বাংলাখবর
বোমা মেরে তাজমহল উড়িয়ে দেয়ার হুমকি, আতঙ্কে ছুটলেন পর্যটকরা
বাংলা খবর ডেস্ক : ভারতের আগ্রার তাজমহল বোমা মেরে উড়িয়ে দেয়ার হুমকি দেয়া হয়েছে। ই-মেইল বার্তায় এই হুমকি দেয়া হয়। এই হুমকি পাওয়ার পর মঙ্গলবার (০৩ ডিসেম্বর) তাজমহলের ভেতরে ব্যাপক তল্লাশি চালিয়েছে উত্তরপ্রদেশ পুলিশ। তবে এখন পর্যন্ত কোনো ধরনের বোমা বা বিস্ফোরক দ্রব্যের খোঁজ পাওয়া যায়নি। খবর ইন্ডিয়া টুডের।
ভারতীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, বোমা মেরে তাজমহল উড়িয়ে দেয়ার হুমকি দেয়া হয়েছে। এই হুমকি দিয়ে উত্তরপ্রদেশ পুলিশের কাছে একটি ই-মেইল পাঠিয়েছেন অজ্ঞাত এক ব্যক্তি। এরপরই তাজমহলের ভেতরে ও আশপাশের এলাকায় ব্যাপক তল্লাশি অভিযানে নামে পুলিশ। তবে সেখান থেকে কোনো ধরনের বিস্ফোরক দ্রব্য বা বোমা উদ্ধার করতে পারেনি পুলিশ।
এই ঘটনা তদন্তে উত্তরপ্রদেশ পুলিশের সাইবার ক্রাইম বিভাগকে দায়িত্ব দেয়া হয়েছে। সাইবার ক্রাইম বিভাগ ইতোমধ্যে হুমকিদাতার অবস্থান শনাক্ত করতে তদন্ত শুরু করেছে।
তাজমহলের নিরাপত্তায় নিয়োজিত পুলিশের বিশেষ শাখা তাজ সিকিউরিটির এসিপি সৈয়দ আরিব আহমেদ বার্তা সংস্থা এএনআইকে জানান, ই-মেইলে তাজমহলে হামলার হুমকি পেয়েছে পর্যটন বিভাগ। এই হুমকির ঘটনায় তাজগঞ্জ থানায় একটি মামলা হয়েছে। বিষয়টি নিয়ে আরও তদন্ত করা হচ্ছে।
অবশ্য ভারতে এই ধরনের বোমা হামলার হুকমি নতুন কিছু নয়। বিভিন্ন সময় দেশটির স্কুল, ট্রেন, হোটেল ও ফ্লাইটে বোমা হামলার হুমকি দেয়া হচ্ছে। যদিও পরবর্তীতে এসব বোমা হামলার হুমকির বেশিরভাগই ভুয়া হিসেবে প্রমাণিত হয়েছে।
এই বিভাগের আরও খবর
গাজায় ১২ ঘণ্টায় প্লাবিত ৭০ হাজার তাঁবু, বিপর্যস্ত জনজীবন
গাজায় ১২ ঘণ্টায় প্লাবিত ৭০ হাজার তাঁবু, বিপর্যস্ত জনজীবন
এআইয়ে লাগাম টানতে চায় ডেমোক্র্যাটরা
এআইয়ে লাগাম টানতে চায় ডেমোক্র্যাটরা
ব্যাংকিং কেলেঙ্কারির জেরে ক্ষমতাচ্যুত হয়ে কারাবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট পেনা
ব্যাংকিং কেলেঙ্কারির জেরে ক্ষমতাচ্যুত হয়ে কারাবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট পেনা
১০৫ বছরের ইতিহাসে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে প্রথম নারী ভিপি
১০৫ বছরের ইতিহাসে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে প্রথম নারী ভিপি
যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে ভয়াবহ ধস, একদিনেই উধাও লাখ লাখ কোটি ডলার
যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে ভয়াবহ ধস, একদিনেই উধাও লাখ লাখ কোটি ডলার
ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের
ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের
যুক্তরাষ্ট্র নির্ভরতা কমানোর বাজেট ঘোষণা করছে কানাডা
যুক্তরাষ্ট্র নির্ভরতা কমানোর বাজেট ঘোষণা করছে কানাডা
বিক্ষোভের ঢেউয়ে টালমাটাল ফ্রান্স, পরিস্থিতি নিয়ন্ত্রণে মরিয়া ম্যাখোঁ
বিক্ষোভের ঢেউয়ে টালমাটাল ফ্রান্স, পরিস্থিতি নিয়ন্ত্রণে মরিয়া ম্যাখোঁ
আমাদের পরাজয়ের কারণ হলো যুদ্ধ, বললেন জেডি ভ্যান্স
আমাদের পরাজয়ের কারণ হলো যুদ্ধ, বললেন জেডি ভ্যান্স
যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর কেইশা ল্যান্স
যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর কেইশা ল্যান্স
বাংলাদেশে পোশাক শিল্পে অসন্তোষের দিকে নজর রাখছে ভারত: জয়সোয়াল
বাংলাদেশে পোশাক শিল্পে অসন্তোষের দিকে নজর রাখছে ভারত: জয়সোয়াল
ইউরোপজুড়ে সুপারমার্কেটের ফ্রিজ হ্যাক, ভয়াবহ খাদ্য সঙ্কটের শঙ্কা
ইউরোপজুড়ে সুপারমার্কেটের ফ্রিজ হ্যাক, ভয়াবহ খাদ্য সঙ্কটের শঙ্কা
