বাংলাখবর
পর্যটক আকর্ষণে নকল তুষারে ঢাকল গ্রাম
বাংলা খবর ডেস্ক : সাদা-শুভ্র তুষারে মোড়ানো পুরো গ্রাম। চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় সিচুয়ান প্রদেশের গ্রামটি এমনই মনোমুগ্ধকর তুষারাবৃত ভূদৃশ্যের জন্য জনপ্রিয়। প্রতিবছর দেশি-বিদেশি অসংখ্য পর্যটক এই নয়নাভিরাম দৃশ্য উপভোগ করতে সেখানে ভিড় করেন। বিশেষ করে জানুয়ারির শেষ দিকে চীনা নববর্ষ উদযাপনের সময়।
চান্দ্র নববর্ষ উপলক্ষে চীনে দীর্ঘ ছুটি থাকে। এ সময় স্থানীয় পর্যটকদের পাশাপাশি বিদেশি ভ্রমণকারীরাও চীন ঘুরতে আসেন। তবে এ বছর আবহাওয়া ছিল তুলনামূলক উষ্ণ, যার ফলে প্রত্যাশিত তুষারপাত হয়নি। এতে হতাশ হয়ে গ্রামবাসীরা পর্যটকদের টানতে এক অভিনব উপায় বের করেন।
তুলা ও সাবান পানি দিয়ে নকল তুষার তৈরি করে পুরো গ্রাম ঢেকে দেন।
তবে চেংদু স্নো ভিলেজে ঘুরতে আসা পর্যটকদের কাছে এই কৃত্রিম তুষার সজ্জা মোটেও গ্রহণযোগ্য হয়নি। পর্যটকরা ব্যাপক সমালোচনা শুরু করেন, যা দ্রুত অনলাইনে ভাইরাল হয়ে যায়।
চীনের সামাজিক যোগাযোগমাধ্যম উইচ্যাটে ছড়িয়ে পড়া ছবিতে দেখা যায়, মাঠজুড়ে মোটা তুষারের স্তর থাকলেও পাশের গাছপালা তুষারে ঢাকেনি। বাড়িঘরের ছাদে তুষারের আবরণ দেখা গেলেও কাছ থেকে তাকালে স্পষ্ট বোঝা যায়, সেগুলো আসলে তুলা।
এ নিয়ে অনলাইনে সমালোচনার ঝড় ওঠে। একজন মন্তব্য করেন, "তুষার ছাড়াই তুষার গ্রাম!"
কৃত্রিম তুষার সরিয়ে ক্ষমা প্রার্থনা:অনলাইনে ব্যাপক নেতিবাচক প্রতিক্রিয়া আসার পর চেংদু স্নো ভিলেজ কর্তৃপক্ষ দ্রুত নকল তুষার সরিয়ে ফেলে। একইসঙ্গে গ্রামবাসীরা তাদের উইচ্যাট অ্যাকাউন্টে ক্ষমা চেয়ে একটি পোস্ট দেন।
৮ ফেব্রুয়ারি প্রকাশিত ওই পোস্টে তারা লেখেন, ‘তুলা ও সাবান পানি দিয়ে নকল তুষার তৈরি করার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত।’
এই বিভাগের আরও খবর
গাজায় ১২ ঘণ্টায় প্লাবিত ৭০ হাজার তাঁবু, বিপর্যস্ত জনজীবন
গাজায় ১২ ঘণ্টায় প্লাবিত ৭০ হাজার তাঁবু, বিপর্যস্ত জনজীবন
এআইয়ে লাগাম টানতে চায় ডেমোক্র্যাটরা
এআইয়ে লাগাম টানতে চায় ডেমোক্র্যাটরা
ব্যাংকিং কেলেঙ্কারির জেরে ক্ষমতাচ্যুত হয়ে কারাবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট পেনা
ব্যাংকিং কেলেঙ্কারির জেরে ক্ষমতাচ্যুত হয়ে কারাবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট পেনা
১০৫ বছরের ইতিহাসে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে প্রথম নারী ভিপি
১০৫ বছরের ইতিহাসে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে প্রথম নারী ভিপি
যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে ভয়াবহ ধস, একদিনেই উধাও লাখ লাখ কোটি ডলার
যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে ভয়াবহ ধস, একদিনেই উধাও লাখ লাখ কোটি ডলার
ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের
ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের
যুক্তরাষ্ট্র নির্ভরতা কমানোর বাজেট ঘোষণা করছে কানাডা
যুক্তরাষ্ট্র নির্ভরতা কমানোর বাজেট ঘোষণা করছে কানাডা
বিক্ষোভের ঢেউয়ে টালমাটাল ফ্রান্স, পরিস্থিতি নিয়ন্ত্রণে মরিয়া ম্যাখোঁ
বিক্ষোভের ঢেউয়ে টালমাটাল ফ্রান্স, পরিস্থিতি নিয়ন্ত্রণে মরিয়া ম্যাখোঁ
আমাদের পরাজয়ের কারণ হলো যুদ্ধ, বললেন জেডি ভ্যান্স
আমাদের পরাজয়ের কারণ হলো যুদ্ধ, বললেন জেডি ভ্যান্স
যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর কেইশা ল্যান্স
যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর কেইশা ল্যান্স
বাংলাদেশে পোশাক শিল্পে অসন্তোষের দিকে নজর রাখছে ভারত: জয়সোয়াল
বাংলাদেশে পোশাক শিল্পে অসন্তোষের দিকে নজর রাখছে ভারত: জয়সোয়াল
ইউরোপজুড়ে সুপারমার্কেটের ফ্রিজ হ্যাক, ভয়াবহ খাদ্য সঙ্কটের শঙ্কা
ইউরোপজুড়ে সুপারমার্কেটের ফ্রিজ হ্যাক, ভয়াবহ খাদ্য সঙ্কটের শঙ্কা
