বাংলাখবর

বিশ্ব রাজনীতিতে নারী : ৪টি চমকপ্রদ তথ্য

বাংলা খবর ডেস্ক : গত শতাব্দীতে রাজনীতিতে নারীরা বেশ কিছু সাফল্য অর্জন করেছেন। নারীরা ভোটাধিকার পাওয়ার পাশাপাশি প্রায় সব দেশের সংসদে প্রতিনিধিত্ব করছেন। তবে রাজনীতির সর্বোচ্চ পদগুলোতে এখনো নারীদের সংখ্যা কম। জেনে নেওয়া যাক বিশ্বরাজনীতিতে নারীদের নিয়ে কিছু চমকপ্রদ তথ্য।

বেশির ভাগ দেশে নারীরা ভোটাধিকার পেয়েছেন
সর্বপ্রথম ১৮৯৩ সালে নিউজিল্যান্ড নারীদের পূর্ণ ভোটাধিকার দেয়। দক্ষিণ আফ্রিকায় কৃষ্ণাঙ্গ নারীরা প্রথম ভোট দেওয়ার সুযোগ পান ১৯৯৩ সালে। বিংশ শতাব্দীর আগে অনেক দেশের নারীদের ভোট দেওয়ার অধিকার ছিল না। তবে শতাব্দীর শেষের দিকে এটি বদলেছে।

২০১৫ সালে সৌদি আরব নারীদের স্থানীয় নির্বাচনে ভোট দেওয়ার অধিকার দেয়। এর আগে আফগানিস্তানসহ কয়েকটি দেশে ভোটাধিকারের ক্ষেত্রে নারীরা পিছিয়ে ছিলেন। তালেবান শাসনের অধীনে বর্তমানে আফগান নারীরা তাদের রাজনৈতিক অধিকার হারিয়েছেন।

জাতিসংঘের নারীবিষয়ক সংস্থা ইউএন উইমেন বলছে, ‘আফগান নারীরা ১০০ বছর আগে ভোট দেওয়ার অধিকার পেয়েছিলেন।

কিন্তু তালেবান শাসনের অধীনে তাদের কার্যত জনজীবন থেকে মুছে ফেলা হয়েছে। বর্তমানে কোনো আফগান নারী জাতীয় বা প্রাদেশিক স্তরে গুরুত্বপূর্ণ রাজনৈতিক পদে নেই।’ 
কয়েকটি দেশে নারীদের ভোটাধিকার থাকলেও সামাজিক বাধা এবং সহিংসতার কারণে তারা ভোট দিতে পারেন না।’

মাত্র তিনটি দেশে সংসদে নারীরা সংখ্যাগরিষ্ঠ
ভ্যারাইটিজ অব ডেমোক্রেসির (ভি-ডেম)-এর তথ্য মতে, বিশ শতকের শুরুর দিক পর্যন্ত জাতীয় সংসদে নারীরা পুরোপুরি অনুপস্থিত ছিল। বিশ্বের প্রথম দেশ হিসেবে ১৯০৭ সালে ফিনল্যান্ডে নারী সংসদ সদস্য নির্বাচিত হন।

ধীরগতিতে রাজনীতিতে নারীদের অংশগ্রহণ বাড়তে থাকে। বিশ শতকের শেষের দিকে এবং একুশ শতকের শুরুতে এই হার বেড়ে যায়।
২০০৮ সালে রুয়ান্ডা প্রথম দেশ হিসেবে নারী সংখ্যাগরিষ্ঠ সংসদ পায়। মার্কিন থিংক ট্যাংক কাউন্সিল অন ফরেন রিলেশনসের (সিএফআর) উইমেন্স পাওয়ার ইনডেক্সের নোয়েল জেমস বলেন, ‘লিঙ্গ সমতা অর্জনে রুয়ান্ডার সাফল্যের কারণ ১৯৯৪ সালের গণহত্যা পরবর্তী সময়। সে সময় দেশটিতে নারীরাই সংখ্যাগরিষ্ঠ ছিল আর দেশ পুনর্গঠনে তাদের অন্তর্ভুক্ত করা হয়েছিল।’   
বর্তমানে রুয়ান্ডা, কিউবা, নিকারাগুয়া এ তিনটি দেশে নারীরা সংসদে ৫০% বা তার বেশি আসন দখল করেছেন।

ইউএন উইমেন বলছে, বর্তমানে আফগানিস্তান, আজারবাইজান, সৌদি আরব, হাঙ্গেরি, পাপুয়া নিউ গিনি, ভানুয়াতু, ইয়েমেন এবং তুভালু এ আটটি দেশে জাতীয় সংসদে কোনো নারী নেই।

মাত্র ১৫% দেশে নারী নেতৃত্ব
ওমেন্স পাওয়ার ইনডেক্স অনুযায়ী, ২০২৪ সালের ১ ডিসেম্বর পর্যন্ত মাত্র ২৬টি দেশ ২৬টি দেশ নারী প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতি দ্বারা পরিচালিত হচ্ছে। যা বিশ্বের মোট দেশগুলোর ১৫%-এর কম।

