বাংলাখবর
ভারতের নির্বাচনে মার্কিন হস্তক্ষেপ! তদন্ত শুরু দিল্লির
বাংলা খবর ডেস্ক : ভারতীয় ভোটারদের ‘ভোটদানে উৎসাহ দিতে’ ২১ মিলিয়ন ডলার দিত আমেরিকা। তা বন্ধ করার কথা জানিয়েছেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই বিস্ফোরক দাবি ঘিরে ভারতীয় রাজনীতিতে চাঞ্চল্য ছড়িয়েছে। অবশেষে এই বিষয়ে মুখ খুলেছে ভারতের পররাষ্ট্রমন্ত্রণালয়। মুখপাত্র রণধীর জয়সওয়াল জানিয়েছেন, পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
ইতিমধ্যেই এই বিষয়টি নিয়ে বাগযুদ্ধ শুরু হয়েছে কংগ্রেস ও বিজেপির মধ্যে। দুই দলই দাবি করেছে, ভারতের নির্বাচনী প্রক্রিয়ায় বহিরাগত শক্তির প্রভাব খাটানোর প্রমাণ এটা। বিজেপির দাবি, ২০১২ সালে কংগ্রেসের নেতৃত্বাধীন ইউপিএ জোট জাতীয় স্বার্থের বিরোধী শক্তিগুলিকে পরিকল্পিতভাবেই ভারতীয় প্রতিষ্ঠানে প্রবেশ করতে দিয়েছিল। এদিকে কংগ্রেসের দাবি, বিজেপিই এর থেকে ‘লাভের গুড়’ খেয়েছে।
এই পরিস্থিতিতে পররাষ্ট্রমন্ত্রণালয় এই বিষয়ে মুখ খুলে যে বিবৃতি পেশ করেছে সেখানে জানিয়েছে, ‘ভারতের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের বিষয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে। সংশ্লিষ্ট সংস্থাগুলি বিষয়টি তদন্ত করছে।’
বুধবার রাতে সউদী আরবের উদ্যোগে মায়ামিতে অনুষ্ঠিত ‘এফআইআই প্রায়োরিটি’ সম্মেলনে যোগ দিয়েছিলেন ট্রাম্প। সেখানেই সন্দেহ প্রকাশ করে তিনি বলেন, “কী প্রয়োজন ছিল ভারতীয় ভোটারদের উৎসাহ দিতে ২১ মিলিয়ন ডলার খরচ করার? আমার সন্দেহ বাইডেন প্রশাসন ভারতের লোকসভা নির্বাচনে হস্তক্ষেপ করতে চেয়েছিল। তারা হয়তো চেয়েছিল অন্য কেউ ভোটে জিতুক। এই বিষয়টি আমরা ভারত সরকারকেও জানাব।”
বিভিন্ন সংবাদ মাধ্যমের রিপোর্ট অনুযায়ী, বিশ্বের নানা প্রান্তে গণতান্ত্রিক ‘নির্বাচন প্রক্রিয়াকে শক্তিশালী করতে’ ৪৮৬ মিলিয়ন ডলার বরাদ্দ করেছিল আমেরিকার প্রাক্তন জো বাইডেন প্রশাসন। তার মধ্যে ভারতের জন্য বরাদ্দ ছিল ২১ মিলিয়ন ডলার। এবার থেকে সেই টাকা আর দেয়া হবে না। ভারতের পাশাপাশি অনুদান বন্ধ করা হবে অন্যান্য দেশেরও। ট্রাম্পের এমন দাবির পরই শোরগোল সৃষ্টি হয়েছে এই দাবি ঘিরে। এমন পরিস্থিতিতে মুখ খুলল ভারত।
এই বিভাগের আরও খবর
গাজায় ১২ ঘণ্টায় প্লাবিত ৭০ হাজার তাঁবু, বিপর্যস্ত জনজীবন
গাজায় ১২ ঘণ্টায় প্লাবিত ৭০ হাজার তাঁবু, বিপর্যস্ত জনজীবন
এআইয়ে লাগাম টানতে চায় ডেমোক্র্যাটরা
এআইয়ে লাগাম টানতে চায় ডেমোক্র্যাটরা
ব্যাংকিং কেলেঙ্কারির জেরে ক্ষমতাচ্যুত হয়ে কারাবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট পেনা
ব্যাংকিং কেলেঙ্কারির জেরে ক্ষমতাচ্যুত হয়ে কারাবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট পেনা
১০৫ বছরের ইতিহাসে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে প্রথম নারী ভিপি
১০৫ বছরের ইতিহাসে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে প্রথম নারী ভিপি
যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে ভয়াবহ ধস, একদিনেই উধাও লাখ লাখ কোটি ডলার
যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে ভয়াবহ ধস, একদিনেই উধাও লাখ লাখ কোটি ডলার
ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের
ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের
যুক্তরাষ্ট্র নির্ভরতা কমানোর বাজেট ঘোষণা করছে কানাডা
যুক্তরাষ্ট্র নির্ভরতা কমানোর বাজেট ঘোষণা করছে কানাডা
বিক্ষোভের ঢেউয়ে টালমাটাল ফ্রান্স, পরিস্থিতি নিয়ন্ত্রণে মরিয়া ম্যাখোঁ
বিক্ষোভের ঢেউয়ে টালমাটাল ফ্রান্স, পরিস্থিতি নিয়ন্ত্রণে মরিয়া ম্যাখোঁ
আমাদের পরাজয়ের কারণ হলো যুদ্ধ, বললেন জেডি ভ্যান্স
আমাদের পরাজয়ের কারণ হলো যুদ্ধ, বললেন জেডি ভ্যান্স
যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর কেইশা ল্যান্স
যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর কেইশা ল্যান্স
বাংলাদেশে পোশাক শিল্পে অসন্তোষের দিকে নজর রাখছে ভারত: জয়সোয়াল
বাংলাদেশে পোশাক শিল্পে অসন্তোষের দিকে নজর রাখছে ভারত: জয়সোয়াল
ইউরোপজুড়ে সুপারমার্কেটের ফ্রিজ হ্যাক, ভয়াবহ খাদ্য সঙ্কটের শঙ্কা
ইউরোপজুড়ে সুপারমার্কেটের ফ্রিজ হ্যাক, ভয়াবহ খাদ্য সঙ্কটের শঙ্কা
