বাংলাখবর
ফ্রান্সের বিখ্যাত ল্যুভর মিউজিয়াম থেকে ‘অমূল্য গয়না’ চুরি
বাংলা খবর ডেস্ক : ফ্রান্সের বিখ্যাত ল্যুভর জাদুঘরে চুরি হয়েছে। একদল চোর জানালা ভেঙে ভেতরে ঢোকে এবং ৯টি মূল্যবান অলংকার নিয়ে একটি স্কুটারে করে পালিয়ে যায়। এই ঘটনার পর জাদুঘর বন্ধ ঘোষণা করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন দেশটির সংস্কৃতিবিষয়ক মন্ত্রী রাচিদা দাতি। রবিবার (১৯ অক্টোবর) ফরাসি বার্তা সংস্থা এএফপি এক প্রতিবেদনে এই তথ্য জানায়।
ফরাসি দৈনিক লা পারিসিয়ান বলেছে, রবিবার ভোরের দিকে প্যারিসের ল্যুভর জাদুঘর থেকে বেশ কিছু অমূল্য গয়না চুরি হয়েছে। জাদুঘরের নেপোলিয়ন সংগ্রহশালা থেকে এসব গয়না চুরি গেছে।
দেশটির পুলিশের বরাত দিয়ে এএফপি বলেছে, একদল চোর স্কুটারে করে এসে জাদুঘরে ঢোকার জন্য ছোট চেইনস করাত ব্যবহার করে এবং একটি পণ্যবাহী লিফট দিয়ে নির্দিষ্ট কক্ষে পৌঁছায়। তারা গয়না নিয়ে জাদুঘর থেকে পালিয়ে যায়। চুরি যাওয়া গয়নার মূল্য এখনও নির্ধারণ করা হয়নি।
ফরাসি দৈনিক লা পারিসিয়ান জানায়, চোরের দল নির্মাণাধীন সেইন নদীমুখী প্রাচীরের পাশ দিয়ে জাদুঘরে প্রবেশ করে। তারা পণ্যবাহী এলিভেটর ব্যবহার করে অ্যাপোলো গ্যালারির কক্ষে পৌঁছায় এবং জানালা ভেঙে ভেতরে প্রবেশ করে নেপোলিয়ন ও সম্রাজ্ঞীর গয়না সংগ্রহশালা থেকে ৯টি গয়না চুরি করে।
চুরির পর প্রকাশিত ভিডিওতে দেখা যায়, ল্যুভর জাদুঘরের বাইরে ব্যারিকেড বসানো হয়েছে এবং দর্শনার্থীরা জাদুঘর খোলার অপেক্ষায় দাঁড়িয়ে আছেন। জাদুঘর সংলগ্ন এলাকায় যান চলাচলও নিয়ন্ত্রণে আনা হয়েছে।
এই বিভাগের আরও খবর
গাজায় ১২ ঘণ্টায় প্লাবিত ৭০ হাজার তাঁবু, বিপর্যস্ত জনজীবন
গাজায় ১২ ঘণ্টায় প্লাবিত ৭০ হাজার তাঁবু, বিপর্যস্ত জনজীবন
এআইয়ে লাগাম টানতে চায় ডেমোক্র্যাটরা
এআইয়ে লাগাম টানতে চায় ডেমোক্র্যাটরা
ব্যাংকিং কেলেঙ্কারির জেরে ক্ষমতাচ্যুত হয়ে কারাবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট পেনা
ব্যাংকিং কেলেঙ্কারির জেরে ক্ষমতাচ্যুত হয়ে কারাবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট পেনা
১০৫ বছরের ইতিহাসে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে প্রথম নারী ভিপি
১০৫ বছরের ইতিহাসে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে প্রথম নারী ভিপি
যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে ভয়াবহ ধস, একদিনেই উধাও লাখ লাখ কোটি ডলার
যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে ভয়াবহ ধস, একদিনেই উধাও লাখ লাখ কোটি ডলার
ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের
ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের
যুক্তরাষ্ট্র নির্ভরতা কমানোর বাজেট ঘোষণা করছে কানাডা
যুক্তরাষ্ট্র নির্ভরতা কমানোর বাজেট ঘোষণা করছে কানাডা
বিক্ষোভের ঢেউয়ে টালমাটাল ফ্রান্স, পরিস্থিতি নিয়ন্ত্রণে মরিয়া ম্যাখোঁ
বিক্ষোভের ঢেউয়ে টালমাটাল ফ্রান্স, পরিস্থিতি নিয়ন্ত্রণে মরিয়া ম্যাখোঁ
আমাদের পরাজয়ের কারণ হলো যুদ্ধ, বললেন জেডি ভ্যান্স
আমাদের পরাজয়ের কারণ হলো যুদ্ধ, বললেন জেডি ভ্যান্স
যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর কেইশা ল্যান্স
যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর কেইশা ল্যান্স
বাংলাদেশে পোশাক শিল্পে অসন্তোষের দিকে নজর রাখছে ভারত: জয়সোয়াল
বাংলাদেশে পোশাক শিল্পে অসন্তোষের দিকে নজর রাখছে ভারত: জয়সোয়াল
ইউরোপজুড়ে সুপারমার্কেটের ফ্রিজ হ্যাক, ভয়াবহ খাদ্য সঙ্কটের শঙ্কা
ইউরোপজুড়ে সুপারমার্কেটের ফ্রিজ হ্যাক, ভয়াবহ খাদ্য সঙ্কটের শঙ্কা
