বাংলাখবর

ভারতে ২০০ ফুট গভীর খাদে পড়ল সেনাবাহিনীর গাড়ি, নিহত ১০

বাংলা খবর ডেস্ক : জম্মু ও কাশ্মীরের ডোডা জেলায় ভারতীয় সেনাবাহিনীর একটি গাড়ি খাদে পড়ে গেলে দশ জন সেনা নিহত এবং আরো ১০ জন আহত হয়েছেন।  জম্মু ও কাশ্মীরের ডোডা জেলায় ভাদরওয়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। সেনাদের বহনকারী গাড়িটি প্রায় ২০০ ফুট গভীর খাদে পড়ে গেলে এ দুর্ঘটনা ঘটে।

সেনা সূত্রে বলা হয়েছে, বুলেটপ্রুফ সেনাবাহিনীর গাড়িটি মোট ১৭ জন কর্মীকে নিয়ে একটি উঁচু পোস্টের দিকে যাচ্ছিল।

পথে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে গাড়িটি ২০০ ফুট গভীর খাদে পড়ে যায়।

জম্মু ও কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা ১০ সেনার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন এবং এই ঘটনায় সেনাদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। সিনহা এক্স-এ বলেছেন, ‘ডোডায় এক দুর্ভাগ্যজনক সড়ক দুর্ঘটনায় আমাদের ১০ জন সাহসী ভারতীয় সেনার প্রাণহানির ঘটনায় গভীরভাবে শোকাহত। আমরা আমাদের সাহসী সেনাদের অসামান্য সেবা এবং সর্বোচ্চ ত্যাগকে সর্বদা স্মরণ করব।

শোকাহত পরিবারের প্রতি আমার গভীর সমবেদনা।’
তিনি আরো বলেন, ‘এই গভীর শোকের মুহূর্তে, সমগ্র জাতি শোকাহত পরিবারের সঙ্গে একাত্মতা ও সমর্থনে দাঁড়িয়ে আছে। আহত ১০ জন সেনাকে বিমানে করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করার জন্য ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে।

তাদের দ্রুত আরোগ্য কামনা করছি।’

সূত্র : হিন্দুস্তান টাইমস

এই বিভাগের আরও খবর

গাজায় ১২ ঘণ্টায় প্লাবিত ৭০ হাজার তাঁবু, বিপর্যস্ত জনজীবন

এআইয়ে লাগাম টানতে চায় ডেমোক্র্যাটরা
এআইয়ে লাগাম টানতে চায় ডেমোক্র্যাটরা

এআইয়ে লাগাম টানতে চায় ডেমোক্র্যাটরা

ব্যাংকিং কেলেঙ্কারির জেরে ক্ষমতাচ্যুত হয়ে কারাবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট পেনা

১০৫ বছরের ইতিহাসে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে প্রথম নারী ভিপি

যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে ভয়াবহ ধস, একদিনেই উধাও লাখ লাখ কোটি ডলার

ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের
ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের

ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের

যুক্তরাষ্ট্র নির্ভরতা কমানোর বাজেট ঘোষণা করছে কানাডা

বিক্ষোভের ঢেউয়ে টালমাটাল ফ্রান্স, পরিস্থিতি নিয়ন্ত্রণে মরিয়া ম্যাখোঁ

আমাদের পরাজয়ের কারণ হলো যুদ্ধ, বললেন জেডি ভ্যান্স

যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর কেইশা ল্যান্স

বাংলাদেশে পোশাক শিল্পে অসন্তোষের দিকে নজর রাখছে ভারত: জয়সোয়াল

ইউরোপজুড়ে সুপারমার্কেটের ফ্রিজ হ্যাক, ভয়াবহ খাদ্য সঙ্কটের শঙ্কা