বাংলাখবর
বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন
বাংলা খবর ডেস্ক : বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় ধরনের পতন দেখা গেছে। ইতিহাসের সর্বোচ্চ দামে পৌঁছানোর একদিন পরই বিনিয়োগকারীদের মুনাফা তুলে নেয়ার প্রবণতায় স্বর্ণের দাম ৩ শতাংশের বেশি কমে গেছে।
বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার (২১ অক্টোবর) সকাল ৯টা ০৫ মিনিটে (ইস্টার্ন টাইম) স্পট মার্কেটে স্বর্ণের দাম প্রতি আউন্সে ৩ দশমিক ৫ শতাংশ কমে ৪ হাজার ২০৩ দশমিক ৮৯ ডলারে দাঁড়িয়েছে, যা ২০২০ সালের নভেম্বরের পর থেকে সবচেয়ে বড় পতন।
একই সময়ে ডিসেম্বর ডেলিভারির জন্য মার্কিন স্বর্ণের ফিউচার ৩ দশমিক ৩ শতাংশ কমে ৩ হাজার ২১৭ দশমিক ৮০ ডলারে লেনদেন হয়েছে।
এরআগে সোমবার স্বণের দাম সর্বকালের সর্বোচ্চ ৪ হাজার ৩৮১ দশমিক ২১ ডলারে পৌঁছায়, এতে চলতি বছর মূলবান এই ধাতুর মূল্য ৬০ শতাংশ বেশি বৃদ্ধি পায়।
বিশেষজ্ঞরা বলছেন, ভূ-রাজনৈতিক ও অর্থনৈতিক অনিশ্চয়তায় মার্কিন ডলার দুর্বল হওয়া, কেন্দ্রীয় ব্যাংকগুলোর অব্যাহত স্বর্ণ ক্রয়, বিনিয়োগকারীদের শক্তিশালী চাহিদা এবং যুক্তরাষ্ট্রের সুদের হার কমানোর প্রত্যাশায় বিনিয়োগকারীরা ঝুঁকিমুক্ত সম্পদের দিকে ঝুঁকছেন।
কিটকো মেটালসের জ্যেষ্ঠ বিশ্লেষক জিম উইকফ এক নোটে বলেছেন, ‘বিনিয়োগকারীরা আগামী সপ্তাহে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সাথে আসন্ন বৈঠকের জন্যও অপেক্ষা করছেন। ফলে তারা এখন নতুন করে বিনিয়োগে আগ্রহী নয়।’
এদিকে শুক্রবার প্রকাশিত হতে যাওয়া যুক্তরাষ্ট্রের ভোক্তা মূল্যসূচকে (সিপিআই) দিকেও তাকিয়ে আছেন বিনিয়েগকারীরা। গত সেপ্টেম্বর মাসে মুদ্রাস্ফীতি ৩.১ শতাংশে পৌঁছাবে বলে ধারণা করা হচ্ছে। এতে ফেডারেল রিজার্ভ আগামী সপ্তাহে সুদের হার ০.২৫ শতাংশ কমাতে পারে বলে বিনিয়োগকারীরা আশা করছেন। সুদের হার কমলে স্বর্ণের মতো সুদবিহীন সম্পদের চাহিদা বাড়ে।
অন্যদিকে, সোনার সঙ্গে রুপার দামেও ব্যাপক পতন হয়েছে। মঙ্গলবার ৫ দশমিক ২ শতাংশ কমে প্রতি আউন্স স্পট সিলভার ৪৯ দশমিক ৬৮ ডলারে বিক্রি হচ্ছে।
ট্রেডার ও বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্র ও চীন থেকে লন্ডনের স্পট মার্কেটে রুপার প্রবাহ বেড়ে যাওয়ায় বিশ্বের সবচেয়ে বড় মূল্যবান ধাতুর বাজারে তারল্য সংকট কিছুটা কমেছে।
এই বিভাগের আরও খবর
গাজায় ১২ ঘণ্টায় প্লাবিত ৭০ হাজার তাঁবু, বিপর্যস্ত জনজীবন
গাজায় ১২ ঘণ্টায় প্লাবিত ৭০ হাজার তাঁবু, বিপর্যস্ত জনজীবন
এআইয়ে লাগাম টানতে চায় ডেমোক্র্যাটরা
এআইয়ে লাগাম টানতে চায় ডেমোক্র্যাটরা
ব্যাংকিং কেলেঙ্কারির জেরে ক্ষমতাচ্যুত হয়ে কারাবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট পেনা
ব্যাংকিং কেলেঙ্কারির জেরে ক্ষমতাচ্যুত হয়ে কারাবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট পেনা
১০৫ বছরের ইতিহাসে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে প্রথম নারী ভিপি
১০৫ বছরের ইতিহাসে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে প্রথম নারী ভিপি
যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে ভয়াবহ ধস, একদিনেই উধাও লাখ লাখ কোটি ডলার
যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে ভয়াবহ ধস, একদিনেই উধাও লাখ লাখ কোটি ডলার
ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের
ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের
যুক্তরাষ্ট্র নির্ভরতা কমানোর বাজেট ঘোষণা করছে কানাডা
যুক্তরাষ্ট্র নির্ভরতা কমানোর বাজেট ঘোষণা করছে কানাডা
বিক্ষোভের ঢেউয়ে টালমাটাল ফ্রান্স, পরিস্থিতি নিয়ন্ত্রণে মরিয়া ম্যাখোঁ
বিক্ষোভের ঢেউয়ে টালমাটাল ফ্রান্স, পরিস্থিতি নিয়ন্ত্রণে মরিয়া ম্যাখোঁ
আমাদের পরাজয়ের কারণ হলো যুদ্ধ, বললেন জেডি ভ্যান্স
আমাদের পরাজয়ের কারণ হলো যুদ্ধ, বললেন জেডি ভ্যান্স
যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর কেইশা ল্যান্স
যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর কেইশা ল্যান্স
বাংলাদেশে পোশাক শিল্পে অসন্তোষের দিকে নজর রাখছে ভারত: জয়সোয়াল
বাংলাদেশে পোশাক শিল্পে অসন্তোষের দিকে নজর রাখছে ভারত: জয়সোয়াল
ইউরোপজুড়ে সুপারমার্কেটের ফ্রিজ হ্যাক, ভয়াবহ খাদ্য সঙ্কটের শঙ্কা
ইউরোপজুড়ে সুপারমার্কেটের ফ্রিজ হ্যাক, ভয়াবহ খাদ্য সঙ্কটের শঙ্কা