১৯৪৬ সাল থেকে ৮০টি দেশে নারী নেতৃত্ব ছিল
১৯৪৬ সাল থেকে ৮০টি দেশের রাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রী নারী ছিলেন। ১৯৬০ সালে সিরিমাভো বান্দারানায়েক প্রথম নারী প্রধানমন্ত্রী নির্বাচিত হন। তবে এখনো অনেক দেশের শীর্ষ পদে পুরুষদের সংখ্যা বেশি।

নারীর প্রতিনিধিত্ব কেন গুরুত্বপূর্ণ
২০২১ সালের কোলোরাডো বোলডার বিশ্ববিদ্যালয়ের একটি গবেষণায় দেখা গিয়েছে, যে সংসদে নারীরা প্রভাবশালী সে দেশের শিক্ষা ও স্বাস্থ্যসেবায় বিনিয়োগ বাড়ে, শিশু মৃত্যুর হার কমে।

সিএফআরের উইমেন্স পাওয়ার ইনডেক্সের জেমস বলেন, নারীদের নির্বাচিত হওয়া মানেই যে সব ক্ষেত্রে সমতা আসবে তা নিশ্চিত নয়। কারণ হিসেবে তিনি বলেন, বিভিন্ন ইস্যুতে নারীদের মতামত ভিন্ন হতে পারে।


 

এই বিভাগের আরও খবর

গাজায় ১২ ঘণ্টায় প্লাবিত ৭০ হাজার তাঁবু, বিপর্যস্ত জনজীবন
গাজায় ১২ ঘণ্টায় প্লাবিত ৭০ হাজার তাঁবু, বিপর্যস্ত জনজীবন

গাজায় ১২ ঘণ্টায় প্লাবিত ৭০ হাজার তাঁবু, বিপর্যস্ত জনজীবন

এআইয়ে লাগাম টানতে চায় ডেমোক্র্যাটরা
এআইয়ে লাগাম টানতে চায় ডেমোক্র্যাটরা

এআইয়ে লাগাম টানতে চায় ডেমোক্র্যাটরা

ব্যাংকিং কেলেঙ্কারির জেরে ক্ষমতাচ্যুত হয়ে কারাবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট পেনা
ব্যাংকিং কেলেঙ্কারির জেরে ক্ষমতাচ্যুত হয়ে কারাবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট পেনা

ব্যাংকিং কেলেঙ্কারির জেরে ক্ষমতাচ্যুত হয়ে কারাবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট পেনা

১০৫ বছরের ইতিহাসে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে প্রথম নারী ভিপি
১০৫ বছরের ইতিহাসে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে প্রথম নারী ভিপি

১০৫ বছরের ইতিহাসে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে প্রথম নারী ভিপি

যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে ভয়াবহ ধস, একদিনেই উধাও লাখ লাখ কোটি ডলার
যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে ভয়াবহ ধস, একদিনেই উধাও লাখ লাখ কোটি ডলার

যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে ভয়াবহ ধস, একদিনেই উধাও লাখ লাখ কোটি ডলার

ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের
ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের

ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের

যুক্তরাষ্ট্র নির্ভরতা কমানোর বাজেট ঘোষণা করছে কানাডা
যুক্তরাষ্ট্র নির্ভরতা কমানোর বাজেট ঘোষণা করছে কানাডা

যুক্তরাষ্ট্র নির্ভরতা কমানোর বাজেট ঘোষণা করছে কানাডা

বিক্ষোভের ঢেউয়ে টালমাটাল ফ্রান্স, পরিস্থিতি নিয়ন্ত্রণে মরিয়া ম্যাখোঁ
বিক্ষোভের ঢেউয়ে টালমাটাল ফ্রান্স, পরিস্থিতি নিয়ন্ত্রণে মরিয়া ম্যাখোঁ

বিক্ষোভের ঢেউয়ে টালমাটাল ফ্রান্স, পরিস্থিতি নিয়ন্ত্রণে মরিয়া ম্যাখোঁ

আমাদের পরাজয়ের কারণ হলো যুদ্ধ, বললেন জেডি ভ্যান্স
আমাদের পরাজয়ের কারণ হলো যুদ্ধ, বললেন জেডি ভ্যান্স

আমাদের পরাজয়ের কারণ হলো যুদ্ধ, বললেন জেডি ভ্যান্স

যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর কেইশা ল্যান্স
যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর কেইশা ল্যান্স

যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর কেইশা ল্যান্স

বাংলাদেশে পোশাক শিল্পে অসন্তোষের দিকে নজর রাখছে ভারত: জয়সোয়াল
বাংলাদেশে পোশাক শিল্পে অসন্তোষের দিকে নজর রাখছে ভারত: জয়সোয়াল

বাংলাদেশে পোশাক শিল্পে অসন্তোষের দিকে নজর রাখছে ভারত: জয়সোয়াল

ইউরোপজুড়ে সুপারমার্কেটের ফ্রিজ হ্যাক, ভয়াবহ খাদ্য সঙ্কটের শঙ্কা
ইউরোপজুড়ে সুপারমার্কেটের ফ্রিজ হ্যাক, ভয়াবহ খাদ্য সঙ্কটের শঙ্কা

ইউরোপজুড়ে সুপারমার্কেটের ফ্রিজ হ্যাক, ভয়াবহ খাদ্য সঙ্কটের শঙ্কা