বাংলাখবর
ধর্মঘটে এয়ার কানাডার ৭০০ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে লাখো যাত্রী
বাংলা খবর ডেস্ক : বেতন বৃদ্ধির দাবিতে কেবিন ক্রুদের ধর্মঘটে বিশ্বজুড়ে যাত্রী পরিবহনে ব্যাপক সমস্যার মুখোমুখি হয়েছে কানাডার বিমান সংস্থা এয়ার কানাডা। ফ্লাইট অ্যাটেনডেন্টদের ধর্মঘটের কারণে এই বিমান সংস্থার যাত্রী পরিসেবা কার্যক্রম পুরোপুরি বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। এর ফলে দৈনিক এক লাখ ৩০ হাজারের বেশি যাত্রীর ভ্রমণ ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।
শনিবার ফরাসি বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, এয়ার কানাডার ফ্লাইট অ্যাটেনডেন্টরা শনিবার ধর্মঘট শুরু করেছেন। একই সঙ্গে এয়ারলাইনটি তাদের সব ধরনের কার্যক্রম বন্ধের ঘোষণা দিয়েছে।
এয়ার কানাডার ১০ হাজার ফ্লাইট অ্যাটেনডেন্টের প্রতিনিধিত্বকারী সংগঠন কানাডিয়ান ইউনিয়ন অব পাবলিক এমপ্লয়িজ (সিইউপিই) এক বিবৃতিতে বলেছে, ‘‘আমরা বর্তমানে আনুষ্ঠানিকভাবে ধর্মঘট পালন করছি।’’
বিশ্বের ১৮০টি শহরে সরাসরি ফ্লাইট পরিচালনাকারী এয়ার কানাডা বলেছে, কর্মীদের ধর্মঘটের কারণে এয়ার কানাডার সকল কার্যক্রম স্থগিত করা হয়েছে।
দেশটির এই এয়ারলাইন বলেছে, এই ঘটনায় ভুক্তভোগী যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার জন্য পরামর্শ দেওয়া হচ্ছে। ধর্মঘটের কারণে যাত্রীদের যে অসুবিধা হচ্ছে, সে জন্য আমরা গভীর দুঃখ প্রকাশ করছি।
এর আগে, বুধবার এয়ার কানাডার কর্মীদের ৭২ ঘণ্টার ধর্মঘটে যাওয়ার ডাক দেয় কানাডিয়ান ইউনিয়ন অব পাবলিক এমপ্লয়িজ। শ্রমিকদের সম্ভাব্য এই আন্দোলন ঘিরে এয়ার কানাডা কর্তৃপক্ষ ধীরে ধীরে তাদের কার্যক্রম সীমিত করার পদক্ষেপ নেয়।
শুক্রবার স্থানীয় সময় রাত ৮টার দিকে এয়ার কানাডার এক বিবৃতিতে বলা হয়, কর্মীদের ধর্মঘটের কারণে বিশ্বের বিভিন্ন রুটে চলাচলকারী ৬২৩টি ফ্লাইট বাতিল করা হয়েছে। এর ফলে এক লাখের বেশি যাত্রীর ভ্রমণসেবা ব্যাহত হওয়ার শঙ্কা তৈরি হয়েছে। পরে শনিবারের জন্য নির্ধারিত ৭০০টি দৈনিক ফ্লাইটের শিডিউলও বাতিল করেছে সংস্থাটি।
সূত্র: এএফপি।
এই বিভাগের আরও খবর
গাজায় ১২ ঘণ্টায় প্লাবিত ৭০ হাজার তাঁবু, বিপর্যস্ত জনজীবন
গাজায় ১২ ঘণ্টায় প্লাবিত ৭০ হাজার তাঁবু, বিপর্যস্ত জনজীবন
এআইয়ে লাগাম টানতে চায় ডেমোক্র্যাটরা
এআইয়ে লাগাম টানতে চায় ডেমোক্র্যাটরা
ব্যাংকিং কেলেঙ্কারির জেরে ক্ষমতাচ্যুত হয়ে কারাবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট পেনা
ব্যাংকিং কেলেঙ্কারির জেরে ক্ষমতাচ্যুত হয়ে কারাবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট পেনা
১০৫ বছরের ইতিহাসে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে প্রথম নারী ভিপি
১০৫ বছরের ইতিহাসে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে প্রথম নারী ভিপি
যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে ভয়াবহ ধস, একদিনেই উধাও লাখ লাখ কোটি ডলার
যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে ভয়াবহ ধস, একদিনেই উধাও লাখ লাখ কোটি ডলার
ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের
ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের
যুক্তরাষ্ট্র নির্ভরতা কমানোর বাজেট ঘোষণা করছে কানাডা
যুক্তরাষ্ট্র নির্ভরতা কমানোর বাজেট ঘোষণা করছে কানাডা
বিক্ষোভের ঢেউয়ে টালমাটাল ফ্রান্স, পরিস্থিতি নিয়ন্ত্রণে মরিয়া ম্যাখোঁ
বিক্ষোভের ঢেউয়ে টালমাটাল ফ্রান্স, পরিস্থিতি নিয়ন্ত্রণে মরিয়া ম্যাখোঁ
আমাদের পরাজয়ের কারণ হলো যুদ্ধ, বললেন জেডি ভ্যান্স
আমাদের পরাজয়ের কারণ হলো যুদ্ধ, বললেন জেডি ভ্যান্স
যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর কেইশা ল্যান্স
যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর কেইশা ল্যান্স
বাংলাদেশে পোশাক শিল্পে অসন্তোষের দিকে নজর রাখছে ভারত: জয়সোয়াল
বাংলাদেশে পোশাক শিল্পে অসন্তোষের দিকে নজর রাখছে ভারত: জয়সোয়াল
ইউরোপজুড়ে সুপারমার্কেটের ফ্রিজ হ্যাক, ভয়াবহ খাদ্য সঙ্কটের শঙ্কা
ইউরোপজুড়ে সুপারমার্কেটের ফ্রিজ হ্যাক, ভয়াবহ খাদ্য সঙ্কটের শঙ্কা
