বাংলাখবর
বিলিয়নেয়াররা হারিয়েছেন ২০৮ বিলিয়ন ডলার
বাংলা খবর ডেস্ক : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের প্রতিক্রিয়ামূলক শুল্ক ঘোষণার পর, এক দশকেরও বেশি সময়ের মধ্যে বিশ্বের ৫০০ জন ধনী ব্যক্তি হারিয়েছেন ২০৮ বিলিয়ন ডলারের সম্পদ। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্তদের মধ্যে আছেন ফেসবুক এবং মেটার প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ। তার সম্পদের পরিমাণ ১৭.৯ বিলিয়ন ডলার কমেছে। ফলে সম্পদের ৯ শতাংশ হ্রাস পেয়েছে। এ খবর দিয়েছে অনলাইন এনডিটিভি। ব্লুমবার্গ বিলিয়নেয়ারস ইনডেক্সের ১৩ বছরের ইতিহাসে এটি চতুর্থ বৃহত্তম একদিনের পতন এবং কোভিড-১৯ মহামারীর শীর্ষে পৌঁছানোর পর থেকে এটি সবচেয়ে বড়। শুল্ক ঘোষণার পর, বিলিয়নেয়ারদের তালিকায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন যুক্তরাষ্ট্রের বিলিয়নিয়াররা।
অন্যদের মধ্যে আছেন অ্যামাজনের জেফ বেজোস। তার ৯ শতাংশ শেয়ারের পতন হয়েছে। যা ২০২২ সালের এপ্রিলের পর কোম্পানিটির দেখা সবচেয়ে বড় পতন। এর ফলে তার ব্যক্তিগত সম্পদের ক্ষতি হয়েছে ১৫.৯ বিলিয়ন ডলার। টেসলার শেয়ার ৫.৫ শতাংশ কমে যাওয়ার পর ট্রাম্পের ঘনিষ্ঠ বন্ধু এবং সরকারি উপদেষ্টা ইলন মাস্ক ১১ বিলিয়ন ডলার হারিয়েছেন। অন্য মার্কিন বিলিয়নেয়ারদের মধ্যে যাদের সম্পদ কমেছে তারা হলেন মাইকেল ডেল (৯.৫৩ বিলিয়ন ডলার), ল্যারি এলিসন (৮.১ বিলিয়ন ডলার), জেনসেন হুয়াং (৭.৩৬ বিলিয়ন ডলার), ল্যারি পেজ (৪.৭৯ বিলিয়ন ডলার), সের্গেই ব্রিন (৪.৪৬ বিলিয়ন ডলার) এবং থমাস পিটারফি (৪.০৬ বিলিয়ন ডলার)। আমেরিকার বাইরের একমাত্র ধনকুবের সম্পদের উল্লেখযোগ্য পতন দেখেছেন ফ্রান্সের বার্নার্ড আর্নল্ট।
ওদিকে, ইউরোপীয় ইউনিয়ন আমেরিকায় আমদানি করা সমস্ত পণ্যের উপর নতুন ২০ শতাংশ ফ্ল্যাট শুল্ক আরোপের জন্য প্রস্তুতি নিচ্ছে, যা অন্যান্য জিনিসের সঙ্গে অ্যালকোহল এবং বিলাসবহুল পণ্যের রপ্তানিকে ক্ষতিগ্রস্ত করবে বলে মনে করা হচ্ছে। প্যারিসে আর্নল্টের শেয়ারের পতন হয়েছে। ফলে ইউরোপের সবচেয়ে ধনী ব্যক্তির মোট সম্পদের ৬ বিলিয়ন ডলার ক্ষতি হয়েছে। ট্রাম্প চীন থেকে আসা পণ্যের উপর অতিরিক্ত ৩৪ শতাংশ শুল্ক আরোপ করেন। যা সেখানে নতুন অতিরিক্ত শুল্ক হার ৫৪ শতাংশে নিয়ে আসে। ইউরোপীয় ইউনিয়নের জন্য এই সংখ্যা ছিল ২০ শতাংশ এবং জাপানের জন্য ২৪ শতাংশ।
এই বিভাগের আরও খবর
গাজায় ১২ ঘণ্টায় প্লাবিত ৭০ হাজার তাঁবু, বিপর্যস্ত জনজীবন
গাজায় ১২ ঘণ্টায় প্লাবিত ৭০ হাজার তাঁবু, বিপর্যস্ত জনজীবন
এআইয়ে লাগাম টানতে চায় ডেমোক্র্যাটরা
এআইয়ে লাগাম টানতে চায় ডেমোক্র্যাটরা
ব্যাংকিং কেলেঙ্কারির জেরে ক্ষমতাচ্যুত হয়ে কারাবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট পেনা
ব্যাংকিং কেলেঙ্কারির জেরে ক্ষমতাচ্যুত হয়ে কারাবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট পেনা
১০৫ বছরের ইতিহাসে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে প্রথম নারী ভিপি
১০৫ বছরের ইতিহাসে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে প্রথম নারী ভিপি
যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে ভয়াবহ ধস, একদিনেই উধাও লাখ লাখ কোটি ডলার
যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে ভয়াবহ ধস, একদিনেই উধাও লাখ লাখ কোটি ডলার
ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের
ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের
যুক্তরাষ্ট্র নির্ভরতা কমানোর বাজেট ঘোষণা করছে কানাডা
যুক্তরাষ্ট্র নির্ভরতা কমানোর বাজেট ঘোষণা করছে কানাডা
বিক্ষোভের ঢেউয়ে টালমাটাল ফ্রান্স, পরিস্থিতি নিয়ন্ত্রণে মরিয়া ম্যাখোঁ
বিক্ষোভের ঢেউয়ে টালমাটাল ফ্রান্স, পরিস্থিতি নিয়ন্ত্রণে মরিয়া ম্যাখোঁ
আমাদের পরাজয়ের কারণ হলো যুদ্ধ, বললেন জেডি ভ্যান্স
আমাদের পরাজয়ের কারণ হলো যুদ্ধ, বললেন জেডি ভ্যান্স
যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর কেইশা ল্যান্স
যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর কেইশা ল্যান্স
বাংলাদেশে পোশাক শিল্পে অসন্তোষের দিকে নজর রাখছে ভারত: জয়সোয়াল
বাংলাদেশে পোশাক শিল্পে অসন্তোষের দিকে নজর রাখছে ভারত: জয়সোয়াল
ইউরোপজুড়ে সুপারমার্কেটের ফ্রিজ হ্যাক, ভয়াবহ খাদ্য সঙ্কটের শঙ্কা
ইউরোপজুড়ে সুপারমার্কেটের ফ্রিজ হ্যাক, ভয়াবহ খাদ্য সঙ্কটের শঙ্কা
