বাংলাখবর
বাংলাদেশ ইস্যুতে যা বললেন মমতা
বাংলা খবর ডেস্ক : ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী বলেছেন, অন্য দেশের ব্যাপারে কথা বলার এখতিয়ার নেই। একই সঙ্গে বাংলাদেশ ইস্যুতে কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তের সঙ্গে আমি একমত পোষণ করছি।
বৃহস্পতিবার (২৮ নভেম্বর) নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে দাঁড়িয়ে বাংলাদেশে ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তারি এবং বর্তমান পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।
মমতা ব্যানার্জী বলেন, কোনো দেশে যেকোনো ধর্মের মানুষের ওপর হামলা হলে আমরা নিন্দা করি, আমরা সেটিকে সমর্থন করি না। এক্ষেত্রে আমাদের ভূমিকা খুব সামান্য। কারণ, আমরা একটি আলাদা দেশ, বাংলাদেশও একটি আলাদা দেশ। ভারত সরকার বাংলাদেশ সরকারের সঙ্গে কথা বলতে পারে, পদক্ষেপ নিতে পারে।
তিনি বলেন, পররাষ্ট্রনীতির ব্যাপারে তৃণমূল কংগ্রেসের অবস্থান হচ্ছে, যে যখন সরকারে থাকুক না কেন, আমরা সরকারের সিদ্ধান্তকে সমর্থন করি।
তিনি আরও বলেন, কোনো ধর্মের ওপর, কোনো বর্ণের ওপর অত্যাচারকে আমরা সমর্থন করি না। এ ধরনের ঘটনা আজ নয়, অনেক দিন ধরেই ঘটছে। তাই এই ঘটনার জন্য আমরাও দুঃখিত। কিন্তু দুঃখিত হলেও আমরা অন্য দেশের নাগরিক। এটি কেন্দ্রীয় সরকার এবং বাংলাদেশের সরকারের ব্যাপার। দুটি দেশ কথা বলতে পারে। আমরা কোনোভাবে কোনো বিষয়ে জড়াইও না, জানিও না।
মমতা বলেন, তিস্তার ব্যাপারে চুক্তি হয়ে গিয়েছিল, সেটি আমাদের জানানো হয়নি। কাজেই আমাদের দিক থেকে আমরা বাংলাদেশকে ভালোবাসি। নিশ্চয়ই বাংলাদেশ আমাদের ভারতকেও ভালোবাসে, বাংলাকেও ভালোবাসে। আমাদের ভাষা, সংস্কৃতি, সবই এক। রাজনৈতিক মতাদর্শ আলাদা হতে পারে, কিন্তু আমরা নিশ্চয়ই চাই না ধর্মে-ধর্মে বিভেদ হোক এবং তার রেশ কারও ওপর পড়ুক।
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বলেন, কেন্দ্রীয় সরকার বিশেষ একটি ধর্মের বিরুদ্ধে প্রচণ্ড কঠোর মনোভাব নেয়। আমরা মনে করি, সেটা ঠিক নয়। মন্দির থাকবে, মসজিদ থাকবে, গুরুদুয়ারা, গির্জাও থাকবে। ধর্ম যার যার, উৎসব সবার। আমরা শান্তির পক্ষে, উন্নয়নের পক্ষে। ধর্ম যেন প্রত্যেকেই পালন করতে পারে, তার স্বাধীনতা অনুযায়ী। আমরা এটার পক্ষে।
এই বিভাগের আরও খবর
গাজায় ১২ ঘণ্টায় প্লাবিত ৭০ হাজার তাঁবু, বিপর্যস্ত জনজীবন
গাজায় ১২ ঘণ্টায় প্লাবিত ৭০ হাজার তাঁবু, বিপর্যস্ত জনজীবন
এআইয়ে লাগাম টানতে চায় ডেমোক্র্যাটরা
এআইয়ে লাগাম টানতে চায় ডেমোক্র্যাটরা
ব্যাংকিং কেলেঙ্কারির জেরে ক্ষমতাচ্যুত হয়ে কারাবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট পেনা
ব্যাংকিং কেলেঙ্কারির জেরে ক্ষমতাচ্যুত হয়ে কারাবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট পেনা
১০৫ বছরের ইতিহাসে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে প্রথম নারী ভিপি
১০৫ বছরের ইতিহাসে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে প্রথম নারী ভিপি
যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে ভয়াবহ ধস, একদিনেই উধাও লাখ লাখ কোটি ডলার
যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে ভয়াবহ ধস, একদিনেই উধাও লাখ লাখ কোটি ডলার
ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের
ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের
যুক্তরাষ্ট্র নির্ভরতা কমানোর বাজেট ঘোষণা করছে কানাডা
যুক্তরাষ্ট্র নির্ভরতা কমানোর বাজেট ঘোষণা করছে কানাডা
বিক্ষোভের ঢেউয়ে টালমাটাল ফ্রান্স, পরিস্থিতি নিয়ন্ত্রণে মরিয়া ম্যাখোঁ
বিক্ষোভের ঢেউয়ে টালমাটাল ফ্রান্স, পরিস্থিতি নিয়ন্ত্রণে মরিয়া ম্যাখোঁ
আমাদের পরাজয়ের কারণ হলো যুদ্ধ, বললেন জেডি ভ্যান্স
আমাদের পরাজয়ের কারণ হলো যুদ্ধ, বললেন জেডি ভ্যান্স
যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর কেইশা ল্যান্স
যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর কেইশা ল্যান্স
বাংলাদেশে পোশাক শিল্পে অসন্তোষের দিকে নজর রাখছে ভারত: জয়সোয়াল
বাংলাদেশে পোশাক শিল্পে অসন্তোষের দিকে নজর রাখছে ভারত: জয়সোয়াল
ইউরোপজুড়ে সুপারমার্কেটের ফ্রিজ হ্যাক, ভয়াবহ খাদ্য সঙ্কটের শঙ্কা
ইউরোপজুড়ে সুপারমার্কেটের ফ্রিজ হ্যাক, ভয়াবহ খাদ্য সঙ্কটের শঙ্কা
