বাংলাখবর
বিক্ষোভে উত্তাল ইসরায়েল
বাংলা খবর ডেস্ক : ইসরায়েলের বিভিন্ন শহরে হাজারো মানুষ ফিলিস্তিনি গোষ্ঠীগুলোর হাতে আটক ইসরায়েলি বন্দিদের মুক্তির দাবিতে বিক্ষোভ করেছে। স্থানীয় সময় শনিবার (৩০ আগস্ট) রাতে অনুষ্ঠিত এ বিক্ষোভে অংশ নেন বন্দিদের পরিবারের সদস্যসহ সাধারণ মানুষ।
তেল আবিবের কেন্দ্রস্থলে অবস্থিত হোস্টেজেস স্কয়ারে সবচেয়ে বড় সমাবেশ হয়। দৈনিক ইয়েদিওথ আহরোনথ জানিয়েছে, শুধু তেল আবিব নয়, হাইফাসহ আরও কয়েকটি শহরে একই ধরনের বিক্ষোভ হয়েছে।
বিক্ষোভকারীরা ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও তার সরকারের বিরুদ্ধে শ্লোগান দেন। তাদের অভিযোগ, নেতানিয়াহু সরকার ইচ্ছাকৃতভাবে বন্দি বিনিময় চুক্তি বাধাগ্রস্ত করছে, যার ফলে প্রিয়জনদের জীবন ঝুঁকির মধ্যে রয়েছে।
তেল আবিবে সেনা সদরদপ্তরের বাইরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ইসরায়েলি বন্দি মাতান জাঙ্গাউকারের মা, আইনাভ নেতানিয়াহুর বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন। তিনি বলেন, “যদি মাতানকে লাশের ব্যাগে ফিরতে হয়, তবে এর দায় শুধু আমার আর মাতানের নয়, আপনাকেও (নেতানিয়াহু) এর দায় নিতে হবে।”
অন্যদিকে ইসরায়েলের অব্যাহত সামরিক অভিযানে ফিলিস্তিনি ভূখণ্ড গাজা ভয়াবহ মানবিক বিপর্যয়ের মধ্যে রয়েছে। গত বছরের (২০২৩) অক্টোবর থেকে শুরু হওয়া হামলায় এখন পর্যন্ত প্রায় ৬৩ হাজার ৪০০ ফিলিস্তিনি নিহত হয়েছে। ইসরায়েলি বাহিনীর তীব্র হামলায় পুরো উপত্যকা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে, আর খাদ্য ও ওষুধ সংকটে তীব্র দুর্ভিক্ষ দেখা দিয়েছে।
গত বছরের নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ আদালত ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের দায়ে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। এছাড়া, গাজায় যুদ্ধ পরিচালনার দায়ে ইসরায়েল বর্তমানে আন্তর্জাতিক বিচার আদালতে গণহত্যার মামলার মুখোমুখি রয়েছে। সূত্র : আনাদোলু
এই বিভাগের আরও খবর
গাজায় ১২ ঘণ্টায় প্লাবিত ৭০ হাজার তাঁবু, বিপর্যস্ত জনজীবন
গাজায় ১২ ঘণ্টায় প্লাবিত ৭০ হাজার তাঁবু, বিপর্যস্ত জনজীবন
এআইয়ে লাগাম টানতে চায় ডেমোক্র্যাটরা
এআইয়ে লাগাম টানতে চায় ডেমোক্র্যাটরা
ব্যাংকিং কেলেঙ্কারির জেরে ক্ষমতাচ্যুত হয়ে কারাবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট পেনা
ব্যাংকিং কেলেঙ্কারির জেরে ক্ষমতাচ্যুত হয়ে কারাবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট পেনা
১০৫ বছরের ইতিহাসে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে প্রথম নারী ভিপি
১০৫ বছরের ইতিহাসে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে প্রথম নারী ভিপি
যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে ভয়াবহ ধস, একদিনেই উধাও লাখ লাখ কোটি ডলার
যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে ভয়াবহ ধস, একদিনেই উধাও লাখ লাখ কোটি ডলার
ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের
ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের
যুক্তরাষ্ট্র নির্ভরতা কমানোর বাজেট ঘোষণা করছে কানাডা
যুক্তরাষ্ট্র নির্ভরতা কমানোর বাজেট ঘোষণা করছে কানাডা
বিক্ষোভের ঢেউয়ে টালমাটাল ফ্রান্স, পরিস্থিতি নিয়ন্ত্রণে মরিয়া ম্যাখোঁ
বিক্ষোভের ঢেউয়ে টালমাটাল ফ্রান্স, পরিস্থিতি নিয়ন্ত্রণে মরিয়া ম্যাখোঁ
আমাদের পরাজয়ের কারণ হলো যুদ্ধ, বললেন জেডি ভ্যান্স
আমাদের পরাজয়ের কারণ হলো যুদ্ধ, বললেন জেডি ভ্যান্স
যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর কেইশা ল্যান্স
যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর কেইশা ল্যান্স
বাংলাদেশে পোশাক শিল্পে অসন্তোষের দিকে নজর রাখছে ভারত: জয়সোয়াল
বাংলাদেশে পোশাক শিল্পে অসন্তোষের দিকে নজর রাখছে ভারত: জয়সোয়াল
ইউরোপজুড়ে সুপারমার্কেটের ফ্রিজ হ্যাক, ভয়াবহ খাদ্য সঙ্কটের শঙ্কা
ইউরোপজুড়ে সুপারমার্কেটের ফ্রিজ হ্যাক, ভয়াবহ খাদ্য সঙ্কটের শঙ্কা
