বাংলাখবর
বিস্ফোরক বোঝাই ড্রোনে কেঁপে উঠল ইসরায়েলি বিমানবন্দর
বাংলা খবর ডেস্ক : দখলদার ইসরায়েলের দক্ষিণাঞ্চলের ইলাতের রামোন বিমানবন্দরে আঘাত হেনেছে ড্রোন। ইয়েমেনের সশস্ত্র হুতি বিদ্রোহীরা এ ড্রোন হামলা চালিয়েছে। শক্তিশালী বিস্ফোরক বোঝাই ড্রোনে কেঁপে ওঠে বিমানবন্দরটি।
সামাজিকমাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা গেছে, বিমাবন্দরের টার্মিনাল থেকে ধোঁয়ার কুণ্ডলি বের হচ্ছে।
ইসরায়েলি সেনাবাহিনী এর আগে জানিয়েছিল, ইয়েমেন থেকে ছোড়া তিনটি ড্রোন ভূপাতিত করা হয়েছে। এর কিছুক্ষণ পরই রামোন বিমানবন্দরে আছড়ে পড়ে এ ড্রোন।
সাধারণত ইসরায়েলি আকাশসীমায় ড্রোন বা মিসাইল প্রবেশ করলে সতর্কতামূলক সাইরেন বেজে ওঠে। তবে আজকের রোববারের (৭ সেপ্টেম্বর) হামলার সময় কোনো সাইরেন বাজেনি। কেন বাজেনি তা এখন তদন্ত করছে ইসরায়েলি সেনাবাহিনী। এছাড়া ড্রোনটি কিভাবে প্রতিরক্ষা ব্যবস্থা ফাঁকি দিলো সেটিও খুঁজে বের করা হবে বলে জানিয়েছে দখলদার বাহিনী।
ড্রোন আঘাত হানার পর পর রামোন বিমানবন্দর ও আশপাশের এলাকার আকাশসীমা বন্ধ করে দিয়েছে ইসরায়েল।
হুতিদের ড্রোন বিস্ফোরিত হয়ে দুজন ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে অ্যাম্বুলেন্স সেবাপ্রদানকারী সংস্থা মেগান ডেভিড অ্যাডম।
এরমধ্যে একজনের গায়ে ড্রোনের ধ্বংসাবশেষ এসে লেগেছে। অপরজন প্রচণ্ড ভয় পেয়ে অসুস্থ হয়ে পড়েছেন। পরবর্তীতে জানা যায় আরও কয়েকজন ক্ষতিগ্রস্ত হয়েছেন। যাদের চিকিৎসা দেওয়া হচ্ছে।
ড্রোনটি বিমানবন্দরের যাত্রী টার্মিনালে আঘাত হানে। এতে সেখানে থাকা সাধারণ যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
গত সপ্তাহে হুতি সরকারের প্রধানমন্ত্রীসহ ১২ মন্ত্রীকে হত্যা করে ইসরায়েল। হুতিরা এ হামলার প্রতিশোধ নেওয়ার হুমকি দিয়েছিল। এরপর থেকে তারা ইসরায়েলে প্রায় প্রতিদিনই ড্রোন ছুড়ছে।
সূত্র: টাইমস অব ইসরায়েল
এই বিভাগের আরও খবর
গাজায় ১২ ঘণ্টায় প্লাবিত ৭০ হাজার তাঁবু, বিপর্যস্ত জনজীবন
গাজায় ১২ ঘণ্টায় প্লাবিত ৭০ হাজার তাঁবু, বিপর্যস্ত জনজীবন
এআইয়ে লাগাম টানতে চায় ডেমোক্র্যাটরা
এআইয়ে লাগাম টানতে চায় ডেমোক্র্যাটরা
ব্যাংকিং কেলেঙ্কারির জেরে ক্ষমতাচ্যুত হয়ে কারাবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট পেনা
ব্যাংকিং কেলেঙ্কারির জেরে ক্ষমতাচ্যুত হয়ে কারাবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট পেনা
১০৫ বছরের ইতিহাসে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে প্রথম নারী ভিপি
১০৫ বছরের ইতিহাসে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে প্রথম নারী ভিপি
যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে ভয়াবহ ধস, একদিনেই উধাও লাখ লাখ কোটি ডলার
যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে ভয়াবহ ধস, একদিনেই উধাও লাখ লাখ কোটি ডলার
ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের
ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের
যুক্তরাষ্ট্র নির্ভরতা কমানোর বাজেট ঘোষণা করছে কানাডা
যুক্তরাষ্ট্র নির্ভরতা কমানোর বাজেট ঘোষণা করছে কানাডা
বিক্ষোভের ঢেউয়ে টালমাটাল ফ্রান্স, পরিস্থিতি নিয়ন্ত্রণে মরিয়া ম্যাখোঁ
বিক্ষোভের ঢেউয়ে টালমাটাল ফ্রান্স, পরিস্থিতি নিয়ন্ত্রণে মরিয়া ম্যাখোঁ
আমাদের পরাজয়ের কারণ হলো যুদ্ধ, বললেন জেডি ভ্যান্স
আমাদের পরাজয়ের কারণ হলো যুদ্ধ, বললেন জেডি ভ্যান্স
যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর কেইশা ল্যান্স
যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর কেইশা ল্যান্স
বাংলাদেশে পোশাক শিল্পে অসন্তোষের দিকে নজর রাখছে ভারত: জয়সোয়াল
বাংলাদেশে পোশাক শিল্পে অসন্তোষের দিকে নজর রাখছে ভারত: জয়সোয়াল
ইউরোপজুড়ে সুপারমার্কেটের ফ্রিজ হ্যাক, ভয়াবহ খাদ্য সঙ্কটের শঙ্কা
ইউরোপজুড়ে সুপারমার্কেটের ফ্রিজ হ্যাক, ভয়াবহ খাদ্য সঙ্কটের শঙ্কা
