বাংলাখবর
বিদেশি অপরাধী চক্র ধ্বংসে প্রস্তুত যুক্তরাষ্ট্র, রুবিওর হুঁশিয়ারি
বাংলা খবর ডেস্ক : ভেনিজুয়েলার মাদকপাচারকারীদের ওপর ফের হামলা চালানো হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও।
তিনি জানিয়েছেন, প্রয়োজনে যুক্তরাষ্ট্র বিদেশি অপরাধী গোষ্ঠীগুলোকে ‘উড়িয়ে দেবে’, আর এর জন্য অন্যান্য দেশগুলোর সঙ্গে সহযোগিতার সম্ভাবনাও রয়েছে।
‘এখন তারা আমাদের এই লোকগুলোকে খুঁজে বের করতে সাহায্য করবে, আর যদি প্রয়োজন হয়, আমরা তাদের উড়িয়ে দেব,’-ইকুয়েডর সফরে এমন মন্তব্য করেন রুবিও।
তিনি আরও ঘোষণা দেন, ইকুয়েডরের সবচেয়ে বড় দুটি অপরাধী গ্যাং-লস লোবোস এবং লস চোনেরোসকে যুক্তরাষ্ট্র বিদেশি সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করবে।
এর আগের দিন ভেনিজুয়েলায় একটি নৌযানে মার্কিন হামলায় অন্তত ১১ জন নিহত হন। প্রেসিডেন্ট ট্রাম্প ও পররাষ্ট্রমন্ত্রী রুবিও দাবি করেছেন, নৌযানে মাদক পাচারকারীরা ছিলেন। যদিও এর সত্যতা যাচাই করা যায়নি।
রুবিও এই বিমান হামলাকে মার্কিন যুক্তরাষ্ট্রের চলমান ‘মাদকের বিরুদ্ধে যুদ্ধ’-এর একটি পরিবর্তনশীল কৌশলের অংশ হিসেবে উপস্থাপন করেছেন।
এই বিভাগের আরও খবর
গাজায় ১২ ঘণ্টায় প্লাবিত ৭০ হাজার তাঁবু, বিপর্যস্ত জনজীবন
গাজায় ১২ ঘণ্টায় প্লাবিত ৭০ হাজার তাঁবু, বিপর্যস্ত জনজীবন
এআইয়ে লাগাম টানতে চায় ডেমোক্র্যাটরা
এআইয়ে লাগাম টানতে চায় ডেমোক্র্যাটরা
ব্যাংকিং কেলেঙ্কারির জেরে ক্ষমতাচ্যুত হয়ে কারাবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট পেনা
ব্যাংকিং কেলেঙ্কারির জেরে ক্ষমতাচ্যুত হয়ে কারাবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট পেনা
১০৫ বছরের ইতিহাসে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে প্রথম নারী ভিপি
১০৫ বছরের ইতিহাসে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে প্রথম নারী ভিপি
যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে ভয়াবহ ধস, একদিনেই উধাও লাখ লাখ কোটি ডলার
যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে ভয়াবহ ধস, একদিনেই উধাও লাখ লাখ কোটি ডলার
ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের
ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের
যুক্তরাষ্ট্র নির্ভরতা কমানোর বাজেট ঘোষণা করছে কানাডা
যুক্তরাষ্ট্র নির্ভরতা কমানোর বাজেট ঘোষণা করছে কানাডা
বিক্ষোভের ঢেউয়ে টালমাটাল ফ্রান্স, পরিস্থিতি নিয়ন্ত্রণে মরিয়া ম্যাখোঁ
বিক্ষোভের ঢেউয়ে টালমাটাল ফ্রান্স, পরিস্থিতি নিয়ন্ত্রণে মরিয়া ম্যাখোঁ
আমাদের পরাজয়ের কারণ হলো যুদ্ধ, বললেন জেডি ভ্যান্স
আমাদের পরাজয়ের কারণ হলো যুদ্ধ, বললেন জেডি ভ্যান্স
যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর কেইশা ল্যান্স
যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর কেইশা ল্যান্স
বাংলাদেশে পোশাক শিল্পে অসন্তোষের দিকে নজর রাখছে ভারত: জয়সোয়াল
বাংলাদেশে পোশাক শিল্পে অসন্তোষের দিকে নজর রাখছে ভারত: জয়সোয়াল
ইউরোপজুড়ে সুপারমার্কেটের ফ্রিজ হ্যাক, ভয়াবহ খাদ্য সঙ্কটের শঙ্কা
ইউরোপজুড়ে সুপারমার্কেটের ফ্রিজ হ্যাক, ভয়াবহ খাদ্য সঙ্কটের শঙ্কা
