বাংলাখবর
নিরাপত্তা পরিষদে গাজা চুক্তিতে মার্কিন ভেটো নিয়ে হামাসের প্রতিক্রিয়া
বাংলা খবর ডেস্ক : জাতিসংঘের নিরাপত্তা পরিষদে গাজা চুক্তিতে মার্কিন যুক্তরাষ্ট্রের ভেটো ক্ষমতা প্রয়োগ গাজায় ইসরায়েলি দখলদারিত্ব এবং মানবতাবিরোধী অপরাধের প্রতি ওয়াশিংটনের অন্ধ সমর্থনের বহিঃপ্রকাশ বলে জানিয়েছে হামাস।
ফরাসি বার্তা সংস্থা এএফপি তাদের এক প্রতিবেদনে এ খবর জানায়।
প্রতিবেদনে বলা হয়, গতকাল বুধবার সন্ধ্যায় কুদস প্রেসের কাছে পাঠানো এক বিবৃতিতে হামাস বলেছে, ‘যুক্তরাষ্ট্রের এমন অবস্থান যুদ্ধাপরাধী নেতানিয়াহুকে গাজার নিরীহ বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে তার নৃশংস গণহত্যা চালিয়ে যাওয়ার সবুজ সংকেত দিয়েছে।’
নিরাপত্তা পরিষদের ১৫ সদস্যের মধ্যে ১৪ সদস্যই খসড়া প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছে। তবে মার্কিন প্রশাসনের ভেটোকে আন্তর্জাতিক ঐকমত্যের পথে বাধা হিসেবে বর্ণনা করে এর তীব্র নিন্দা জানিয়েছে হামাস।
বিবৃতিতে আরো বলা হয়েছে, গণহত্যা বন্ধে নিরাপত্তা পরিষদের ব্যর্থতা আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলোর ভূমিকা এবং আন্তর্জাতিক আইনের কার্যকারিতাকে গুরুতর প্রশ্নের মুখে ফেলেছে।
এই নৈতিক ও রাজনৈতিক পতন মোকাবিলায় জরুরি ভিত্তিতে পদক্ষেপ নিতে এবং গণহত্যা বন্ধের জন্য চাপ দিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী হামাস যোদ্ধারা।
এদিকে, ‘দ্য লিবারেশন অব প্যালেস্টাইন’ ও মার্কিন অবস্থানের নিন্দা জানিয়েছে এবং এটিকে ‘ফিলিস্তিনি জনগণকে লক্ষ্য করে গাজায় গণহত্যায় সরাসরি অংশীদারিত্ব’ হিসেবে উল্লেখ করেছে।
সূত্র: বাসস
এই বিভাগের আরও খবর
গাজায় ১২ ঘণ্টায় প্লাবিত ৭০ হাজার তাঁবু, বিপর্যস্ত জনজীবন
গাজায় ১২ ঘণ্টায় প্লাবিত ৭০ হাজার তাঁবু, বিপর্যস্ত জনজীবন
এআইয়ে লাগাম টানতে চায় ডেমোক্র্যাটরা
এআইয়ে লাগাম টানতে চায় ডেমোক্র্যাটরা
ব্যাংকিং কেলেঙ্কারির জেরে ক্ষমতাচ্যুত হয়ে কারাবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট পেনা
ব্যাংকিং কেলেঙ্কারির জেরে ক্ষমতাচ্যুত হয়ে কারাবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট পেনা
১০৫ বছরের ইতিহাসে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে প্রথম নারী ভিপি
১০৫ বছরের ইতিহাসে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে প্রথম নারী ভিপি
যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে ভয়াবহ ধস, একদিনেই উধাও লাখ লাখ কোটি ডলার
যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে ভয়াবহ ধস, একদিনেই উধাও লাখ লাখ কোটি ডলার
ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের
ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের
যুক্তরাষ্ট্র নির্ভরতা কমানোর বাজেট ঘোষণা করছে কানাডা
যুক্তরাষ্ট্র নির্ভরতা কমানোর বাজেট ঘোষণা করছে কানাডা
বিক্ষোভের ঢেউয়ে টালমাটাল ফ্রান্স, পরিস্থিতি নিয়ন্ত্রণে মরিয়া ম্যাখোঁ
বিক্ষোভের ঢেউয়ে টালমাটাল ফ্রান্স, পরিস্থিতি নিয়ন্ত্রণে মরিয়া ম্যাখোঁ
আমাদের পরাজয়ের কারণ হলো যুদ্ধ, বললেন জেডি ভ্যান্স
আমাদের পরাজয়ের কারণ হলো যুদ্ধ, বললেন জেডি ভ্যান্স
যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর কেইশা ল্যান্স
যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর কেইশা ল্যান্স
বাংলাদেশে পোশাক শিল্পে অসন্তোষের দিকে নজর রাখছে ভারত: জয়সোয়াল
বাংলাদেশে পোশাক শিল্পে অসন্তোষের দিকে নজর রাখছে ভারত: জয়সোয়াল
ইউরোপজুড়ে সুপারমার্কেটের ফ্রিজ হ্যাক, ভয়াবহ খাদ্য সঙ্কটের শঙ্কা
ইউরোপজুড়ে সুপারমার্কেটের ফ্রিজ হ্যাক, ভয়াবহ খাদ্য সঙ্কটের শঙ্কা
