বাংলাখবর
ভারতে পোশাক খাতে মৃত্যুঘণ্টার আশঙ্কা, মার্কিন বাজারে চরম ঝুঁকি
বাংলা খবর ডেস্ক : প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের শুল্ক বৃদ্ধির ফলে যুক্তরাষ্ট্রের বাজারে ভারতের অবস্থান এখন চরম ঝুঁকিতে। এক্ষেত্রে তারা বাংলাদেশ, ভিয়েতনাম ও শ্রীলঙ্কার সঙ্গে প্রতিযোগিতায় টিকতে পারবে না বলে মনে করা হচ্ছে। ফলে এ শিল্পে ব্যাপক ছাঁটাই ও উৎপাদন বন্ধের শঙ্কা দেখা দিয়েছে। এমন অবস্থায় ভারত সরকারের কাছে জরুরি হস্তক্ষেপ ও আর্থিক সহায়তা চেয়েছেন রফতানিকারকরা। এ খবর দিয়েছে অনলাইন ফিন্যান্সিয়াল এক্সপ্রেস। বুধবার ট্রাম্প শুল্ক শতকরা ২৫ ভাগ বাড়িয়ে ভারতের জন্য তা নির্ধারণ করেন ৫০ ভাগ। এ ঘটনায় ভারতজুড়ে তোলপাড় চলছে। প্রায় সব মিডিয়া এ ঘটনার বিশ্লেষণ করে রিপোর্ট প্রকাশ করছে। তাতে ফুটে উঠেছে রপ্তানিকারকদের অসহায়ত্ব। ফিন্যান্সিয়াল এক্সপ্রেস লিখেছে ভিয়েতনাম, বাংলাদেশ ও শ্রীলঙ্কার মতো প্রতিযোগী দেশের তুলনায় এখন মারাত্মকভাবে পিছিয়ে পড়ছেন ভারতের পোশাক রফতানিকারকরা।বাংলাদেশের পোশাকনির্বাচিত কলাম
কারণ, ভারতের টেক্সটাইল ও গার্মেন্টস রফতানির ৩৭ বিলিয়ন ডলারের বাজারে যুক্তরাষ্ট্র একাই ১০ বিলিয়ন ডলার মূল্যের অংশীদার। অ্যাপারেল এক্সপোর্ট প্রোমোশন কাউন্সিলের চেয়ারম্যান সুধীর সেখরি বলেন, এটি শ্রমনির্ভর পোশাক রফতানি শিল্পের জন্য একটি বিশাল ধাক্কা। এই শিল্পের পক্ষে এত বড় ট্যারিফ নিজে বহন করা কোনোভাবেই সম্ভব না। তিনি আরও বলেন, আগেই ২৫ ভাগ শুল্ক আরোপে ভারতের প্রতিযোগিতা ক্ষমতা হুমকির মুখে পড়ে। এখন ৫০ ভাগ শুল্কের ফলে অনেক কারখানাই উৎপাদন বন্ধ করতে বাধ্য হবে এবং গণহারে ছাঁটাই করতে হবে কারখানাগুলো। ভারতের টেক্সটাইল শিল্প কৃষি খাতের পর দেশের দ্বিতীয় বৃহত্তম কর্মসংস্থান খাত।
এ খাতে প্রায় ৪.৫ কোটি মানুষ সরাসরি নিয়োজিত। শিল্প সংশ্লিষ্টরা নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, যদি এই শুল্ক দীর্ঘমেয়াদে বহাল থাকে, তবে ব্যাপক হারে কর্মচ্যুতি অনিবার্য হয়ে উঠবে। চীন বর্তমানে যুক্তরাষ্ট্রের পোশাক আমদানির প্রায় ২০ ভাগ সরবরাহ করে। তাৎক্ষণিকভাবে তারা ৩০ ভাগ অতিরিক্ত শুল্কের আওতায় পড়েছে। যুক্তরাষ্ট্র সরকার হুঁশিয়ারি দিয়েছে, আগামী ১২ আগস্টের মধ্যে যদি যুক্তরাষ্ট্র-চীন বাণিজ্য আলোচনা সফল না হয়, তবে আরও ৩৪ ভাগ শুল্ক বাড়ানো হবে।
