বাংলাখবর
বাংলাদেশকেও পানি না দেয়ার আহ্বান বিজেপি নেতার
বাংলা খবর ডেস্ক : পেহেলাগামে হামলার প্রেক্ষিতে পাক-ভারত চলমান উত্তেজনার মধ্যে সিন্ধু চুক্তি স্থগিত করেছে ভারত। এবার বাংলাদেশেও পানিপ্রবাহ বন্ধ করার আহ্বান জানিয়েছে বিজেপির একজন এমপি। রোববার (২৭ এপ্রিল) এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে।
ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টির সাংসদ নিশিকান্ত দুবে বাংলাদেশ সরকারের সঙ্গে লস্কর-ই-তৈয়বার ক্রমাগত যোগাযোগ রয়েছে বলে উল্লেখ করেছেন। এ ছাড়া পাকিস্তান ও বাংলাদেশ উভয়ের সঙ্গে ভারতের সীমান্তে নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন তিনি।
কংগ্রেসের শাসনামলে ভারত ও বাংলাদেশের মধ্যে ১৯৯৬ সালের গঙ্গা পানি বণ্টন চুক্তিকে ত্রুটিপূর্ণ বলে উল্লেখ করে এই বিজেপি নেতা বলেন, ‘পাকিস্তান পানি সরবরাহ বন্ধ করতে ভারতকে প্ররোচিত করেছিল এবং এখন বাংলাদেশের বিরুদ্ধে একই ধরনের পদক্ষেপ নেওয়া দরকার।’
‘সন্ত্রাসবাদে জড়িত’ দেশগুলোর সঙ্গে পানি ভাগাভাগি চালিয়ে যাওয়ার যুক্তি নিয়ে প্রশ্ন তোলেন তিনি। বলেন, ‘আমরা আর কতদিন সাপকে পানি সরবরাহ করব? এখন সময় এসেছে তাদের পিষে ফেলার।’
পেহেলগামে হামলার পর ভারত-পাকিস্তানের বিরুদ্ধে পাল্টাপাল্টি পদক্ষেপের জেরে উত্তেজনা বিরাজ করছে দেশ দুটির মধ্যে। হামলায় পাকিস্তানের সংশ্লিষ্টতার অভিযোগ এনে ১৯৬০ সালের সিন্ধু চুক্তি স্থগিত এবং পাকিস্তানি নাগরিকদের ভিসা প্রত্যাহার করেছে ভারত। পাল্টা পদক্ষেপ হিসেবে নিজেদের আকাশসীমা ভারতের জন্য বন্ধসহ বেশ কিছু সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তানও। তবে এ ঘটনায় ভারতের বিজেপি নেতাদের নতুন করে বাংলাদেশকে জড়িয়ে কথা বলতে দেখা যাচ্ছে।
এই বিভাগের আরও খবর
গাজায় ১২ ঘণ্টায় প্লাবিত ৭০ হাজার তাঁবু, বিপর্যস্ত জনজীবন
গাজায় ১২ ঘণ্টায় প্লাবিত ৭০ হাজার তাঁবু, বিপর্যস্ত জনজীবন
এআইয়ে লাগাম টানতে চায় ডেমোক্র্যাটরা
এআইয়ে লাগাম টানতে চায় ডেমোক্র্যাটরা
ব্যাংকিং কেলেঙ্কারির জেরে ক্ষমতাচ্যুত হয়ে কারাবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট পেনা
ব্যাংকিং কেলেঙ্কারির জেরে ক্ষমতাচ্যুত হয়ে কারাবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট পেনা
১০৫ বছরের ইতিহাসে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে প্রথম নারী ভিপি
১০৫ বছরের ইতিহাসে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে প্রথম নারী ভিপি
যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে ভয়াবহ ধস, একদিনেই উধাও লাখ লাখ কোটি ডলার
যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে ভয়াবহ ধস, একদিনেই উধাও লাখ লাখ কোটি ডলার
ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের
ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের
যুক্তরাষ্ট্র নির্ভরতা কমানোর বাজেট ঘোষণা করছে কানাডা
যুক্তরাষ্ট্র নির্ভরতা কমানোর বাজেট ঘোষণা করছে কানাডা
বিক্ষোভের ঢেউয়ে টালমাটাল ফ্রান্স, পরিস্থিতি নিয়ন্ত্রণে মরিয়া ম্যাখোঁ
বিক্ষোভের ঢেউয়ে টালমাটাল ফ্রান্স, পরিস্থিতি নিয়ন্ত্রণে মরিয়া ম্যাখোঁ
আমাদের পরাজয়ের কারণ হলো যুদ্ধ, বললেন জেডি ভ্যান্স
আমাদের পরাজয়ের কারণ হলো যুদ্ধ, বললেন জেডি ভ্যান্স
যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর কেইশা ল্যান্স
যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর কেইশা ল্যান্স
বাংলাদেশে পোশাক শিল্পে অসন্তোষের দিকে নজর রাখছে ভারত: জয়সোয়াল
বাংলাদেশে পোশাক শিল্পে অসন্তোষের দিকে নজর রাখছে ভারত: জয়সোয়াল
ইউরোপজুড়ে সুপারমার্কেটের ফ্রিজ হ্যাক, ভয়াবহ খাদ্য সঙ্কটের শঙ্কা
ইউরোপজুড়ে সুপারমার্কেটের ফ্রিজ হ্যাক, ভয়াবহ খাদ্য সঙ্কটের শঙ্কা
