমতাচ্যুত হয়ে কারাবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট পেনা
১০৫ বছরের ইতিহাসে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে প্রথম নারী ভিপি
১০৫ বছরের ইতিহাসে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে প্রথম নারী ভিপি
যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে ভয়াবহ ধস, একদিনেই উধাও লাখ লাখ কোটি ডলার
যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে ভয়াবহ ধস, একদিনেই উধাও লাখ লাখ কোটি ডলার
ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের
ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের
যুক্তরাষ্ট্র নির্ভরতা কমানোর বাজেট ঘোষণা করছে কানাডা
যুক্তরাষ্ট্র নির্ভরতা কমানোর বাজেট ঘোষণা করছে কানাডা
বিক্ষোভের ঢেউয়ে টালমাটাল ফ্রান্স, পরিস্থিতি নিয়ন্ত্রণে মরিয়া ম্যাখোঁ
বিক্ষোভের ঢেউয়ে টালমাটাল ফ্রান্স, পরিস্থিতি নিয়ন্ত্রণে মরিয়া ম্যাখোঁ
আমাদের পরাজয়ের কারণ হলো যুদ্ধ, বললেন জেডি ভ্যান্স
আমাদের পরাজয়ের কারণ হলো যুদ্ধ, বললেন জেডি ভ্যান্স
যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর কেইশা ল্যান্স
যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর কেইশা ল্যান্স
বাংলাদেশে পোশাক শিল্পে অসন্তোষের দিকে নজর রাখছে ভারত: জয়সোয়াল
বাংলাদেশে পোশাক শিল্পে অসন্তোষের দিকে নজর রাখছে ভারত: জয়সোয়াল
ইউরোপজুড়ে সুপারমার্কেটের ফ্রিজ হ্যাক, ভয়াবহ খাদ্য সঙ্কটের শঙ্কা
ইউরোপজুড়ে সুপারমার্কেটের ফ্রিজ হ্যাক, ভয়াবহ খাদ্য সঙ্কটের শঙ্কা
