বাংলাখবর
ভারতে জন্মদিনের পার্টির সময় ধসে পড়ল ভবন, নিহত ১৭
বাংলা খবর ডেস্ক : ভারতের মহারাষ্ট্রে এক বছর বয়সী এক শিশুর জন্মদিনের অনুষ্ঠান চলাকালীন একটি চারতলা ভবনের কিছু অংশ ধসে পড়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত ১৭ জনের মৃত্যু হয়েছে। ভবনের ধ্বংসস্তূপ থেকে ৯ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। তাদের মধ্যে দুজনকে হাসপাতালে নেওয়া হয়েছে।
বুধবার (২৭ আগস্ট) রাত ১২ টা ৫ মিনিটে পালঘর জেলার পূর্ব ভিরার এলাকার রমাবাই অ্যাপার্টমেন্টে এই ধসের ঘটনা ঘটে। গত ৩৬ ঘণ্টা ধরে সেখানে উদ্ধার অভিযান চালানো হচ্ছে। এনডিআরএফ, স্থানীয় পুলিশ এবং দমকল বিভাগসহ জরুরি দলগুলো ধ্বংসাবশেষ পরিষ্কারের কাজ চালিয়ে যাচ্ছে। আজ বৃহস্পতিবার সন্ধ্যার মধ্যে এটি শেষ হবে বলে ধারণা করা হচ্ছে।
ভারতীয় সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, ভবনটির চতুর্থ তলায় শিশুটির জন্মদিনের পার্টি চলছিল। দুর্ঘটনায় শিশুটিরও মৃত্যু হয়েছে। অনুমোদনবিহীন ভবনটির ১২টি ফ্ল্যাট পাশ্ববর্তী জায়গায় পড়ে যায়। ভবনটিতে প্রায় ৫০টির মতো ফ্ল্যাট ছিল।
এই ঘটনায় বেঁচে যাওয়া এক ব্যক্তি বলেছেন, ‘মানুষ নাচছিল জন্মদিন উদযাপন করছিল, ঠিক তখনই হঠাৎ করে পুরো কাঠামোটি তাসের মতো ভেঙে পড়ে।’
ভাসাই-ভিরার মিউনিসিপ্যাল কর্পোরেশন (ভিভিএমসি) কর্মকর্তারা জানিয়েছেন, ২০১২ সালে নির্মিত রমাবাই অ্যাপার্টমেন্টটি অবৈধ ছিল। ধসে পড়া অংশে ১২টি অ্যাপার্টমেন্ট ছিল। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে, আশেপাশের চালগুলো খালি করে পরিবারগুলোকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।
ভবনটির বাসিন্দারা নির্মাতা এবং কর্তৃপক্ষের অবহেলার অভিযোগ তুলেছেন এবং কীভাবে এমন একটি অননুমোদিত কাঠামোর অনুমতি দেওয়া হল তা তদন্তের দাবি জানিয়েছেন।
এদিকে এ ঘটনায় (ভিভিএমসি) অভিযোগ দায়ের করার পর স্থানীয় পুলিশ বৃহস্পতিবার নিলে সানে নামে ৫০ বছর বয়সী এক ব্যক্তিকে গ্রেফতার করেছে। তার বিরুদ্ধে অভিযোগ, অনুমতি ছাড়া নকশা বহির্ভূত ভবন নির্মাণের অভিযোগ আনা হয়েছে।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া
এই বিভাগের আরও খবর
গাজায় ১২ ঘণ্টায় প্লাবিত ৭০ হাজার তাঁবু, বিপর্যস্ত জনজীবন
গাজায় ১২ ঘণ্টায় প্লাবিত ৭০ হাজার তাঁবু, বিপর্যস্ত জনজীবন
এআইয়ে লাগাম টানতে চায় ডেমোক্র্যাটরা
এআইয়ে লাগাম টানতে চায় ডেমোক্র্যাটরা
ব্যাংকিং কেলেঙ্কারির জেরে ক্ষমতাচ্যুত হয়ে কারাবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট পেনা
ব্যাংকিং কেলেঙ্কারির জেরে ক্ষমতাচ্যুত হয়ে কারাবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট পেনা
১০৫ বছরের ইতিহাসে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে প্রথম নারী ভিপি
১০৫ বছরের ইতিহাসে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে প্রথম নারী ভিপি
যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে ভয়াবহ ধস, একদিনেই উধাও লাখ লাখ কোটি ডলার
যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে ভয়াবহ ধস, একদিনেই উধাও লাখ লাখ কোটি ডলার
ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের
ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের
যুক্তরাষ্ট্র নির্ভরতা কমানোর বাজেট ঘোষণা করছে কানাডা
যুক্তরাষ্ট্র নির্ভরতা কমানোর বাজেট ঘোষণা করছে কানাডা
বিক্ষোভের ঢেউয়ে টালমাটাল ফ্রান্স, পরিস্থিতি নিয়ন্ত্রণে মরিয়া ম্যাখোঁ
বিক্ষোভের ঢেউয়ে টালমাটাল ফ্রান্স, পরিস্থিতি নিয়ন্ত্রণে মরিয়া ম্যাখোঁ
আমাদের পরাজয়ের কারণ হলো যুদ্ধ, বললেন জেডি ভ্যান্স
আমাদের পরাজয়ের কারণ হলো যুদ্ধ, বললেন জেডি ভ্যান্স
যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর কেইশা ল্যান্স
যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর কেইশা ল্যান্স
বাংলাদেশে পোশাক শিল্পে অসন্তোষের দিকে নজর রাখছে ভারত: জয়সোয়াল
বাংলাদেশে পোশাক শিল্পে অসন্তোষের দিকে নজর রাখছে ভারত: জয়সোয়াল
ইউরোপজুড়ে সুপারমার্কেটের ফ্রিজ হ্যাক, ভয়াবহ খাদ্য সঙ্কটের শঙ্কা
ইউরোপজুড়ে সুপারমার্কেটের ফ্রিজ হ্যাক, ভয়াবহ খাদ্য সঙ্কটের শঙ্কা
