বাংলাখবর

বিশ্বের প্রথম নারী পারমাণবিক আইসব্রেকার ক্যাপ্টেন নিয়োগ দিল রাশিয়া

বাংলা খবর ডেস্ক : বিশ্বের প্রথম নারী হিসেবে পারমাণবিক শক্তিচালিত আইসব্রেকারের (বরফভাঙা জাহাজ) ক্যাপ্টেন হলেন রাশিয়ার মারিনা স্তারাভয়তোভা।

বুধবার রাশিয়ার রাষ্ট্রীয় অপারেটর অ্যাটমফ্লোট এ তথ্য জানিয়েছে। এটি রাষ্ট্রীয় পারমাণবিক কর্পোরেশন রোসাটমের অধীনস্থ।

রাশিয়ার সংবাদমাধ্যম আরটি জানায়, স্তারাভয়তোভা এখন ‘আইসব্রেকার ইয়ামাল’-এর ক্যাপ্টেনের দায়িত্ব পালন করবেন। এর আগে তিনি সেখানে চিফ মেট হিসেবে কাজ করেছিলেন।

ক্যাপ্টেনের ব্যাজ পরার পর স্তারাভয়তোভা বলেন, “ক্যাপ্টেনের দায়িত্ব হলো- জাহাজ ও এর নাবিকদের দেখভাল করা। আমি প্রতিদিন এ কাজের জন্য নিবেদিত এবং আমার সহকর্মীরা আমার ওপর যে আস্থা রেখেছেন, তা অর্জন করতে সর্বোচ্চ মনোযোগ ও নিষ্ঠার সাথে কাজ করব।”

জাহাজ চালনার সার্টিফিকেশন নেওয়ার আগে স্তারাভয়তোভা রাশিয়ার পশ্চিমাঞ্চলের একটি গ্রামীণ স্কুলে রুশ ভাষা ও সাহিত্য পড়াতেন। বাণিজ্যিক জাহাজ ও আইসব্রেকারে তার কাজের অভিজ্ঞতা দুই দশকেরও বেশি।

বর্তমানে একমাত্র রাশিয়াই পারমাণবিক শক্তিচালিত আইসব্রেকার বহর পরিচালনা করছে। গত বছর তারা নতুন আরেকটি জাহাজ চালু করে এই বহরকে আরও শক্তিশালী করেছে।

জলবায়ু পরিবর্তনের ফলে আর্কটিক অঞ্চলের বরফ গলছে। ফলে সেখানে নৌচলাচলের পথ আরও পরিষ্কার হওয়ায় ওই অঞ্চলে জাহাজ চলাচলে বিশ্বের আগ্রহও বাড়ছে।

দুটি পারমাণবিক চুল্লি দিয়ে সজ্জিত ইয়ামাল আইসব্রেকার গবেষকদেরকে ভাসমান বরফের মধ্যে পরিবহনে সহায়তা করেছে। ২০০০ সালে এই আইসব্রেকার উত্তর মেরুতেও যাত্রা করেছিল। জাহাজটি এর হালে আঁকা হাঙরের চোয়ালের মতো আকৃতির নকশার জন্যও সুপরিচিত।

এই বিভাগের আরও খবর

গাজায় ১২ ঘণ্টায় প্লাবিত ৭০ হাজার তাঁবু, বিপর্যস্ত জনজীবন

এআইয়ে লাগাম টানতে চায় ডেমোক্র্যাটরা
এআইয়ে লাগাম টানতে চায় ডেমোক্র্যাটরা

এআইয়ে লাগাম টানতে চায় ডেমোক্র্যাটরা

ব্যাংকিং কেলেঙ্কারির জেরে ক্ষমতাচ্যুত হয়ে কারাবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট পেনা

১০৫ বছরের ইতিহাসে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে প্রথম নারী ভিপি

যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে ভয়াবহ ধস, একদিনেই উধাও লাখ লাখ কোটি ডলার

ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের
ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের

ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের

যুক্তরাষ্ট্র নির্ভরতা কমানোর বাজেট ঘোষণা করছে কানাডা

বিক্ষোভের ঢেউয়ে টালমাটাল ফ্রান্স, পরিস্থিতি নিয়ন্ত্রণে মরিয়া ম্যাখোঁ

আমাদের পরাজয়ের কারণ হলো যুদ্ধ, বললেন জেডি ভ্যান্স

যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর কেইশা ল্যান্স

বাংলাদেশে পোশাক শিল্পে অসন্তোষের দিকে নজর রাখছে ভারত: জয়সোয়াল

ইউরোপজুড়ে সুপারমার্কেটের ফ্রিজ হ্যাক, ভয়াবহ খাদ্য সঙ্কটের শঙ্কা