বাংলাখবর

ভারতে ভয়াবহ বন্যায় ১১ সেনাসহ নিখোঁজ ১০০

বাংলা খবর ডেস্ক : ভারতের উত্তরাখণ্ডে আকস্মিক বন্যায় কমপক্ষে চারজন নিহত হয়েছেন। এছাড়া সেনাবাহিনীর ১১ জন সদস্যসহ নিখোঁজ আছেন প্রায় ১০০ জন। ভয়াবহ এই বন্যার একদিন পর নিখোঁজদের সন্ধানে নেমেছে ভারতীয় সেনাবাহিনী। সাহায্যের জন্য সেখানে তারা নিয়ে গেছেন শিকারি কুকুর, ড্রোন এবং মাটি সরানোর ভারী সরঞ্জাম।

উত্তরাখণ্ড রাজ্যের উত্তরকাশীর ধরালী শহরে কর্দমাক্ত জল ও ধ্বংসাবশেষের প্রাচীর ভেঙে একটি সংকীর্ণ পাহাড়ি উপত্যকা ভেঙে পড়ার পর এই বন্যা শুরু হয়।

আজ বুধবার সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, ‘উদ্ধার প্রচেষ্টা ত্বরান্বিত করার জন্য অতিরিক্ত সেনা কলাম, সেনাবাহিনীর ট্র্যাকার কুকুর, লজিস্টিক ড্রোন, মাটি সরানোর সরঞ্জাম ইত্যাদি মোতায়েন করা হয়েছে।’

রাস্তা ভেঙে যাওয়ায় ও তীব্র বৃষ্টির কারণে দুর্ঘটনাস্থানে যেতে বেগ পেতে হচ্ছে উদ্ধারকারীদের। সামরিক হেলিকপ্টারগুলো আটকে পড়া লোকদের সরিয়ে নেওয়ার জন্য প্রয়োজনীয় খাদ্য ওষুধ সরবরাহ করছে।

উত্তরাখণ্ড রাজ্যের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি জানিয়েছেন, প্রবল বৃষ্টির কারণে বন্যা হয়েছে। উদ্ধারকারী দল মোতায়েন করা হয়েছে। এরই মধ্যে উত্তরকাশী থেকে ১৩০ জনকে উদ্ধার করা হয়েছে। গত কয়েক সপ্তাহ ধরেই এলাকাটিতে প্রবল বৃষ্টি হচ্ছে।

ভারতীয় গণমাধ্যমের ভিডিও ফুটেজে দেখা গেছে, গতকাল মঙ্গলবার বিকেলে পর্যটন অঞ্চলে বহুতল অ্যাপার্টমেন্টের ব্লকগুলো কাদাযুক্ত জলের ভয়াবহ ঢেউয়ে ভাসিয়ে নিয়ে যাচ্ছে। ঢেউ পুরো ভবন উপড়ে ফেলেছে। ডুবে যাওয়ার আগে বেশ ক’জনকে দৌড়াতে দেখা গেছে।

ধরালী এলাকাটি উত্তরাখণ্ডের জনপ্রিয় গ্রীষ্মকালীন পর্যটন কেন্দ্র। হারসিল থেকে এটি ২ কিমি (১.২৪ মাইল) দূরে অবস্থিত। হারসিলে একটি বড় ভারতীয় সেনা ঘাঁটি রয়েছে। আধাসামরিক ইন্দো-তিব্বত সীমান্ত পুলিশের একটি ক্যাম্পও এই এলাকার কাছে অবস্থিত। ওই ক্যাম্পের ১১ জন সৈন্যই নিখোঁজ।

এই বিভাগের আরও খবর

গাজায় ১২ ঘণ্টায় প্লাবিত ৭০ হাজার তাঁবু, বিপর্যস্ত জনজীবন

এআইয়ে লাগাম টানতে চায় ডেমোক্র্যাটরা
এআইয়ে লাগাম টানতে চায় ডেমোক্র্যাটরা

এআইয়ে লাগাম টানতে চায় ডেমোক্র্যাটরা

ব্যাংকিং কেলেঙ্কারির জেরে ক্ষমতাচ্যুত হয়ে কারাবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট পেনা

১০৫ বছরের ইতিহাসে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে প্রথম নারী ভিপি

যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে ভয়াবহ ধস, একদিনেই উধাও লাখ লাখ কোটি ডলার

ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের
ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের

ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের

যুক্তরাষ্ট্র নির্ভরতা কমানোর বাজেট ঘোষণা করছে কানাডা

বিক্ষোভের ঢেউয়ে টালমাটাল ফ্রান্স, পরিস্থিতি নিয়ন্ত্রণে মরিয়া ম্যাখোঁ

আমাদের পরাজয়ের কারণ হলো যুদ্ধ, বললেন জেডি ভ্যান্স

যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর কেইশা ল্যান্স

বাংলাদেশে পোশাক শিল্পে অসন্তোষের দিকে নজর রাখছে ভারত: জয়সোয়াল

ইউরোপজুড়ে সুপারমার্কেটের ফ্রিজ হ্যাক, ভয়াবহ খাদ্য সঙ্কটের শঙ্কা