বাংলাখবর
বাংলাদেশ-ভারতসহ বিভিন্ন দেশের বরাদ্দ বাতিল করলো যুক্তরাষ্ট্র
বাংলা খবর ডেস্ক : এবার যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট ইফিসিয়েন্সি বাংলাদেশ ও ভারতসহ বেশকিছু দেশের বিভিন্ন প্রকল্পের জন্যে বরাদ্দ তহবিল বাতিল করেছে। এছাড়া মোজাম্বিক, কম্বোডিয়া, সার্বিয়া, মলদোভার মতো দেশের আর্থিক সহায়তা বিলও বাতিল করেছে যুক্তরাষ্ট্র। দেশটির এই বিভাগের নেতৃত্ব আছেন মার্কিন ধনকুবের টেসলার প্রধান নির্বাহী ইলন মাস্ক।
এ প্রসঙ্গে ইলন মাস্ক জোর দিয়ে বলেছেন, বাজেট কাটছাঁট ছাড়া চলতে থাকলে ‘আমেরিকা দেউলিয়া হয়ে যাবে’ এবং এই উদ্যোগটি প্রশাসনের পরিকল্পনা করা বাজেট ওভারহলের সাথে সামঞ্জস্যপূর্ণ বলে মনে হচ্ছে।
বাংলাদেশে রাজনৈতিক স্থিতিশীলতার জন্য বরাদ্দকৃত ২৯ মিলিয়ন মার্কিন ডলার এবং ভারতে রাজনৈতিক লক্ষ্যে বরাদ্দ ২১ মিলিয়ন ডলারের তহবিল বাতিল করে যুক্তরাষ্ট্র। বাংলাদেশ ও ভারতের বাইরে মোজাম্বিকের ১০ মিলিয়ন ডলার, কম্বোডিয়ায় ২.৩ মিলিয়ন ডলার, সার্বিয়ায় ১৪ মিলিয়ন ডলার, মলদোভায় ২২ মিলিয়ন ডলার, নেপালে দুটি কর্মসূচিতে ৩৯ মিলিয়ন ডলার এবং মালিতে ১৪ মিলিয়ন ডলার বরাদ্দ বাতিল করা হয়েছে।
উল্লেখ্য, দ্বিতীয় দফায় মার্কিন প্রেসিডেন্টের দায়িত্ব নেয়ার পর থেকেই ডোনাল্ড ট্রাম্প ব্যতিক্রমী সব সিদ্ধান্ত নিয়ে আলোচিত। সমালোচিতও। কখনো গ্রিনল্যান্ড কিনে নেবেন, কখনো পানামা খালের নিয়ন্ত্রণ নেবেন। আবারও যুক্তরাষ্ট্রের অধীনে নিতে চেয়েছেন ফিলিস্তিনের গাজাকে।
এই বিভাগের আরও খবর
গাজায় ১২ ঘণ্টায় প্লাবিত ৭০ হাজার তাঁবু, বিপর্যস্ত জনজীবন
গাজায় ১২ ঘণ্টায় প্লাবিত ৭০ হাজার তাঁবু, বিপর্যস্ত জনজীবন
এআইয়ে লাগাম টানতে চায় ডেমোক্র্যাটরা
এআইয়ে লাগাম টানতে চায় ডেমোক্র্যাটরা
ব্যাংকিং কেলেঙ্কারির জেরে ক্ষমতাচ্যুত হয়ে কারাবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট পেনা
ব্যাংকিং কেলেঙ্কারির জেরে ক্ষমতাচ্যুত হয়ে কারাবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট পেনা
১০৫ বছরের ইতিহাসে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে প্রথম নারী ভিপি
১০৫ বছরের ইতিহাসে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে প্রথম নারী ভিপি
যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে ভয়াবহ ধস, একদিনেই উধাও লাখ লাখ কোটি ডলার
যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে ভয়াবহ ধস, একদিনেই উধাও লাখ লাখ কোটি ডলার
ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের
ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের
যুক্তরাষ্ট্র নির্ভরতা কমানোর বাজেট ঘোষণা করছে কানাডা
যুক্তরাষ্ট্র নির্ভরতা কমানোর বাজেট ঘোষণা করছে কানাডা
বিক্ষোভের ঢেউয়ে টালমাটাল ফ্রান্স, পরিস্থিতি নিয়ন্ত্রণে মরিয়া ম্যাখোঁ
বিক্ষোভের ঢেউয়ে টালমাটাল ফ্রান্স, পরিস্থিতি নিয়ন্ত্রণে মরিয়া ম্যাখোঁ
আমাদের পরাজয়ের কারণ হলো যুদ্ধ, বললেন জেডি ভ্যান্স
আমাদের পরাজয়ের কারণ হলো যুদ্ধ, বললেন জেডি ভ্যান্স
যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর কেইশা ল্যান্স
যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর কেইশা ল্যান্স
বাংলাদেশে পোশাক শিল্পে অসন্তোষের দিকে নজর রাখছে ভারত: জয়সোয়াল
বাংলাদেশে পোশাক শিল্পে অসন্তোষের দিকে নজর রাখছে ভারত: জয়সোয়াল
ইউরোপজুড়ে সুপারমার্কেটের ফ্রিজ হ্যাক, ভয়াবহ খাদ্য সঙ্কটের শঙ্কা
ইউরোপজুড়ে সুপারমার্কেটের ফ্রিজ হ্যাক, ভয়াবহ খাদ্য সঙ্কটের শঙ্কা
