বাংলাখবর
বাজেট ঘোষণার পর ভারতের শেয়ারবাজারে ধস, গায়েব ১০ লাখ কোটি রুপি
বাংলা খবর ডেস্ক : নতুন বাজেট ঘোষণার পর ভারতের শেয়ারবাজারে ধস নেমেছে। রোববার (১ ফেব্রুয়ারি) বাজেট বক্তৃতায় ফিউচার্স ও অপশনে সিকিউরিটিজ ট্রানজ্যাকশন ট্যাক্স (এসটিটি) বৃদ্ধির ঘোষণা দেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। এরপরই বাজেট উপলক্ষে আয়োজিত বিশেষ সাপ্তাহিক ট্রেডিং সেশনে তীব্র বিক্রির চাপ দেখা যায়।
দিনের শেষে বিএসই সেনসেক্স ১ হাজার ৫৪৬ দশমিক ৮৪ পয়েন্ট বা ১ দশমিক ৮৮ শতাংশ কমে ৮০ হাজার ৭২২ দশমিক ৯৪ পয়েন্টে বন্ধ হয়। অন্যদিকে নিফটি ৫০ সূচক ৪৯৫ দশমিক ২০ পয়েন্ট বা ১ দশমিক ৯৬ শতাংশ হ্রাস পেয়ে দিনের লেনদেন শেষ করে ২৪ হাজার ৮২৫ দশমিক ৪৫ পয়েন্টে।
বিএসই-তে তালিকাভুক্ত সব কোম্পানির সম্মিলিত বাজার মূলধন ৯ লাখ ৭২ হাজার কোটি রুপি কমে ৪৫০ দশমিক ১৫ লাখ কোটি রুপিতে দাঁড়িয়েছে। থার্টি-স্টক ইনডেক্সে এসবিআই, আদানি পোর্টস, বিএইএল, আইটিসি এবং টাটা স্টিলের শেয়ারগুলো সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়েছে। এসব শেয়ারের দর ৪ থেকে ৬ শতাংশ পর্যন্ত কমে যায়।
তবে সামগ্রিক বাজার প্রবণতার বিপরীতে তথ্যপ্রযুক্তি (আইটি) খাত তুলনামূলকভাবে ভালো পারফরম্যান্স দেখায়। ইউনিয়ন বাজেট ২০২৬-এ শেয়ার বাইব্যাকের কর ব্যবস্থায় পরিবর্তনের প্রস্তাবের পর আইটি খাতের সূচক ০ দশমিক ৬ শতাংশ বেড়ে বন্ধ হয়।
এদিকে বাজেট ঘোষণা পর বিরোধীরা এর সমালোচনা করলেও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, ‘আজকের বাজেট ঐতিহাসিক। ভারত সংস্কারের পথে এগিয়ে যাচ্ছে। ওই বাজেট সেই কাজকে নতুন গতি দিল। এই বাজেটে যুগান্তকারী সংশোধন ঘটানো হয়েছে। ভারতের যুবসমাজ ওড়ার জন্য মুক্ত আকাশ পেল। দেশের অর্থব্যবস্থার আরও উন্নতি ঘটবে। মানুষ কেন্দ্রীয় অর্থব্যবস্থা গড়ার স্বপ্ন পূরণ করে এই বাজেট। রাজস্ব ঘাটতি কমানো, মুদ্রাস্ফীতি কমানোর ওপর জোর দেওয়া হয়েছে।’
সূত্র: ইকোনমিক টাইমস
এই বিভাগের আরও খবর
গাজায় ১২ ঘণ্টায় প্লাবিত ৭০ হাজার তাঁবু, বিপর্যস্ত জনজীবন
গাজায় ১২ ঘণ্টায় প্লাবিত ৭০ হাজার তাঁবু, বিপর্যস্ত জনজীবন
এআইয়ে লাগাম টানতে চায় ডেমোক্র্যাটরা
এআইয়ে লাগাম টানতে চায় ডেমোক্র্যাটরা
ব্যাংকিং কেলেঙ্কারির জেরে ক্ষমতাচ্যুত হয়ে কারাবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট পেনা
ব্যাংকিং কেলেঙ্কারির জেরে ক্ষমতাচ্যুত হয়ে কারাবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট পেনা
১০৫ বছরের ইতিহাসে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে প্রথম নারী ভিপি
১০৫ বছরের ইতিহাসে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে প্রথম নারী ভিপি
যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে ভয়াবহ ধস, একদিনেই উধাও লাখ লাখ কোটি ডলার
যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে ভয়াবহ ধস, একদিনেই উধাও লাখ লাখ কোটি ডলার
ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের
ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের
যুক্তরাষ্ট্র নির্ভরতা কমানোর বাজেট ঘোষণা করছে কানাডা
যুক্তরাষ্ট্র নির্ভরতা কমানোর বাজেট ঘোষণা করছে কানাডা
বিক্ষোভের ঢেউয়ে টালমাটাল ফ্রান্স, পরিস্থিতি নিয়ন্ত্রণে মরিয়া ম্যাখোঁ
বিক্ষোভের ঢেউয়ে টালমাটাল ফ্রান্স, পরিস্থিতি নিয়ন্ত্রণে মরিয়া ম্যাখোঁ
আমাদের পরাজয়ের কারণ হলো যুদ্ধ, বললেন জেডি ভ্যান্স
আমাদের পরাজয়ের কারণ হলো যুদ্ধ, বললেন জেডি ভ্যান্স
যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর কেইশা ল্যান্স
যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর কেইশা ল্যান্স
বাংলাদেশে পোশাক শিল্পে অসন্তোষের দিকে নজর রাখছে ভারত: জয়সোয়াল
বাংলাদেশে পোশাক শিল্পে অসন্তোষের দিকে নজর রাখছে ভারত: জয়সোয়াল
ইউরোপজুড়ে সুপারমার্কেটের ফ্রিজ হ্যাক, ভয়াবহ খাদ্য সঙ্কটের শঙ্কা
ইউরোপজুড়ে সুপারমার্কেটের ফ্রিজ হ্যাক, ভয়াবহ খাদ্য সঙ্কটের শঙ্কা
