বাংলাখবর
নেতানিয়াহুর বাড়িতে ড্রোন হামলা
বাংলা খবর ডেস্ক : ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের প্রধান ইয়াহিয়া সিনওয়ারকে হত্যার পর থেকে চরম আতঙ্কে আছেন ইসরায়েলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু।
উত্তর ইসরায়েলের সিজারিয়া শহরে শনিবার নেতানিয়াহুর অবকাশ কাটানোর বাড়িতে ড্রোন হামলায় তার ভয় আরো বেড়ে গেছে।
নেতানিয়াহুর মুখপাত্র বলেছেন, অজ্ঞাত ড্রোনটি প্রধানমন্ত্রীর বাড়ির ওপর আছড়ে পড়ে, তবে সেখানে তিনি তখন ছিলেন না এবং কোনও হতাহতের ঘটনাও ঘটেনি। খবর রয়টার্সের।
ইসরায়েলি সেনাবাহিনীর (আইডিএফ) দাবি, লেবানন থেকে ওই ড্রোনটি উড়ে এসে একটি ভবনে আঘাত করেছিল। ভবনটি কী তা তাৎক্ষণিকভাবে স্পষ্ট করা হয়নি।
ইসরায়েলি ভূখণ্ডে প্রবেশকারী আরও দুটি ড্রোনকে বাধা দেওয়া হয়েছে বলে জানিয়েছে আইডিএফ।
কোনো হতাহতের খবর পাওয়া যায়নি, ইসরায়েলি অ্যাম্বুলেন্স সার্ভিস এবং পুলিশ জানিয়েছে যে বিস্ফোরণের শব্দ শোনা গেছে উপকূলীয় শহর সিজারিয়াতে যেখানে নেতানিয়াহুর ছুটি কাটানোর বাড়ি রয়েছে।
ড্রোন হামলাটি লেবাননের ইরান-সমর্থিত গোষ্ঠী হিজবুল্লাহ করতে পারে বলে ইসরায়েলের ধারনা।
এই বিভাগের আরও খবর
গাজায় ১২ ঘণ্টায় প্লাবিত ৭০ হাজার তাঁবু, বিপর্যস্ত জনজীবন
গাজায় ১২ ঘণ্টায় প্লাবিত ৭০ হাজার তাঁবু, বিপর্যস্ত জনজীবন
এআইয়ে লাগাম টানতে চায় ডেমোক্র্যাটরা
এআইয়ে লাগাম টানতে চায় ডেমোক্র্যাটরা
ব্যাংকিং কেলেঙ্কারির জেরে ক্ষমতাচ্যুত হয়ে কারাবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট পেনা
ব্যাংকিং কেলেঙ্কারির জেরে ক্ষমতাচ্যুত হয়ে কারাবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট পেনা
১০৫ বছরের ইতিহাসে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে প্রথম নারী ভিপি
১০৫ বছরের ইতিহাসে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে প্রথম নারী ভিপি
যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে ভয়াবহ ধস, একদিনেই উধাও লাখ লাখ কোটি ডলার
যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে ভয়াবহ ধস, একদিনেই উধাও লাখ লাখ কোটি ডলার
ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের
ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের
যুক্তরাষ্ট্র নির্ভরতা কমানোর বাজেট ঘোষণা করছে কানাডা
যুক্তরাষ্ট্র নির্ভরতা কমানোর বাজেট ঘোষণা করছে কানাডা
বিক্ষোভের ঢেউয়ে টালমাটাল ফ্রান্স, পরিস্থিতি নিয়ন্ত্রণে মরিয়া ম্যাখোঁ
বিক্ষোভের ঢেউয়ে টালমাটাল ফ্রান্স, পরিস্থিতি নিয়ন্ত্রণে মরিয়া ম্যাখোঁ
আমাদের পরাজয়ের কারণ হলো যুদ্ধ, বললেন জেডি ভ্যান্স
আমাদের পরাজয়ের কারণ হলো যুদ্ধ, বললেন জেডি ভ্যান্স
যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর কেইশা ল্যান্স
যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর কেইশা ল্যান্স
বাংলাদেশে পোশাক শিল্পে অসন্তোষের দিকে নজর রাখছে ভারত: জয়সোয়াল
বাংলাদেশে পোশাক শিল্পে অসন্তোষের দিকে নজর রাখছে ভারত: জয়সোয়াল
ইউরোপজুড়ে সুপারমার্কেটের ফ্রিজ হ্যাক, ভয়াবহ খাদ্য সঙ্কটের শঙ্কা
ইউরোপজুড়ে সুপারমার্কেটের ফ্রিজ হ্যাক, ভয়াবহ খাদ্য সঙ্কটের শঙ্কা
