বাংলাখবর
বাংলাদেশে রফতানি কমেছে ভারতের, মূলধন ঘাটতির শঙ্কা দেশটির
বাংলা খবর ঢাকা : বাংলাদেশে ভারতের রফতানি কমেছে ব্যাপক হারে। শুধু আগস্ট মাসে রফতানির পরিমাণ কমেছে ২৮ শতাংশ। ভারতের বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়ের পরিসংখ্যানের বরাতে এসব তথ্য জানিয়েছে ইন্ডিয়ান এক্সপ্রেস।
ভারতীয় সংবাদমাধ্যমটি বলছে, গত মাসে বাংলাদেশে ৬৮ কোটি ১০ লাখ ডলারের পণ্য রফতানি করেছে ভারত। তবে গত বছরের আগস্টে এর পরিমাণ ছিল ৯৪ কোটি ৩০ লাখ ডলার। মূলত বাংলাদেশে ছাত্র আন্দোলন ও সংঘাতের কারণে বৈদেশিক মুদ্রার সংকট আরও গভীর এমনটা হয়েছে।
তবে ঋণমান নির্ণয়কারী প্রতিষ্ঠান ক্রিসিল বলছে, বাংলাদেশের সাম্প্রতিক ঘটনাবলি ভারতের বাণিজ্যের ওপর তেমন প্রভাব ফেলেনি। কিন্তু এই দেশে অস্থিরতা যদি দীর্ঘস্থায়ী হয়, তাহলে তা ভারতের কিছু রফতানিমুখী শিল্পের জন্য আয় ও চলতি মূলধন ঘাটতির কারণ হতে পারে বলেও সতর্ক করেছে সংস্থাটি।
বাংলাদেশে সবচেয়ে বেশি তুলা রফতানি করে ভারত। তবে গত মাসে ভারতের তুলা রফতানি প্রায় ১০ শতাংশ কমেছে। আগস্টে তুলা রফতানির পরিমাণ ছিল ১০০ কোটি ডলার। যদিও গত বছরের আগস্টে ১১১ কোটি ডলার রফতানি করেছে দেশটি।
এ ছাড়া বাংলাদেশে পোশাক রফতানির ক্রয়াদেশ হ্রাসের প্রভাব ভারতের বস্ত্রশিল্পে পড়েছে। পোশাক শিল্পের কাঁচামাল বাংলাদেশে রফতানি করে ভারত।
ক্রিসিল জানায়, ভারতের করপোরেট জগতের ঋণমানের ওপর অতি নিকটে বড় ধরনের প্রভাব পড়বে না। তবে এই বিষয় ও বাংলাদেশি টাকার মান কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকে নজর রাখা দরকার হবে বলেও মনে করে প্রতিষ্ঠানটি।
এই বিভাগের আরও খবর
গাজায় ১২ ঘণ্টায় প্লাবিত ৭০ হাজার তাঁবু, বিপর্যস্ত জনজীবন
গাজায় ১২ ঘণ্টায় প্লাবিত ৭০ হাজার তাঁবু, বিপর্যস্ত জনজীবন
এআইয়ে লাগাম টানতে চায় ডেমোক্র্যাটরা
এআইয়ে লাগাম টানতে চায় ডেমোক্র্যাটরা
ব্যাংকিং কেলেঙ্কারির জেরে ক্ষমতাচ্যুত হয়ে কারাবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট পেনা
ব্যাংকিং কেলেঙ্কারির জেরে ক্ষমতাচ্যুত হয়ে কারাবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট পেনা
১০৫ বছরের ইতিহাসে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে প্রথম নারী ভিপি
১০৫ বছরের ইতিহাসে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে প্রথম নারী ভিপি
যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে ভয়াবহ ধস, একদিনেই উধাও লাখ লাখ কোটি ডলার
যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে ভয়াবহ ধস, একদিনেই উধাও লাখ লাখ কোটি ডলার
ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের
ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের
যুক্তরাষ্ট্র নির্ভরতা কমানোর বাজেট ঘোষণা করছে কানাডা
যুক্তরাষ্ট্র নির্ভরতা কমানোর বাজেট ঘোষণা করছে কানাডা
বিক্ষোভের ঢেউয়ে টালমাটাল ফ্রান্স, পরিস্থিতি নিয়ন্ত্রণে মরিয়া ম্যাখোঁ
বিক্ষোভের ঢেউয়ে টালমাটাল ফ্রান্স, পরিস্থিতি নিয়ন্ত্রণে মরিয়া ম্যাখোঁ
আমাদের পরাজয়ের কারণ হলো যুদ্ধ, বললেন জেডি ভ্যান্স
আমাদের পরাজয়ের কারণ হলো যুদ্ধ, বললেন জেডি ভ্যান্স
যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর কেইশা ল্যান্স
যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর কেইশা ল্যান্স
বাংলাদেশে পোশাক শিল্পে অসন্তোষের দিকে নজর রাখছে ভারত: জয়সোয়াল
বাংলাদেশে পোশাক শিল্পে অসন্তোষের দিকে নজর রাখছে ভারত: জয়সোয়াল
ইউরোপজুড়ে সুপারমার্কেটের ফ্রিজ হ্যাক, ভয়াবহ খাদ্য সঙ্কটের শঙ্কা
ইউরোপজুড়ে সুপারমার্কেটের ফ্রিজ হ্যাক, ভয়াবহ খাদ্য সঙ্কটের শঙ্কা
