বাংলাখবর

পুরো গাজার নিয়ন্ত্রণ নেবে ইসরায়েল, নেতানিয়াহুর হুঁশিয়ারি

বাংলা খবর ডেস্ক : ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস নিয়ন্ত্রিত গাজা পুরোপুরি নিয়ন্ত্রণে নেওয়ার ঘোষণা দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। খবর রয়টার্সের।

প্রতিবেদনে বলা হয়েছে, যখন গাজা থেকে অবরোধ তুলে নিতে ইসরায়েলের ওপর আন্তর্জাতিক চাপ জোরদার হচ্ছিল তখনই নেতানিয়াহু এমন হুঁশিয়ার বার্তা দিলেন। এদিকে এরইমধ্যে ইসরায়েলি সেনাবাহিনী গত শুক্রবার গাজায় নতুন অভিযান শুরুর ঘোষণা দিয়েছে।

দেশটির সেনাবাহিনী গাজার খান ইউনিসের অধিবাসীদেরকে অবিলম্বে এলাকা খালি করে দিতে বলেছে। রয়টার্স বলছে, ইসরায়েলি বাহিনী সেখানে নজিরবিহীন হামলার প্রস্তুতি নিচ্ছে।  

এক ভিডিও বার্তায় নেতানিয়াহু বলেছেন, তুমুল যুদ্ধ হচ্ছে। আমরা গাজার সব অংশ নিয়ন্ত্রণে নেব। একই সঙ্গে তিনি অঙ্গীকার করেছেন যে আমরা গাজায় হামাসের হাতে থাকা ৫৮ জিম্মিকে মুক্ত করব ও হামাসকে বিনাশ করে ‘পুরোপুরি জয়’ অর্জন করব।

ইসরায়েলের সেনাবাহিনী বলেছে, তারা হামাসকে নির্মূল করতে এবং জিম্মিদের ঘরে ফেরাতে গাজাজুড়ে নতুন একটি অভিযান ‘অপারেশন গিডিওন চ্যারিওটস’ শুরু করেছে।

এ ছাড়া আলাদাভাবে গাজায় ইসরায়েলের চোরাগোপ্তা অভিযানও চলছে। এসব অভিযানে হামাস নেতাদের হত্যা করছে ইসরায়েল। 

এই বিভাগের আরও খবর

গাজায় ১২ ঘণ্টায় প্লাবিত ৭০ হাজার তাঁবু, বিপর্যস্ত জনজীবন

এআইয়ে লাগাম টানতে চায় ডেমোক্র্যাটরা
এআইয়ে লাগাম টানতে চায় ডেমোক্র্যাটরা

এআইয়ে লাগাম টানতে চায় ডেমোক্র্যাটরা

ব্যাংকিং কেলেঙ্কারির জেরে ক্ষমতাচ্যুত হয়ে কারাবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট পেনা

১০৫ বছরের ইতিহাসে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে প্রথম নারী ভিপি

যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে ভয়াবহ ধস, একদিনেই উধাও লাখ লাখ কোটি ডলার

ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের
ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের

ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের

যুক্তরাষ্ট্র নির্ভরতা কমানোর বাজেট ঘোষণা করছে কানাডা

বিক্ষোভের ঢেউয়ে টালমাটাল ফ্রান্স, পরিস্থিতি নিয়ন্ত্রণে মরিয়া ম্যাখোঁ

আমাদের পরাজয়ের কারণ হলো যুদ্ধ, বললেন জেডি ভ্যান্স

যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর কেইশা ল্যান্স

বাংলাদেশে পোশাক শিল্পে অসন্তোষের দিকে নজর রাখছে ভারত: জয়সোয়াল

ইউরোপজুড়ে সুপারমার্কেটের ফ্রিজ হ্যাক, ভয়াবহ খাদ্য সঙ্কটের শঙ্কা