বাংলাখবর
নেতানিয়াহুর ‘সস্তা’ সংস্করণ মোদি: বিলাওয়াল ভুট্টো
বাংলা খবর ডেস্ক : ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ‘টেমু সংস্করণ’ বলে ব্যঙ্গ করেছেন পাকিস্তানের সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো-জারদারি।
তিনি বলেন, মোদি হচ্ছেন যুদ্ধবাজ নেতানিয়াহুর মতো, তবে কমদামি বা সস্তা সংস্করণ। জাতিসংঘ সদরদপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি।
একই সঙ্গে মোদিকে ‘কাশ্মীরের কসাই’ হিসেবেও আখ্যায়িত করেন। খবর দ্য ডন ও এআরআই নিউজের।
টেমু হচ্ছে চীনের জনপ্রিয় একটি অনলাইন মার্কেটপ্লেস। যেখানে খুব সস্তা দামে পণ্য পাওয়া যায়। কিন্তু অনেক সময়ই সেগুলো হয় কম মানের বা মূল পণ্যের নিম্নমানের অনুকরণ। অর্থাৎ কম দামি ও কম মানের কপি বোঝাতেই এ তুলনাটি করা হয়।
দেশটির সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) চেয়ারম্যান বিলাওয়াল বলেন, মোদি হচ্ছেন নেতানিয়াহুর মতো, তবে টেমু (কমদামি) সংস্করণ।
যেমনটা টেমুতে পাওয়া যায়। আমরা ভারতের প্রতি আহ্বান জানাচ্ছি যেন তারা নেতানিয়াহুর মতো নেতিবাচক উদাহরণ অনুসরণ না করে।
তিনি আরও অভিযোগ করেন, ভারত ইসরায়েলের খারাপ দৃষ্টান্ত অনুসরণ করছে। মোদিকে ‘কাশ্মীরের কসাই’ আখ্যায়িত করে বিলাওয়াল বলেন, মোদি কাশ্মীরের মতো সিন্ধু উপত্যকাতেও একই রকম দমননীতির চেষ্টা করছেন।
পাকিস্তান ও ভারতের গোয়েন্দা সংস্থা ‘আইএসআই’ এবং ‘র’ যদি একসঙ্গে সন্ত্রাসবাদের বিরুদ্ধে কাজ করে, তবে দক্ষিণ এশিয়ায় উল্লেখযোগ্য হারে সন্ত্রাস কমানো সম্ভব বলে মনে করেন তিনি।
বিলাওয়াল ভুট্টো বলেন, যদি এই দুই দেশের গোয়েন্দা সংস্থা একসঙ্গে বসে কাজ করে, তাহলে ভারতের মাটিতে এবং পাকিস্তানেও সন্ত্রাস অনেক কমে যাবে।
এই বিভাগের আরও খবর
গাজায় ১২ ঘণ্টায় প্লাবিত ৭০ হাজার তাঁবু, বিপর্যস্ত জনজীবন
গাজায় ১২ ঘণ্টায় প্লাবিত ৭০ হাজার তাঁবু, বিপর্যস্ত জনজীবন
এআইয়ে লাগাম টানতে চায় ডেমোক্র্যাটরা
এআইয়ে লাগাম টানতে চায় ডেমোক্র্যাটরা
ব্যাংকিং কেলেঙ্কারির জেরে ক্ষমতাচ্যুত হয়ে কারাবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট পেনা
ব্যাংকিং কেলেঙ্কারির জেরে ক্ষমতাচ্যুত হয়ে কারাবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট পেনা
১০৫ বছরের ইতিহাসে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে প্রথম নারী ভিপি
১০৫ বছরের ইতিহাসে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে প্রথম নারী ভিপি
যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে ভয়াবহ ধস, একদিনেই উধাও লাখ লাখ কোটি ডলার
যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে ভয়াবহ ধস, একদিনেই উধাও লাখ লাখ কোটি ডলার
ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের
ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের
যুক্তরাষ্ট্র নির্ভরতা কমানোর বাজেট ঘোষণা করছে কানাডা
যুক্তরাষ্ট্র নির্ভরতা কমানোর বাজেট ঘোষণা করছে কানাডা
বিক্ষোভের ঢেউয়ে টালমাটাল ফ্রান্স, পরিস্থিতি নিয়ন্ত্রণে মরিয়া ম্যাখোঁ
বিক্ষোভের ঢেউয়ে টালমাটাল ফ্রান্স, পরিস্থিতি নিয়ন্ত্রণে মরিয়া ম্যাখোঁ
আমাদের পরাজয়ের কারণ হলো যুদ্ধ, বললেন জেডি ভ্যান্স
আমাদের পরাজয়ের কারণ হলো যুদ্ধ, বললেন জেডি ভ্যান্স
যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর কেইশা ল্যান্স
যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর কেইশা ল্যান্স
বাংলাদেশে পোশাক শিল্পে অসন্তোষের দিকে নজর রাখছে ভারত: জয়সোয়াল
বাংলাদেশে পোশাক শিল্পে অসন্তোষের দিকে নজর রাখছে ভারত: জয়সোয়াল
ইউরোপজুড়ে সুপারমার্কেটের ফ্রিজ হ্যাক, ভয়াবহ খাদ্য সঙ্কটের শঙ্কা
ইউরোপজুড়ে সুপারমার্কেটের ফ্রিজ হ্যাক, ভয়াবহ খাদ্য সঙ্কটের শঙ্কা