ভারতীয় রফতানিকারকরা আগে আশা করছিলেন, এপ্রিল মাসে ট্রাম্পের প্রথম শুল্ক ঘোষণার পর তারা যুক্তরাষ্ট্রে বাজার বাড়াতে সক্ষম হবেন। তখন প্রতিদ্বন্দ্বী দেশগুলো ছিল ভিয়েতনাম ( শুল্ক ৪৬ ভাগ), বাংলাদেশ (৩৭ ভাগ) ও শ্রীলঙ্কা (৪৪ ভাগ)। পরে এসব শুল্ক কমানো হয়েছে কোনো কোনো দেশে। বাংলাদেশে এখন শুল্ক হার শতকরা ২০ ভাগ। সেখরি বলেন, আমি নিশ্চিত সরকারও বুঝতে পারছে, ভারত সরকার যদি সরাসরি আর্থিক সহায়তা দিয়ে হস্তক্ষেপ না করে তাহলে এই অযৌক্তিক শুল্ক বৃদ্ধিই ভারতের ক্ষুদ্র ও মাঝারি পোশাক রফতানিকারক শিল্পের জন্য মৃত্যু ঘণ্টা বাজিয়ে দেবে। বিশেষ করে যারা প্রধানত যুক্তরাষ্ট্রেই রফতানি করে থাকেন। সংস্থাটির চেয়ারম্যান রাকেশ মেহরা বলেন, যুক্তরাষ্ট্রের এই শুল্ক সিদ্ধান্ত ভারতের পোশাক রফতানিকারকদের জন্য এক বিশাল ধাক্কা। আমরা এমনিতেই কঠিন পরিস্থিতির মধ্যে ছিলামÑ এবার তা আরও জটিল হলো। এর ফলে যুক্তরাষ্ট্রের বাজারে অন্য দেশের সঙ্গে প্রতিযোগিতা করার সক্ষমতা মারাত্মকভাবে কমে যাবে।
এই বিভাগের আরও খবর
গাজায় ১২ ঘণ্টায় প্লাবিত ৭০ হাজার তাঁবু, বিপর্যস্ত জনজীবন
গাজায় ১২ ঘণ্টায় প্লাবিত ৭০ হাজার তাঁবু, বিপর্যস্ত জনজীবন
এআইয়ে লাগাম টানতে চায় ডেমোক্র্যাটরা
এআইয়ে লাগাম টানতে চায় ডেমোক্র্যাটরা
ব্যাংকিং কেলেঙ্কারির জেরে ক্ষমতাচ্যুত হয়ে কারাবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট পেনা
ব্যাংকিং কেলেঙ্কারির জেরে ক্ষমতাচ্যুত হয়ে কারাবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট পেনা
১০৫ বছরের ইতিহাসে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে প্রথম নারী ভিপি
১০৫ বছরের ইতিহাসে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে প্রথম নারী ভিপি
যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে ভয়াবহ ধস, একদিনেই উধাও লাখ লাখ কোটি ডলার
যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে ভয়াবহ ধস, একদিনেই উধাও লাখ লাখ কোটি ডলার
ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের
ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের
যুক্তরাষ্ট্র নির্ভরতা কমানোর বাজেট ঘোষণা করছে কানাডা
যুক্তরাষ্ট্র নির্ভরতা কমানোর বাজেট ঘোষণা করছে কানাডা
বিক্ষোভের ঢেউয়ে টালমাটাল ফ্রান্স, পরিস্থিতি নিয়ন্ত্রণে মরিয়া ম্যাখোঁ
বিক্ষোভের ঢেউয়ে টালমাটাল ফ্রান্স, পরিস্থিতি নিয়ন্ত্রণে মরিয়া ম্যাখোঁ
আমাদের পরাজয়ের কারণ হলো যুদ্ধ, বললেন জেডি ভ্যান্স
আমাদের পরাজয়ের কারণ হলো যুদ্ধ, বললেন জেডি ভ্যান্স
যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর কেইশা ল্যান্স
যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর কেইশা ল্যান্স
বাংলাদেশে পোশাক শিল্পে অসন্তোষের দিকে নজর রাখছে ভারত: জয়সোয়াল
বাংলাদেশে পোশাক শিল্পে অসন্তোষের দিকে নজর রাখছে ভারত: জয়সোয়াল
ইউরোপজুড়ে সুপারমার্কেটের ফ্রিজ হ্যাক, ভয়াবহ খাদ্য সঙ্কটের শঙ্কা
ইউরোপজুড়ে সুপারমার্কেটের ফ্রিজ হ্যাক, ভয়াবহ খাদ্য সঙ্কটের শঙ্কা
