বাংলাখবর
পাকিস্তানে নিরাপত্তা বাহিনী-সন্ত্রাসীর তুমুল গোলাগুলি, লেফটেন্যান্ট কর্নেলসহ নিহত ১২
বাংলা খবর ডেস্ক : পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের নর্থ ওয়াজিরিস্তানের স্পিনওয়াম এলাকায় সন্ত্রাসীদের সঙ্গে দেশটির নিরাপত্তা বাহিনীর তুমুল গোলাগুলি হয়েছে। এতে একজন লেফটেন্যান্ট কর্নেলসহ ছয় সেনা নিহত হয়েছে। শনিবার (৫ অক্টোবর) পাকিস্তানের ইন্টার সার্ভিসেস পাবলিক রিলেশন্স (আইএসপিআর) এই তথ্য জানিয়েছে। খবর জিও নিউজের।
বিবৃতিতে বলা হয়েছে, ৪-৫ অক্টোবর রাতে দুই পক্ষের মধ্যে গোলাগুলি হয়েছে। এতে ছয়জন সন্ত্রাসীও নিহত হয়েছে। এই অভিযানের নেতৃত্ব দিচ্ছিলেন লেফটেন্যান্ট কর্নেল মুহাম্মদ আলী সৈকত। তিনিও গোলাগুলিতে শহীদ হয়েছেন।
এছাড়া এতে আরও শহীদ হয়েছেন ল্যান্স নায়েক মুহাম্মদ উল্লাহ, ল্যান্স নায়েক ইউসুফ আলী, ল্যান্স নায়েক শহীদ উল্লাহ, ল্যান্স নায়েক আক্তার জামান এবং সিপাহী জামিল আহমেদ।
আইএসপিআর-এর বিবৃতিতে আরও বলা হয়েছে, সন্ত্রাসবাদ নির্মূল করতে নিরাপত্তা বাহিনী বদ্ধপরিকর। আমাদের সাহসী সেনাদের আত্মত্যাগ আমাদের দৃঢ়সংকল্পকে আরও শক্তিশালী করবে।
সাম্প্রতিক বছরগুলোতে পাকিস্তানে সন্ত্রাসী হামলার পরিমাণ অনেক বেড়েছে। বিশেষ করে পাকিস্তানের নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে এসব হামলা হচ্ছে।
এই বিভাগের আরও খবর
গাজায় ১২ ঘণ্টায় প্লাবিত ৭০ হাজার তাঁবু, বিপর্যস্ত জনজীবন
গাজায় ১২ ঘণ্টায় প্লাবিত ৭০ হাজার তাঁবু, বিপর্যস্ত জনজীবন
এআইয়ে লাগাম টানতে চায় ডেমোক্র্যাটরা
এআইয়ে লাগাম টানতে চায় ডেমোক্র্যাটরা
ব্যাংকিং কেলেঙ্কারির জেরে ক্ষমতাচ্যুত হয়ে কারাবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট পেনা
ব্যাংকিং কেলেঙ্কারির জেরে ক্ষমতাচ্যুত হয়ে কারাবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট পেনা
১০৫ বছরের ইতিহাসে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে প্রথম নারী ভিপি
১০৫ বছরের ইতিহাসে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে প্রথম নারী ভিপি
যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে ভয়াবহ ধস, একদিনেই উধাও লাখ লাখ কোটি ডলার
যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে ভয়াবহ ধস, একদিনেই উধাও লাখ লাখ কোটি ডলার
ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের
ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের
যুক্তরাষ্ট্র নির্ভরতা কমানোর বাজেট ঘোষণা করছে কানাডা
যুক্তরাষ্ট্র নির্ভরতা কমানোর বাজেট ঘোষণা করছে কানাডা
বিক্ষোভের ঢেউয়ে টালমাটাল ফ্রান্স, পরিস্থিতি নিয়ন্ত্রণে মরিয়া ম্যাখোঁ
বিক্ষোভের ঢেউয়ে টালমাটাল ফ্রান্স, পরিস্থিতি নিয়ন্ত্রণে মরিয়া ম্যাখোঁ
আমাদের পরাজয়ের কারণ হলো যুদ্ধ, বললেন জেডি ভ্যান্স
আমাদের পরাজয়ের কারণ হলো যুদ্ধ, বললেন জেডি ভ্যান্স
যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর কেইশা ল্যান্স
যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর কেইশা ল্যান্স
বাংলাদেশে পোশাক শিল্পে অসন্তোষের দিকে নজর রাখছে ভারত: জয়সোয়াল
বাংলাদেশে পোশাক শিল্পে অসন্তোষের দিকে নজর রাখছে ভারত: জয়সোয়াল
ইউরোপজুড়ে সুপারমার্কেটের ফ্রিজ হ্যাক, ভয়াবহ খাদ্য সঙ্কটের শঙ্কা
ইউরোপজুড়ে সুপারমার্কেটের ফ্রিজ হ্যাক, ভয়াবহ খাদ্য সঙ্কটের শঙ্কা
