বাংলাখবর
নির্বাচনী প্রচারণায় বাংলাদেশিদের হেয় করছে বিজেপি
বাংলা খবর ডেস্ক : ভারতের ঝাড়খণ্ড রাজ্যের নির্বাচনকে ঘিরে বার বার উচ্চারিত হচ্ছে বাংলাদেশিদের নাম। দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি থেকে শুরু করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহসহ বিজেপির সব নেতা বলে আসছেন, ঝাড়খণ্ডে অনেক অনুপ্রবেশকারী মুসলিম বাংলাদেশি আছেন। তারা অবৈধভাবে সেখানে থাকছেন। পিছিয়ে পড়া জনগোষ্ঠীর সব সুযোগ সুবিধা ভোগ করছেন 'অবৈধ' বাংলাদেশি মুসলিমরা। খবর আল জাজিরার।
ঝাড়খণ্ডের এই নির্বাচনে কথিত অবৈধ অনুপ্রবেশকারী বাংলাদেশিদের নিয়ে সর্বোচ্চ নির্লজ্জতা দেখিয়েছে বিজেপি। তারা নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে একটি ভিডিও তৈরি করেছে। এতে দেখা যাচ্ছে, ঝাড়খণ্ডের একটি সাজানো গোছানো বাড়িতে বসে খাবার খাচ্ছেন ঘরটির বাসিন্দারা। ওই সময় দরজায় কলিং বেল বেজে ওঠে। তখন বাড়ির এক লোক দরজা খোলার পর দেখতে পান মাথায় টুপি দেওয়া প্রাপ্ত বয়স্ক অনেক মানুষ, কিছু নারী ও অসংখ্য শিশু দাঁড়িয়ে আছে। তারা ওই বাড়িতে ঢুকে পড়ছে এবং বাড়িটি নোংরা করছে। ওই সময় বাড়ির ভেতর অনুপ্রবেশকারীদের শরীর থেকে দুর্গন্ধ বের হচ্ছে এমন দৃশ্যও দেখানো হয়। এর মাধ্যমে মূলত বাংলাদেশি অনুপ্রবেশকারীদের বোঝানো হয়েছে। যাদের নোংরা হিসেবে বোঝানো হয়েছে। যারা বাংলাদেশ থেকে ঝাড়খণ্ডে গিয়ে সেখানকার পরিবেশ নষ্ট করছে।
ভিডিওটির শেষ দিকে দুই ব্যক্তিকে ওই বাড়ির লোককে বলতে শোনা যায়, আপনারা যে সরকারকে ভোট দিয়ে ক্ষমতায় এনেছেন তারাই এই অনুপ্রবেশকারীদের এনেছে। তাহলে কেন শুধুমাত্র তাদের বস্তিগুলো নোংরা থাকবে। পরিষ্কার-পরিচ্ছন্ন বাড়িগুলোও নোংরা হওয়া দরকার। ভিডিও’র শেষে এসব দূরীকরণে বিজেপিকে ভোট দেওয়ার কথা বলা হয়।
সংবাদমাধ্যম আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, এই ভিডিওর মাধ্যমে মূলত মুসলিম এবং বাংলাদেশিদের হেয় করা হয়েছে। ভিডিওটি অত্যন্ত কূরুচিপূর্ণ হওয়ায় ভারতের নির্বাচন কমিশন এটি বিজেপির প্রচারণা থেকে বাদ দেওয়ারও নির্দেশ দিয়েছে।
এই বিভাগের আরও খবর
গাজায় ১২ ঘণ্টায় প্লাবিত ৭০ হাজার তাঁবু, বিপর্যস্ত জনজীবন
গাজায় ১২ ঘণ্টায় প্লাবিত ৭০ হাজার তাঁবু, বিপর্যস্ত জনজীবন
এআইয়ে লাগাম টানতে চায় ডেমোক্র্যাটরা
এআইয়ে লাগাম টানতে চায় ডেমোক্র্যাটরা
ব্যাংকিং কেলেঙ্কারির জেরে ক্ষমতাচ্যুত হয়ে কারাবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট পেনা
ব্যাংকিং কেলেঙ্কারির জেরে ক্ষমতাচ্যুত হয়ে কারাবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট পেনা
১০৫ বছরের ইতিহাসে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে প্রথম নারী ভিপি
১০৫ বছরের ইতিহাসে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে প্রথম নারী ভিপি
যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে ভয়াবহ ধস, একদিনেই উধাও লাখ লাখ কোটি ডলার
যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে ভয়াবহ ধস, একদিনেই উধাও লাখ লাখ কোটি ডলার
ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের
ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের
যুক্তরাষ্ট্র নির্ভরতা কমানোর বাজেট ঘোষণা করছে কানাডা
যুক্তরাষ্ট্র নির্ভরতা কমানোর বাজেট ঘোষণা করছে কানাডা
বিক্ষোভের ঢেউয়ে টালমাটাল ফ্রান্স, পরিস্থিতি নিয়ন্ত্রণে মরিয়া ম্যাখোঁ
বিক্ষোভের ঢেউয়ে টালমাটাল ফ্রান্স, পরিস্থিতি নিয়ন্ত্রণে মরিয়া ম্যাখোঁ
আমাদের পরাজয়ের কারণ হলো যুদ্ধ, বললেন জেডি ভ্যান্স
আমাদের পরাজয়ের কারণ হলো যুদ্ধ, বললেন জেডি ভ্যান্স
যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর কেইশা ল্যান্স
যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর কেইশা ল্যান্স
বাংলাদেশে পোশাক শিল্পে অসন্তোষের দিকে নজর রাখছে ভারত: জয়সোয়াল
বাংলাদেশে পোশাক শিল্পে অসন্তোষের দিকে নজর রাখছে ভারত: জয়সোয়াল
ইউরোপজুড়ে সুপারমার্কেটের ফ্রিজ হ্যাক, ভয়াবহ খাদ্য সঙ্কটের শঙ্কা
ইউরোপজুড়ে সুপারমার্কেটের ফ্রিজ হ্যাক, ভয়াবহ খাদ্য সঙ্কটের শঙ্কা
