বাংলাখবর
বাংলাদেশ নিয়ে বিদ্বেষমূলক ভাষণ, ভারতে বিজেপি নেতার বিরুদ্ধে মামলা
বাংলা খবর ডেস্ক : বাংলাদেশে হিন্দুদের কথিত আটক নিয়ে প্রতিবাদ জানাতে সম্প্রতি ভারতে আয়োজিত এক সমাবেশে বিদ্বেষমূলক ভাষণ দিয়েছেন কর্ণাটকের সাবেক উপ-মুখ্যমন্ত্রী ও বিজেপি থেকে সম্প্রতি বহিষ্কৃত নেতা কে এস ঈশ্বরাপ্পা। এ অভিযোগে তার বিরুদ্ধে মামলা দায়ের করেছে স্থানীয় পুলিশ। এর আগেও মুসলিমদের নিয়ে বিদ্বেষমূলক বক্তব্যের জন্য তার বিরুদ্ধে মামলা হয়েছে।
জানা গেছে, বাংলাদেশে হিন্দুদের কথিত আটকের প্রতিবাদে সম্প্রতি ভারতের হিন্দু হিতরক্ষান সমিতি, বিশ্ব হিন্দু পরিষদ এবং বজরং দল আয়োজিত এক সমাবেশে ঈশ্বরাপ্পা ঘৃণামূলক ভাষণ দেন।
পাশাপাশি তিনি সমালোচনা করেন ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের। সেই বক্তৃতার একটি ভিডিও ফুটেজও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। এরপরই তার নামে ধর্মীয় বিদ্বেষ ছড়ানোর অভিযোগ ওঠে।
ভারতীয় সংবাদমাধ্যমের খবর বলছে, কর্ণাটকের শিবমোগা শহরের পুলিশ ঈশ্বরাপ্পার বিরুদ্ধে মামলা দায়ের করেছে। চলতি বছরের শুরুতে শিবমোগা লোকসভা আসন থেকে বিজেপির বিদ্রোহী প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন এবং ৩০,০০০ ভোটও পেয়েছিলেন।
গত ১৬ নভেম্বর এই নেতার বিরুদ্ধে 'মুসলিমদের হুমকি দেওয়া' এবং 'উস্কানিমূলক মন্তব্য' করার অভিযোগে মামলা দায়ের করা হয়।
চলতি বছরের গোড়ায় বিজেপি ঈশ্বরাপ্পাকে ৬ বছরের জন্য দল বহিষ্কার করে। বহিষ্কারের কারণ মূলত, লোকসভা আসনে বিদ্রোহী প্রার্থী হয়ে লড়া।
এই বিভাগের আরও খবর
গাজায় ১২ ঘণ্টায় প্লাবিত ৭০ হাজার তাঁবু, বিপর্যস্ত জনজীবন
গাজায় ১২ ঘণ্টায় প্লাবিত ৭০ হাজার তাঁবু, বিপর্যস্ত জনজীবন
এআইয়ে লাগাম টানতে চায় ডেমোক্র্যাটরা
এআইয়ে লাগাম টানতে চায় ডেমোক্র্যাটরা
ব্যাংকিং কেলেঙ্কারির জেরে ক্ষমতাচ্যুত হয়ে কারাবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট পেনা
ব্যাংকিং কেলেঙ্কারির জেরে ক্ষমতাচ্যুত হয়ে কারাবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট পেনা
১০৫ বছরের ইতিহাসে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে প্রথম নারী ভিপি
১০৫ বছরের ইতিহাসে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে প্রথম নারী ভিপি
যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে ভয়াবহ ধস, একদিনেই উধাও লাখ লাখ কোটি ডলার
যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে ভয়াবহ ধস, একদিনেই উধাও লাখ লাখ কোটি ডলার
ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের
ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের
যুক্তরাষ্ট্র নির্ভরতা কমানোর বাজেট ঘোষণা করছে কানাডা
যুক্তরাষ্ট্র নির্ভরতা কমানোর বাজেট ঘোষণা করছে কানাডা
বিক্ষোভের ঢেউয়ে টালমাটাল ফ্রান্স, পরিস্থিতি নিয়ন্ত্রণে মরিয়া ম্যাখোঁ
বিক্ষোভের ঢেউয়ে টালমাটাল ফ্রান্স, পরিস্থিতি নিয়ন্ত্রণে মরিয়া ম্যাখোঁ
আমাদের পরাজয়ের কারণ হলো যুদ্ধ, বললেন জেডি ভ্যান্স
আমাদের পরাজয়ের কারণ হলো যুদ্ধ, বললেন জেডি ভ্যান্স
যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর কেইশা ল্যান্স
যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর কেইশা ল্যান্স
বাংলাদেশে পোশাক শিল্পে অসন্তোষের দিকে নজর রাখছে ভারত: জয়সোয়াল
বাংলাদেশে পোশাক শিল্পে অসন্তোষের দিকে নজর রাখছে ভারত: জয়সোয়াল
ইউরোপজুড়ে সুপারমার্কেটের ফ্রিজ হ্যাক, ভয়াবহ খাদ্য সঙ্কটের শঙ্কা
ইউরোপজুড়ে সুপারমার্কেটের ফ্রিজ হ্যাক, ভয়াবহ খাদ্য সঙ্কটের শঙ্কা
