বাংলাখবর

পেরুর সাবেক প্রধানমন্ত্রীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

বাংলা খবর ডেস্ক : পেরুর সাবেক প্রধানমন্ত্রী বেতসি চাভেসের বিরুদ্ধে আন্তর্জাতিক গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন দেশটির একটি আদালত। তার বিরুদ্ধে ২০২২ সালের অভ্যুত্থানচেষ্টায় জড়িত থাকার অভিযোগ আনা হয়েছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

খবরে বলা হয়, পেরুর সুপ্রিম কোর্টের এক বিচারক শুক্রবার বেতসি চাভেসের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন এবং তাকে পাঁচ মাসের জন্য প্রাক-আটকে রাখার নির্দেশ দিয়েছেন। বিচার শুরুর অপেক্ষায় থাকা চাভেস লিমায় মেক্সিকোর দূতাবাসে আশ্রয় নিয়েছেন।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, চাভেজ ছিলেন পদচ্যুত ও কারাবন্দী সাবেক প্রেসিডেন্ট পেদ্রো কাস্তিয়োর সরকারের স্বল্পমেয়াদি প্রধানমন্ত্রী। ২০২২ সালের শেষ দিকে কংগ্রেস ভেঙে দেওয়ার কাস্তিয়োর ব্যর্থ প্রচেষ্টায় ষড়যন্ত্র ও রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে অংশ নেওয়ার অভিযোগে তার বিরুদ্ধে মামলা চলছে।

প্রসিকিউটররা তার বিরুদ্ধে ২৫ বছরের কারাদণ্ড চেয়ে মামলা করেছে, যদিও চাভেজ দাবি করেছেন, কাস্তিয়োর পরিকল্পনা সম্পর্কে তিনি কিছুই জানতেন না।

১৮ নভেম্বর বিচারক হুয়ান কার্লোস চেকলি গ্রেপ্তারি নির্দেশ জারি করেন, যা শুক্রবার প্রকাশিত হয়। আদেশটি জাতীয় পুলিশ ও ইন্টারপোলকেও পাঠানো হয়েছে—রয়টার্সের দেখা আদালতের নথিতে এমনটাই উল্লেখ আছে।

চাভেজকে এই মাসের শুরুতে রাজনৈতিক আশ্রয় দেয় মেক্সিকো। এর জেরে মেক্সিকোর সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করেছে পেরু। তবে চাভেজকে নিরাপদে বের হওয়ার পথ (সেফ কন্ডাক্ট) দেওয়া হবে কি না—এ বিষয়ে আমেরিকান স্টেটস অর্গানাইজেশনের সঙ্গে আলোচনা করবে বলে জানিয়েছে পেরুর পররাষ্ট্র মন্ত্রণালয়।

এদিকে বিদ্রোহের অভিযোগে বিচারাধীন ও প্রাক-আটকে থাকা কাস্তিয়ো শুক্রবারের শুনানিতে চাভেজকে সমর্থন করেন এবং নিজের বিরুদ্ধেও অভিযোগ অস্বীকার করেন।

তিনি বলেন, “আমি এখানে খালাস চাইতে আসিনি, দয়া বা সহানুভূতি চাইতে আসিনি। আমি এখানে ন্যায়বিচার দাবি করতে এসেছি।”

মার্চে শুরু হওয়া মামলাটি এখন শেষ পর্যায়ে। সাবেক আইনপ্রণেতা চাভেজকে ২০২৩ সালের জুনে কারাগারে নেওয়া হয়েছিল। পরে গত সেপ্টেম্বর তাকে জামিনে মুক্ত করে বিচার চলতে থাকে।

সূত্র: রয়টার্স

এই বিভাগের আরও খবর

গাজায় ১২ ঘণ্টায় প্লাবিত ৭০ হাজার তাঁবু, বিপর্যস্ত জনজীবন

এআইয়ে লাগাম টানতে চায় ডেমোক্র্যাটরা
এআইয়ে লাগাম টানতে চায় ডেমোক্র্যাটরা

এআইয়ে লাগাম টানতে চায় ডেমোক্র্যাটরা

ব্যাংকিং কেলেঙ্কারির জেরে ক্ষমতাচ্যুত হয়ে কারাবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট পেনা

১০৫ বছরের ইতিহাসে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে প্রথম নারী ভিপি

যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে ভয়াবহ ধস, একদিনেই উধাও লাখ লাখ কোটি ডলার

ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের
ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের

ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের

যুক্তরাষ্ট্র নির্ভরতা কমানোর বাজেট ঘোষণা করছে কানাডা

বিক্ষোভের ঢেউয়ে টালমাটাল ফ্রান্স, পরিস্থিতি নিয়ন্ত্রণে মরিয়া ম্যাখোঁ

আমাদের পরাজয়ের কারণ হলো যুদ্ধ, বললেন জেডি ভ্যান্স

যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর কেইশা ল্যান্স

বাংলাদেশে পোশাক শিল্পে অসন্তোষের দিকে নজর রাখছে ভারত: জয়সোয়াল

ইউরোপজুড়ে সুপারমার্কেটের ফ্রিজ হ্যাক, ভয়াবহ খাদ্য সঙ্কটের শঙ্কা